ক্যাপেচিনো

তাসফিক রাত্রি · Feb 14, 2018 · 1 min read

ক্যাপেচিনো

কফি খেতে কে না ভালোবাসে? আজকাল আমরা কফি নামক পানীয়টির সাথে সবাই খুব বেশি পরিচিতি আর সেটা যদি হই ক্যাপেচিনো তাহলে তো আর কথাই নেই। সাধারণত ক্যাপেচিনো আমেরিকানো, ফ্ল্যাট হাওয়াই, মকা, লাটে... এই জাতীয় কফিগুলা আমরা কফি হাউসগুলোতে গিয়ে খেতে খুবই পছন্দ করি। কেমন হবে যদি এই কফিশপের কফিগুলো ঘরে বসেই বানানো যায়?

ঘরে বসেই বানাতে পারেন হাতের কাছে থাকা অল্প কিছু উপাদানে খুব সহজেই। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ঘরে বসে কফি হাউসের মতো ক্যাপেচিনো কফি তৈরি করবেন। চলুন দেখে নিই এটা বানাতে কী কী জিনিস দরকার।

[picture]

 

ক্যাপেচিনো বানানোর উপকরণ 

  • ১/২ চা চামচ কফি
  • ১/২ চা চামচ চিনি
  • ২ টেবিল চামচ পানি
  • ১ কাপ দুধ

ক্যাপেচিনো বানানোর প্রণালী 

১. প্রথমে একটি হাঁড়িতে সম্পূর্ণ দুধটুকু ঢেলে চুলায় মিডিয়াম আঁচে গরম  করতে বসিয়ে দিন। এবার যেকোন একটি কাপে অথবা মগে সম্পূর্ণ কফি এবং চিনিটুকু একসাথে মিশিয়ে নিব। তার সাথে ২ চামচ পানি দিয়ে একটি চামচের সাহায্যে ভালো করে খুব জোরে জোরে ৫-৯ মিনিটের জন্য বিট করতে হবে।

২. বিট করতে করতে একটা সময় দেখবেন যে চিনির দানাগুলো সম্পূর্ণ গলে গেছে। তার সাথে সাথে কফির কালারটা পরিবর্তন হয়ে খুব হালকা একটা কালারে পরিণত হয়েছে। কফির মিশ্রণটা যখন ফোমের মতো ফুলে আসবে তখন বুঝবেন আর বিট করার প্রয়োজন নেই।

৩. যদি বেশি মানুষের জন্য কফি বানাতে চান তাহলে যে কোন একটি সফট ড্রিংকের বোতলে মিশ্রণটুকু নিয়ে একটু ঝাঁকিয়ে বেশি করে বানাতে পারেন তাতেও কিন্তু ফোম অনেক ভালো হয়। এবার অন্য একটি কাপে কফির মিশ্রণটি ঢেলে নেব।

৪. চুলায় বসানো দুধটুকু চুলা বন্ধ করে একটি কাটা চামচ অথবা হুয়িস্ক দিয়ে ২/৩ মিনিটের জন্য নাড়তে হবে যেন দুধের মধ্যে একটি ফেনা তৈরি হয়।

৫. এবার কফির মিশ্রণটির মধ্যে সম্পূর্ণ দুধটুকু অবশ্যই এক সাইড থেকে ঢালতে হবে। দুধটুকু ঢালার পর দেখবেন যে কফির উপরে খুব সুন্দর ফোম চলে এসেছে।

৬. ডিজাইনের জন্য চাইলে একটু বিট করা কফি অথবা একটু চকলেট পাউডার দিয়ে পরিবেশন করতে পারেন বাসায় তৈরি ক্যাপেচিনো।

 

ছবি- সংগৃহীত: রেসিপিবুক.কম

সম্পর্কিত লেখা

স্বাস্থ্য রক্ষায় কফির ১৫টি দারুণ টিপস!
সুস্থতা

স্বাস্থ্য রক্ষায় কফির ১৫টি দারুণ টিপস!

অনেক বছর থেকেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের মাঝে কফি পানের প্রবণতা বিদ্যমান এবং দিনে দিনে কফি পানকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশেও আজ...

৬টি দেশের কফির গল্প!
রেসিপি

৬টি দেশের কফির গল্প!

