স্কিন টাইটেনিং কফি মাস্ক মাত্র ৪ টি ধাপে!!

নাইমা আক্তার · Oct 10, 2018 · 1 min read

স্কিন টাইটেনিং কফি মাস্ক মাত্র ৪ টি ধাপে!!

কফি বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় একটি পানীয়। বর্তমানে, জনপ্রিয়তার দিক থেকে চায়ের পরেই এর অবস্থান। আমার মত যারা কফি প্রেমী আছেন তাদের জন্য আজকের এই লেখা।  যাই হোক, কফি কিন্তু শুধু পানীয় হিসেবেই ব্যবহৃত হয় না, এর আরো অনেক ব্যবহার রয়েছে। ত্বকের যত্নেও কফির রয়েছে বিশেষ ভূমিকা। কফি উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে। মুখের জন্য তৈরি কফি মাস্ক ত্বকের পরিষ্কারক হিসেবে কাজ করে; পাশাপাশি এটি বিশেষভাবে স্কিন টাইটেনিং-এরও কাজ করে। আজ আপনাদের দেখাবো কিভাবে মাত্র ৪ টি স্টেপ ফলো করে স্কিন টাইটেনিং কফি মাস্ক তৈরি করতে হবে এবং এই মাস্কটি ব্যবহার করে-ই কিভাবে ত্বককে আগের চেয়ে উজ্জ্বল ও কোমল করবেন। আমার নিজের কাছে এই মাস্ক-টি খুবই ভালো লেগেছে, এবার আপনারাও ইউজ করে দেখতে পারেন। আশা করি আশানুরূপ ফল পাবেন।

স্কিন টাইটেনিং কফি মাস্ক তৈরির প্রয়োজনীয় উপকরণ

  • কফি গুঁড়া ১ টেবিল চামচ
  • বিশুদ্ধ মধু প্রয়োজনমত
  • পরিষ্কার পাত্র

কফি মাস্ক তৈরির পদ্ধতি

ধাপ ১: আপনি অনেককেই কফি স্ক্রাব ব্যবহার করতে দেখে থাকবেন। কিন্তু সেটা সবসময় কার্যকর হয় না। তাই সব রকম ত্বকের জন্য এই মাস্ক-টি ব্যবহার করে দেখতে পারেন। এটা আসলেই খুব কার্যকর। যাই হোক, সবার প্রথমে ১ টেবিল চামচ কফি ব্লেন্ডার-এ গুঁড়া করে নিন। এবার এটি একটি পরিষ্কার শুকনো পাত্রে ঢেলে নিন।

 

ধাপ ২: এবারে পাত্রে রাখা কফি পাউডারের উপর খাঁটি মধু ঢালুন। দেখতে খুব মজাদার লাগছে তাই না? আমি তো এর সাথে দুধ মেশাতে গিয়ে মেশাই নি, মনে হচ্ছিলো এক কাপ খেয়েই ফেলি!! কিন্ত লোভটা আপাতত সংবরণ করলাম! যাই হোক! মধুটা এমনভাবে নিতে হবে যেন খুব সুন্দর এবং মসৃন একটা পেস্ট তৈরি হয়।

স্কিন টাইটেনিং কফি মাস্ক তৈরিতে কফির গুঁড়োর সাথে মধুর মিশ্রণ - shajgoj.com

ধাপ ৩: আপনার পছন্দ মত  একটি চামচ নিন এবং খুব আলতোভাবে কফি পাউডার এবং মধু মেশাতে থাকুন। মেশাতে থাকুন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না খুব মসৃণ একটি পেস্ট তৈরি হয়। ভালোভাবে মেশানো হয়ে গেলে আপনার মুখের উপর এটি প্রয়োগ করুন। পুরো মুখে এবং গলায় মাস্ক-টি আলতো হাতে লাগিয়ে নিন। এটি খুব সহজে ছড়িয়ে যাবে না তাই কয়েকটি স্তরে মাস্ক-টি মুখে ও গলায় লাগিয়ে নিন। মাস্ক-টি আপনার ত্বকে খুব দ্রুত বসে যাবে এবং আপনার স্কিন-এ টাইট ফিল হবে তাই কথাবার্তা না বলে শান্ত থাকুন। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন।

ধাপ ৪: ১৫-২০ মিনিট পর মাস্ক-টি শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। তারপর একটি নরম তোয়ালে দিয়ে আলতোভাবে মুখ মুছে নিন এবং ময়েশ্চারাইজিং ক্রিম লাগিয়ে নিন।

