কনুই ও হাঁটুর দাগ দূর করতে ৩টি ধাপ জানা আছে কি?

sub-editor · Apr 11, 2018 · 1 min read

কনুই ও হাঁটুর দাগ দূর করতে ৩টি ধাপ জানা আছে কি?

পার্টিতে মেয়েটি সুন্দর করেই সেজে এসেছিল। পোশাক, মেকআপ সবই রুচিশীল ছিল। কিন্তু ড্রেসের শর্ট হাতার কারণে তার কনুইয়ের কালচে দাগগুলো খুব বাজে ভাবে দেখা যাচ্ছিল। মেয়েটি এত সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করতে চাচ্ছিল, কিন্তু এই একটা কারণেই সব সৌন্দর্যে কেমন জানি ভাটা পড়ে যাচ্ছিল। আমি জানি এটা আমাদের অনেকেরই কমন কাহিনী। আর এই কনুই ও হাঁটুর দাগ এর জন্য আমাদের চিন্তারও কিন্তু শেষ নেই। কিন্তু মুক্তি মিলবে কিভাবে জানা নেই?

তাহলে চলুন, কিভাবে কনুই ও হাঁটুর কালো দাগ দূর করা যায় তা তিনটি ধাপে জেনে নেই।

হাঁটু ও কনুইয়ের দাগ দূর করতে ধাপসমূহ

কনুই ও হাঁটুর দাগ দূর করতে প্রথম ধাপঃ ক্লেঞ্জিং 

প্রথম ধাপটি হচ্ছে ক্লেঞ্জিং। আর এর জন্য যে উপকরণটি লাগবে তা হচ্ছে একটি আস্ত কমলা লেবু। কমলায় রয়েছে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড যা আমাদের স্কিনকে এক্সফলিয়েট করে এবং স্কিনের কালো দাগ দূর করে স্কিনকে ব্রাইট করে তোলে। তবে আপনাদের কাছে যদি কমলা না থাকে তবে লেবুও ব্যবহার করতে পারেন।

হাঁটু ও কনুইয়ের দাগ দূর করতে কমলা লেবু - shajgoj.com

- প্রথমে নরমাল পানির সাহায্যে এফেক্টেড এরিয়াগুলো ধুয়ে নিন। এরপর, একটি আস্ত কমলালেবু নিয়ে প্রথমে এটাকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিবেন। এবার একটা কমলার একটি টুকরা নিয়ে আপনার হাঁটু আর কনুইয়ে যেখানে কালো দাগ আছে সেখানে হালকা করে ৪-৫ মিনিট ম্যাসাজ করুন।

কনুই ও হাঁটুর দাগ দূর করতে দ্বিতীয় ধাপঃ  স্ক্রাবিং

দ্বিতীয় ধাপে আমরা হাঁটু এবং কনুইয়ের কালচে দাগ দূর করার জন্য একটি স্ক্রাব তৈরি করব এবং এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে-

১. চালের গুঁড়া

হাঁটু ও কনুইয়ের দাগ দূর করতে চালের গুঁড়া - shajgoj.com

চালের গুঁড়ায় অ্যামিনো এসিড এবং ভিটামিনস রয়েছে যা স্কিনকে লাইট এবং ক্লিন করতে সাহায্য করে। এছাড়াও এটি আমাদের স্কিনের ডেড সেলস দূর করে স্কিনকে সফট করে তোলে।

২. গাজরের জুস

হাঁটু ও কনুইয়ের দাগ দূর করতে গাজরের জুস - shajgoj.com

গাজরের জুসে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিনস যা আমাদের স্কিনকে উজ্জ্বল বানিয়ে দেয়।

৩. হলুদ গুঁড়ো

হলুদ গুঁড়ো আমাদের স্কিনকে একটি ন্যাচারাল গ্লো দিতে সাহায্য করে।

স্ক্রাবটি যেভাবে তৈরি এবং ব্যবহার করবেন

- প্রথমে একটি বাটিতে ৩ টেবিল চামচ চালের গুঁড়ো, ২ টেবিল চামচ গাজরের জুস এবং কোয়ার্টার চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিন । এই তিনটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিন, ব্যস।

- এবারে কনুই ও হাঁটুর যে স্থানে কালচে দাগ আছে সেখানে স্ক্রাবটি ৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর আমরা প্রথমে বাকি যে অর্ধেকটা কমলালেবু রেখেছিলাম সেটি দিয়ে স্ক্রাবিং করে নিন ১০ মিনিট, এরপর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কনুই ও হাঁটুর দাগ দূর করতে তৃতীয় ধাপঃ ময়শ্চারাইজিং

তৃতীয় ধাপে আমরা স্কিনকে ময়শ্চারাইজ করব আর এই ময়শ্চারাইজার বানাতে আমাদের যে সকল উপকরণ লাগবে-

১. মালাই বা মিল্ক ক্রিম

হাঁটু ও কনুইয়ের দাগ দূর করতে মিল্ক ক্রিম - shajgoj.com

মালাই স্কিনকে গভীরভাবে ময়েশ্চারাইজ করে এবং স্কিনের ড্রাইনেস দূর করে স্কিনকে নরিশ করে তোলে।