কফি!!! আধুনিক জীবনের সাথে ওতোপ্রতভাবে জড়িয়ে গেছে এই জাদুকরি পানীয়টির নাম। কফির পেয়ালায় চুমুক না দিলে অনেকেরই দিনটা ঠিকমতন শুরু হয় না । এই ছোট্ট বাদামী...

কফি কতটা খাই আর কতটা চাই?
সুস্থতা

কফি কতটা খাই আর কতটা চাই?

কফি আমাদের দৈনন্দিন জীবন যাত্রায় নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সকালে ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে পা বাড়াই একে বানাতে। কাজের চাপে টেনশন কমাতে এর নেই ক...

ত্বক ও চুলের যত্নে কফির ব্যবহার
ত্বকের যত্ন

ত্বক ও চুলের যত্নে কফির ব্যবহার

কফি পান করতে কে না ভালোবাসে? ক্লান্তি দূর করে নিমিষেই আপনার মেজাজকে ফুরফুরে করে তুলতে পারে এক কাপ কফি। তবে সৌন্দর্য চর্চায়ও কফির ব্যবহার কিছু কম নয়।...

আরও পড়ুন

স্কিন টাইটেনিং কফি মাস্ক মাত্র ৪ টি ধাপে!!
ত্বকের যত্ন

স্কিন টাইটেনিং কফি মাস্ক মাত্র ৪ টি ধাপে!!

কফি বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় একটি পানীয়। বর্তমানে, জনপ্রিয়তার দিক থেকে চায়ের পরেই এর অবস্থান। আমার মত যারা কফি প্রেমী আছেন তাদের জন্য আজকের এই লেখা। ...

স্কিন আর হেয়ার কেয়ার রুটিনে যোগ করুন কফি
চুলের যত্ন

স্কিন আর হেয়ার কেয়ার রুটিনে যোগ করুন কফি

আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার ফেভারিট ড্রিংক কি? আমি চোখ বন্ধ করে উত্তর দিবো - কফি। সকালের এক মগ ধোঁয়া ওঠা কফি না খেলে আমার দিনই শুরু হয় না। কফির স্ব...

অ্যান্টি সেলুলাইট স্ক্রাব | কুঁচকে যাওয়া ত্বক নমনীয় করার ৬টি উপায় জানেন?
ত্বকের যত্ন

অ্যান্টি সেলুলাইট স্ক্রাব | কুঁচকে যাওয়া ত্বক নমনীয় করার ৬টি উপায় জানেন?

সেলুলাইট হল শরীরের এক ধরনের পিন্ডময় চর্বি যা সাধারণত উরু, আপার আর্ম এবং বাটে দেখা যায়। আপনি হয়তো বিভিন্ন স্পা সেলুনে অ্যান্টি সেলুলাইট স্ক্রাব (Anti-c...

চিয়া সিড কফি পুডিং
রেসিপি

চিয়া সিড কফি পুডিং

চিয়া সিড এমন একটি উপকরণ যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ। প্রতিদিনের ডায়েটে এই উপকরণটি রাখা হলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ইনফ্ল্যামেশন কমে এবং গাট হেলথ ভাল...

ওজন নিয়ন্ত্রণের জন্য হেলদি ব্রেকফাস্টে কোন খাবারগুলো থাকা উচিত?
ফিটনেস

ওজন নিয়ন্ত্রণের জন্য হেলদি ব্রেকফাস্টে কোন খাবারগুলো থাকা উচিত?

কথিত আছে, ‘ইট ব্রেকফাস্ট লাইক অ্যা কিং’। অর্থাৎ সকালের নাস্তাটা খাওয়া উচিত রাজার মতো, দুপুরের খাবার রাজপুত্রের মতো আর রাতের খাবারটা গরীবের মতো। পুষ্টি...

মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি বাড়াতে কোন খাবারগুলো খাবেন?
সুস্থতা

মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি বাড়াতে কোন খাবারগুলো খাবেন?

সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত মস্তিষ্কের উপর দিয়েও বেশ ধকল যায়। ছোট বড় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয়া, বুদ্ধি খাটিয়ে কাজ করা, অফি...

…