কনুই আর হাঁটুর কালো দাগ দূর করার উপায়

সাজগোজ উপ সম্পাদক · Aug 20, 2013 · 1 min read

কনুই আর হাঁটুর কালো দাগ দূর করার উপায়

অনেকের হাঁটুতে আর কনুইয়ে কালো দাগ হয়ে থাকে। এই দাগের কারণ বিভিন্ন হতে পারে। যেমন - ঐ অংশের ত্বক মোটা হয়ে গেলে অথবা শুষ্ক হয়ে গেলে। তাছাড়া আমরা বেশির ভাগ সময় কনুইয়ে ভর দিয়ে অনেক কাজ করে থাকি। মাটিতে বা ফ্লোরে হাঁটু দিয়ে বসার অভ্যাস থাকলেও অনেক সময় হাঁটুতে দাগ হয়ে যায়। এই দাগ গুলো খুব সহজেই দূর করা যায়। আসুন জেনে নিই কী করতে হবে এই দাগ দূর করার জন্য।

[picture]

পদ্ধতিঃ০১

প্রথমে একটি লেবু কেটে নিন। এবার লেবুটি কনুই এবং হাঁটুতে কিছুক্ষণ ঘষতে থাকুন। তবে খেয়াল রাখবেন যেন কোন কাটা চেরা থাকলে সেখানে লেবুর রস না লাগে। কালো দাগের উপর লেবুর রস লাগিয়ে ১০/১৫ মিনিট অপেক্ষা করুন। লেবুর রস শুকিয়ে গেলে চিনি এবং অলিভ অয়েল মিশিয়ে কালো দাগ গুলোর উপর ঘুরিয়ে ঘুরিয়ে সেটা ম্যাসাজ করবেন। এতে ঐ অংশের মৃত ত্বকের অংশটুকু উঠে আসবে। এবার হাঁটু আর কনুই ভালো মত ধুয়ে ফেলুন। এবার ময়েশ্চারাইজিং ক্রিম লাগান হাঁটু আর কনুইয়ে। ময়েশ্চারাইজিং ক্রিম কেনার সময় অবশ্যই সেটা শুষ্ক ত্বকের জন্য বিশেষ ভাবে তৈরি কিনা দেখে কিনবেন কারণ শুষ্ক ত্বকের কারণেই এই কালো দাগ গুলো হয়ে থাকে। অল্প করে না দিয়ে একটু বেশি করে দিবেন এবং এমন ভাবে দিবেন যেন কালো দাগের পুরোটা ক্রিম দিয়ে ঢেকে যায়। এভাবে প্রতিদিন করতে থাকুন। আস্তে আস্তে দাগ হালকা হয়ে আসবে। এছাড়া আমন্ড পাউডার আর টক দই এক সাথে মিশিয়ে ক্রিম হিসেবে হাঁটুতে আর কনুইয়ে ব্যবহার করতে পারেন। এতে দাগ হালকা হবে।

পদ্ধতিঃ ০২

১ টেবিল চামচ বেকিং সোডা আর এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। ঘুরিয়ে ঘুরিয়ে কালো দাগ গুলোর উপর ম্যাসাজ করুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন করতে থাকুন।

পদ্ধতিঃ ০৩

১/৪ কাপ আমন্ড গুঁড়োর সাথে এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। ১৫ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 সতর্কতাঃ

০১. হাঁটু আর কনুইয়ে ভর দিয়ে কোন কাজ করবেন না।

০২. খেয়াল রাখবেন হাঁটু আর কনুই যেন কখনো শুষ্ক না হয়।

লিখেছেনঃ সাবরিনা

ছবিঃ এনপিআর

সম্পর্কিত লেখা

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়
বিউটি টিপস

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়

নিয়মিত ফেইসের যত্ন নেওয়া হলেও হাত-পায়ের ক্ষেত্রে কমবেশি আমরা সবাই উদাসীন। আর এই উদাসীনতার ছাপ পড়ে কনুই এবং হাঁটুতে। এটি সব ধরণের ত্বকে হতে পারে। কনুই...