২. হলুদ গুঁড়ো

এর উপকারিতা আগেই উপরে বলা হয়েছে।

যেভাবে ময়শ্চারাইজারটি বানাবেন এবং ব্যবহার করবেন 

- প্রথমে একটি ছোট বাটি নিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ মিল্ক ক্রিম বা মালাই নিন এর মধ্যে কোয়ার্টার চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিন।

- এই মিশ্রণটি নিয়ে হাঁটু বা কনুইয়ের কালচে দাগের ওপরে ৩-৪ মিনিট ম্যাসাজ করুন যতক্ষণ না মালাইটাকে স্কিন পুরোপুরিভাবে শুষে নেয়।

এই তিনটি ধাপ সপ্তাহে অন্তত ৩-৪ দিন ফলো করবেন। অনেকেই আছেন, ২/১ দিন ব্যবহার করেই ফলের আশা করেন। তাদের কে বলছি, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টগুলো কাজ করতে একটু সময় নিবেই। তাই ধৈর্য রাখতে হবে। এইতো জেনে নিলেন, কিভাবে সহজেই মাত্র তিনটি ধাপে  কনুই ও হাঁটুর দাগ দূর করতে পারবেন।

ছবিঃ সংগৃহীত - সাটারস্টক, সাজগোজ.কম

সম্পর্কিত লেখা

হাঁটুর ব্যথা কমাতে ৩টি কার্যকরী ইয়োগা
ফিটনেস

হাঁটুর ব্যথা কমাতে ৩টি কার্যকরী ইয়োগা

বর্তমানে হাঁটুর ব্যথা যেন আমাদের নিত্যদিনের সঙ্গী। কমবেশি সকলকেই হাঁটুর ব্যথায় আক্রান্ত হতে দেখা যায়। বিশেষ করে বয়স্ক মানুষদের। বয়স বাড়ার সাথে সাথে রো...

৪ ধাপে কনুই এবং হাঁটুর কালচে দাগ দূর
ত্বকের যত্ন

৪ ধাপে কনুই এবং হাঁটুর কালচে দাগ দূর

হাত এবং পা আমাদের শরীরের যেমন গুরুত্বপূর্ণ অংশ, তেমনি সুন্দর হাত ও পা আমাদের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। কিন্তু এই হাত-পা...

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়
বিউটি টিপস

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়

নিয়মিত ফেইসের যত্ন নেওয়া হলেও হাত-পায়ের ক্ষেত্রে কমবেশি আমরা সবাই উদাসীন। আর এই উদাসীনতার ছাপ পড়ে কনুই এবং হাঁটুতে। এটি সব ধরণের ত্বকে হতে পারে। কনুই...

আন্ডারআর্ম, কনুই ও হাঁটুর কালো দাগ দূর করুন ৪টি ঘরোয়া উপায়ে!
ত্বকের যত্ন

আন্ডারআর্ম, কনুই ও হাঁটুর কালো দাগ দূর করুন ৪টি ঘরোয়া উপায়ে!

পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্যে প্রতিদিন আমরা কত রকম রুটিন মেইনটেইন করে থাকি। তবুও দিন শেষে ময়লা ও জীবাণু আমাদের আন্ডারআর্ম, কনুই, হাঁটু, এবং গোড়ালিতে...

আরও পড়ুন

কনুই ও হাটুর কালো দাগ ও খসখসে ভাব দূর করতে ৪টি উপাদান!
ত্বকের যত্ন

কনুই ও হাটুর কালো দাগ ও খসখসে ভাব দূর করতে ৪টি উপাদান!

ত্বকের যত্ন নেওয়ার কথা ভাবলেই আমরা প্রধানত মুখের যত্নের কথা ভাবি। এমনকি এটাও মনে করি যে শুধু ফেইস সুন্দর মানেই সব সুন্দর। আসলেই কি তাই? আপনার কনুই, হা...

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?
রিভিউ

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?

একটু সময় নিয়ে নিজের ত্বকের দিকে একটু চোখ বুলিয়ে দেখুন তো! মুখের চেয়ে গলার জায়গাটা একটু যেন কালচে মনে হচ্ছে? হাতের উপরের অংশ থেকে হাতের পাতাও তুলনামূলক...

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়
বিউটি টিপস

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়

চুলে কলপ বা কালার যেটাই বলুন লাগাতে গেলে আমরা সচারচর যে সমস্যার সম্মুখীন হয় সেটা হল হাতে, গলায়, কানে, কপালে এবং চুলের গোঁড়ায় কালির দাগ লেগে যাওয়া। হয়ত...

দাগ নিয়ে ভাবনা আর না !
লাইফ স্টাইল

দাগ নিয়ে ভাবনা আর না !

কাপড়ে দাগ লেগে গেলে তা ভীষণ বিশ্রী দেখায়। কীভাবে দাগ তোলা যাবে, দাগ ঠিক মতো যাবে তো? কাপড় নষ্ট হয়ে যাবে কিনা... তাই নিয়ে গৃহিনীর দুশ্চিন্তার শেষ...

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)
হেয়ার স্টাইল

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)

এলোকেশী রাজকন্যার হাসি যেন তার চুলে। চুল নিয়েই তাই কত আয়োজন। চুল বাঁধা, সাজানো, নিত্য নতুন রূপ দেওয়া। তার-ই একটি হলো চুল রঙ করা। এখনকার হাল ফ্যাশনে চু...

…