স্কিন টাইটেনিং কফি মাস্ক ব্যবহারে উপকারিতা

  • কফি ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধিকারক হিসেবে পরিচিত এবং আমাদের ত্বকের জন্য উপকারী। এই সাধারণ একটি মাস্ক থেকে যদি রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় তাহলে অনেক টাকা খরচ করে ব্লাড সার্কুলেশন বৃদ্ধিকারক তেল বা লোশন কিনতে যাওয়ার কোন মানেই হয় না।
  • কফিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্টস যা ত্বকের সব ধরনের উপকার সাধন করে থাকে।
  • নিয়মিত ব্যবহারে এই মাস্ক-এ থাকা মধু স্কিন টাইট করে এবং ত্বকে গ্লো এনে দেয়। আপনার অবশ্যই এটা ট্রাই করা উচিত।
  • প্যাক-টি ব্যবহার করার পর আপনি আপনার ত্বকে স্মুথনেস ফিল করতে পারবেন।
  • কফি এবং মধুর সুন্দর সুগন্ধ আপনার মস্তিষ্কে একধরনের প্রশান্তি এনে দিবে।
  • প্যাক-টি সপ্তাহে একবার ব্যবহারে আপনার ত্বক আগের চেয়ে টাইট, উজ্জ্বল, কোমল এবং মসৃণ হবে।
  • ডার্ক সার্কেল দূর হয়।
  • স্কিন-এর ইনফ্লেমেশন থেকে মুক্তি দেয়।
  • মরা চামড়াগুলোকে দূর করে নরম সুন্দর ত্বক নিশ্চিত করে।

দেখলেন তো, সাধারণ এই কফি মাস্ক-এর কত অসাধারণ গুণ! তাই আর দেরি না করে কফির মগ-টা দূরে রেখে কিছুটা কফি নিয়ে মাস্ক-টি তৈরি করে ফেলুন। স্কিন টাইটেনিং- এর এই কফি মাস্ক আসলেই যে অসাধারণ এটা আপনি প্রথম বার ব্যবহারের পরেই অনুভব করবেন।

ছবি- সংগ্রহীতঃ সাজগোজ,  ইউটিউব.কম

সম্পর্কিত লেখা

স্বাস্থ্য রক্ষায় কফির ১৫টি দারুণ টিপস!
সুস্থতা

স্বাস্থ্য রক্ষায় কফির ১৫টি দারুণ টিপস!

অনেক বছর থেকেই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের মাঝে কফি পানের প্রবণতা বিদ্যমান এবং দিনে দিনে কফি পানকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশেও আজ...

৬টি দেশের কফির গল্প!
রেসিপি

৬টি দেশের কফির গল্প!

কফি!!! আধুনিক জীবনের সাথে ওতোপ্রতভাবে জড়িয়ে গেছে এই জাদুকরি পানীয়টির নাম। কফির পেয়ালায় চুমুক না দিলে অনেকেরই দিনটা ঠিকমতন শুরু হয় না । এই ছোট্ট বাদামী...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

আরও পড়ুন

কফি কতটা খাই আর কতটা চাই?
সুস্থতা

কফি কতটা খাই আর কতটা চাই?

কফি আমাদের দৈনন্দিন জীবন যাত্রায় নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সকালে ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে পা বাড়াই একে বানাতে। কাজের চাপে টেনশন কমাতে এর নেই ক...

স্কিন আর হেয়ার কেয়ার রুটিনে যোগ করুন কফি
চুলের যত্ন

স্কিন আর হেয়ার কেয়ার রুটিনে যোগ করুন কফি

আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার ফেভারিট ড্রিংক কি? আমি চোখ বন্ধ করে উত্তর দিবো - কফি। সকালের এক মগ ধোঁয়া ওঠা কফি না খেলে আমার দিনই শুরু হয় না। কফির স্ব...

স্কিনের ড্রাইনেস দূর করে সফট ও হাইড্রেটেড স্কিন পেতে সেরা ৪টি শিট মাস্ক
রিভিউ

স্কিনের ড্রাইনেস দূর করে সফট ও হাইড্রেটেড স্কিন পেতে সেরা ৪টি শিট মাস্ক

রূপচর্চা নিয়ে যারা সচেতন এবং বিউটি ট্রেন্ড রেগুলার ফলো করেন, তারা রূপচর্চায় শিট মাস্কের ব্যবহার নিয়ে মোটামুটি জানেন। জাপান এবং কোরিয়ার জনপ্রিয় এই স্কি...

ত্বক ও চুলের যত্নে কফির ব্যবহার
ত্বকের যত্ন

ত্বক ও চুলের যত্নে কফির ব্যবহার

কফি পান করতে কে না ভালোবাসে? ক্লান্তি দূর করে নিমিষেই আপনার মেজাজকে ফুরফুরে করে তুলতে পারে এক কাপ কফি। তবে সৌন্দর্য চর্চায়ও কফির ব্যবহার কিছু কম নয়।...

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?
ত্বকের যত্ন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?

বর্তমান সময়ে মাস্ক ছাড়া বের হওয়ার কথা যেন চিন্তাই করা যায় না! ঘরের বাইরে সর্বক্ষণই আমরা মাস্ক ব্যবহার করছি। আমাদের মধ্যে কম বেশি সবাই এই ব্যাপারটিতে অ...

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক
ত্বক

দি বডি শপ ড্রপস অফ ইয়ুথ বাউন্সি স্লিপিং মাস্ক

আমি দি বডি শপের প্রোডাক্টসের খুব বড় ফ্যান। এই বিশ্ব বিখ্যাত ব্র্যান্ডের কোন প্রোডাক্ট আজ পর্যন্ত আমাকে হতাশ করেনি। স্পেশালি এদের স্কিন কেয়ার প্রোডাক্ট...

…