ত্বক ও চুলের যত্নে কফির ব্যবহার

আফসানা প্রীতি · Nov 12, 2017 · 1 min read

ত্বক ও চুলের যত্নে কফির ব্যবহার
কফি পান করতে কে না ভালোবাসে?  ক্লান্তি দূর করে নিমিষেই আপনার মেজাজকে ফুরফুরে করে তুলতে পারে এক কাপ কফি। তবে সৌন্দর্য চর্চায়ও কফির ব্যবহার কিছু কম নয়। ত্বক এবং চুলের যত্নে কফির কিছু দারুণ কার্যকরী ব্যবহার হয়েছে। চলুন তাহলে দেখে নেই, ত্বক ও চুলের যত্নে কফির ব্যবহার সম্পর্কে।

ত্বক এবং চুলের যত্নে কফির ব্যবহার

ত্বককে এক্সফলিয়েট করতে 

ত্বককে এক্সফলিয়েট করতে কফি খুবই ভালো একটি উপাদান। কফি দিয়ে তৈরি স্ক্রাব ত্বকের ডেডসেল দূর করতে খুবই উপযোগী। কফি স্ক্রাব তৈরির জন্য একটি বাটিতে ২/৩ চামচ কফি নিয়ে নিন। এতে ১/২ চামচ ব্রাউন সুগার এবং অল্প পরিমাণ মধু কিংবা এলমান্ড অয়েল মিশিয়ে নেই।প্যাকটি তৈরি হয়ে গেলে আলতো হাতে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের উজ্জ্বলতা তো বাড়বেই সাথে ত্বক থাকবে সজীব।

ত্বক পরিস্কার করতে

১ চা চামচ কফির সাথে ১ চা চামচ লেবুর রস দিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার কিছুক্ষণ মুখে রেখে দিন। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের ময়লা দূর করে ত্বক পরিস্কার করতে সাহায্য করবে।

চোখের ফোলা ভাব ও কালো দাগ দূর করতে

চোখের ফোলা ভাব ও কালো দাগ দূর করতে কফি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। হাফ কাফ পানিতে ১ চা চামচ কফি মিশিয়ে পেস্ট তৈরি করে তা চোখের পাতায় ও চোখের নিচে দিয়ে রাখুন চোখ বন্ধ করে। ৫ মিনিট পর তুলা ভিজিয়ে তুলে ফেলুন এবং পানি দিয়ে ধুয়ে ফেলুন। চোখের ফোলা ভাব কমবে ও চোখের নিচে কালো দাগ দূর হবে।

ব্রণ দূর করতে

কফিতে থাকা অ্যান্টি -অক্সিডেন্ট ও ভিটামিন ব্রণ এবং মেছতার দাগ দূর করতে সহায়ক ভূমিকা পালন করে। ২ চা চামচ কফির সাথে ১ চা চামচ মধু ও এক চিমটি হলুদ মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ময়েশ্চারাইজারের কাজ

প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কফি খুব দারুণভাবে কাজ করে। ২ চা চামচ কফির সাথে ২ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে কোমল ও উজ্জ্বল করবে।

পায়ের যত্নে

পায়ের সৌন্দর্য বর্ধনে কফি অত্যন্ত কার্যকর। আধা বালতি কুসুম পানিতে এক কাপ কফির গুঁড়া মিশিয়ে তাতে পা ডুবিয়ে রাখুন ১৫-২০ মিনিট। পায়ের গোড়ালি, পায়ের তালুতে ভালো করে ঘষুন। এতে পায়ের ফাটা দূর হয়ে পা কোমল হবে।

খুশকি দূর করতে

কুসুম গরম পানিতে ১ চা চামচ কফির সাথে ডিমের সাদা অংশ মিশিয়ে মাথার তালুতে লাগিয়ে ম্যাসাজ করুন। ১০-১৫ মিনিট পর চুল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করতে খুশকি দূর হবে সেই সাথে চুলও মসৃন হবে।

কন্ডিশনার হিসেবে

হাফ বাটি গরম পানিতে কফির লিকার তৈরি করে নিন। ঠান্ডা হলে এর সাথে ২ টেবিল চামচ লেবুর রস এবং অ্যালোভেরা জেল মেশান। শ্যাম্পু করার পর মিশ্রণটি মাথায় লাগান। ৫ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি কন্ডিশনারের কাজ করবে এবং চুলকে রাখবে হেলদি।