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

আন্ডারআর্ম, কনুই ও হাঁটুর কালো দাগ দূর করুন ৪টি ঘরোয়া উপায়ে!
ত্বকের যত্ন

আন্ডারআর্ম, কনুই ও হাঁটুর কালো দাগ দূর করুন ৪টি ঘরোয়া উপায়ে!

পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্যে প্রতিদিন আমরা কত রকম রুটিন মেইনটেইন করে থাকি। তবুও দিন শেষে ময়লা ও জীবাণু আমাদের আন্ডারআর্ম, কনুই, হাঁটু, এবং গোড়ালিতে...

৪ ধাপে কনুই এবং হাঁটুর কালচে দাগ দূর
ত্বকের যত্ন

৪ ধাপে কনুই এবং হাঁটুর কালচে দাগ দূর

হাত এবং পা আমাদের শরীরের যেমন গুরুত্বপূর্ণ অংশ, তেমনি সুন্দর হাত ও পা আমাদের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। কিন্তু এই হাত-পা...

আরও পড়ুন

হাঁটু ব্যথা থেকে পরিত্রাণের কিছু কার্যকর উপায়
স্বাস্থ্য

হাঁটু ব্যথা থেকে পরিত্রাণের কিছু কার্যকর উপায়

শায়লা জামান ছোটবেলা থেকেই নামাজের প্রতি খুব যত্নশীল। পাঁচ ওয়াক্ত নামাজের একটাও বাদ দেন না। কিন্তু কয়েক মাস ধরে তার তীব্র হাঁটু ব্যথা শুরু হয়েছে। প্রথম...

দাগ নিয়ে ভাবনা আর না !
লাইফ স্টাইল

দাগ নিয়ে ভাবনা আর না !

কাপড়ে দাগ লেগে গেলে তা ভীষণ বিশ্রী দেখায়। কীভাবে দাগ তোলা যাবে, দাগ ঠিক মতো যাবে তো? কাপড় নষ্ট হয়ে যাবে কিনা... তাই নিয়ে গৃহিনীর দুশ্চিন্তার শেষ...

প্রাকৃতিক উপায়ে জলবসন্তের দাগ দূরীকরণে ১২টি উপায়
ত্বকের যত্ন

প্রাকৃতিক উপায়ে জলবসন্তের দাগ দূরীকরণে ১২টি উপায়

চিকেন পক্স বা জলবসন্ত এক ধরনের ভাইরাল ইনফেকশন যা আমাদের সবারই কম বেশি হয়েছে এবং আমাদের অনেকের মুখে বা শরীরে এর দাগও রয়ে গেছে। ২ সপ্তাহের মধ্যে চিকেন...

কনুই ও হাঁটুর দাগ দূর করতে ৩টি ধাপ জানা আছে কি?
ত্বকের যত্ন

কনুই ও হাঁটুর দাগ দূর করতে ৩টি ধাপ জানা আছে কি?

পার্টিতে মেয়েটি সুন্দর করেই সেজে এসেছিল। পোশাক, মেকআপ সবই রুচিশীল ছিল। কিন্তু ড্রেসের শর্ট হাতার কারণে তার কনুইয়ের কালচে দাগগুলো খুব বাজে ভাবে দেখা...

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়
বিউটি টিপস

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়

চুলে কলপ বা কালার যেটাই বলুন লাগাতে গেলে আমরা সচারচর যে সমস্যার সম্মুখীন হয় সেটা হল হাতে, গলায়, কানে, কপালে এবং চুলের গোঁড়ায় কালির দাগ লেগে যাওয়া। হয়ত...

ঘরোয়া উপায়ে দাগমুক্ত কনুই, হাটু ও গোড়ালি!
ত্বকের যত্ন

ঘরোয়া উপায়ে দাগমুক্ত কনুই, হাটু ও গোড়ালি!

কনুই, হাটু ও গোড়ালির কালো দাগ আমাদের অতি সাধারণ একটি সমস্যা। এই কালো দাগের জন্য আমাদের প্রায়শই পড়তে হয় নানা অস্বস্তিকর পরিস্থিতিতে। তাহলে জেনে নেয়া যা...

…