চুলের কালার হিসেবে

চুলকে রঙিন করতে ও কফির জুড়ি নেই। প্রথমে কফির সাথে মেহেদি গুঁড়া মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করুন।  চুলে লাগিয়ে ১ ঘন্টা পর ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। এতে মেহেদির রঙের সাথে কফির খুব সুন্দর একটি কালার আসবে চুলে। স্কিন ও হেয়ার কেয়ারের জন্য অথেক্টিক প্রোডাক্ট চাইলে আপনারা সাজগোজের দুটি ফিজিক্যাল শপ ভিজিট করতে পারেন। যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত স্কয়ারে অবস্থিত। আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম তো আছেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত নিজের যত্ন নিতে অনীহা করবেন না। ছবি- সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

স্বাস্থ্য রক্ষায় কফির ১৫টি দারুণ টিপস!
সুস্থতা

স্বাস্থ্য রক্ষায় কফির ১৫টি দারুণ টিপস!

অনেক বছর থেকেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের মাঝে কফি পানের প্রবণতা বিদ্যমান এবং দিনে দিনে কফি পানকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশেও আজ...

কফি কতটা খাই আর কতটা চাই?
সুস্থতা

কফি কতটা খাই আর কতটা চাই?

কফি আমাদের দৈনন্দিন জীবন যাত্রায় নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সকালে ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে পা বাড়াই একে বানাতে। কাজের চাপে টেনশন কমাতে এর নেই ক...

৬টি দেশের কফির গল্প!
রেসিপি

৬টি দেশের কফির গল্প!

কফি!!! আধুনিক জীবনের সাথে ওতোপ্রতভাবে জড়িয়ে গেছে এই জাদুকরি পানীয়টির নাম। কফির পেয়ালায় চুমুক না দিলে অনেকেরই দিনটা ঠিকমতন শুরু হয় না । এই ছোট্ট বাদামী...

স্কিন টাইটেনিং কফি মাস্ক মাত্র ৪ টি ধাপে!!
ত্বকের যত্ন

স্কিন টাইটেনিং কফি মাস্ক মাত্র ৪ টি ধাপে!!

কফি বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় একটি পানীয়। বর্তমানে, জনপ্রিয়তার দিক থেকে চায়ের পরেই এর অবস্থান। আমার মত যারা কফি প্রেমী আছেন তাদের জন্য আজকের এই লেখা। ...

আরও পড়ুন

ক্যাপেচিনো
চা – নাস্তা

ক্যাপেচিনো

কফি খেতে কে না ভালোবাসে? আজকাল আমরা কফি নামক পানীয়টির সাথে সবাই খুব বেশি পরিচিতি আর সেটা যদি হই ক্যাপেচিনো তাহলে তো আর কথাই নেই। সাধারণত ক্যাপেচিনো আম...

স্কিন আর হেয়ার কেয়ার রুটিনে যোগ করুন কফি
চুলের যত্ন

স্কিন আর হেয়ার কেয়ার রুটিনে যোগ করুন কফি

আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার ফেভারিট ড্রিংক কি? আমি চোখ বন্ধ করে উত্তর দিবো - কফি। সকালের এক মগ ধোঁয়া ওঠা কফি না খেলে আমার দিনই শুরু হয় না। কফির স্ব...

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?
সুস্থতা

চোখের অতিরিক্ত প্রেশার বা গ্লুকোমা কেন হয় এবং এর চিকিৎসা কী?

মানুষের চোখ একটি জটিল ও সূক্ষ্ম অঙ্গ। পরিষ্কার দৃষ্টি বজায় রাখার জন্য এর স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের অনেক রকম সমস্যার মধ্যে চোখে...

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!
ত্বকের যত্ন

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!

সিন্ডারেলার গল্পটাতো সবারই জানা আছে। সিন্ডারেলার পায়ে রাজপুত্রের ক্রিস্টালের জুতা পরিয়ে দেয়ার এই গল্পটির মতো সুন্দর একজোড়া পায়ের স্বপ্ন অনেক নারীই দেখ...

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

…