ঘরোয়া উপায়ে দাগমুক্ত কনুই, হাটু ও গোড়ালি!

sub-editor · Nov 21, 2015 · 1 min read

ঘরোয়া উপায়ে দাগমুক্ত কনুই, হাটু ও গোড়ালি!

কনুই, হাটু ও গোড়ালির কালো দাগ আমাদের অতি সাধারণ একটি সমস্যা। এই কালো দাগের জন্য আমাদের প্রায়শই পড়তে হয় নানা অস্বস্তিকর পরিস্থিতিতে। তাহলে জেনে নেয়া যাক, কেন হয় এই দাগ।

কনুই, হাটুর কালো দাগের প্রধান কিছু কারণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ত্বকে আদ্রতার অভাব, অপর্যাপ্ত পরিচর্যা, অতিরিক্ত সূর্য রশ্মির প্রভাব ইত্যাদি। আবার অনেক সময় অতিরিক্ত হাটু গেঁড়ে বসে থাকলে এতে কালো দাগ পড়ে যায়। একটু সচেতন থাকলে এই দাগ এড়িয়ে চলা সম্ভব, আর যদি কালো দাগ পড়ে যায় তাহলে কিছু প্রাকৃতিক প্রতিষেধক কাজে লাগিয়ে পাওয়া যেতে পারে দাগমুক্ত সুন্দর ত্বক।

দেখে নেয়া যাক উপায়সমূহ:

১। শসা ও হলুদ গুড়া:

  • এক চিমটি হলুদ গুঁড়া এক চা-চামচ শষার রসে মিলিয়ে নিতে হবে।
  • মিশ্রণটি লাগিয়ে ৫ মিনিট অপেক্ষা করতে হবে।
  • হাল্কা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

২। বাদাম তেল ও চিনি:

  • ২ চা চামচ বাদাম তেল ও ১ চা চামচ চিনি নিতে হবে।
  • ভালভাবে মিশিয়ে মিশ্রণ করে নিতে হবে।
  • এটি হাটু ও কনুইয়ে আলতো ভাবে ঘষে লাগাতে হবে।
  • ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

৩। লেবু ও চিনি:

  • প্রথমে লেবু নিয়ে তা টুকরো করে নিতে হবে।
  • এবার এক টুকরো লেবু নিয়ে তা চিনিতে রেখে ভালোভাবে চিনি লেবুর টুকরায় লাগিয়ে নিতে হবে।
  • এবার টুকরোটি নিয়ে তা হাটু, কনুই, গোড়ালি ও অন্যান্য আক্রান্ত স্থানে ঘষে লাগাতে হবে।
  • সপ্তাহে এটি তিন বার পর্যন্ত লাগানো যেতে পারে।
  • এটি ব্যবহারে আক্রান্ত স্থান ফর্সা ও মোলায়েম হয়ে উঠে।

৪। ভিনেগার ও দই:

  • প্রথমে ২ চা চামচ ভিনেগার ও ২ চা চামচ দই নিতে হবে।
  • ভালভাবে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিতে হবে।
  • আক্রান্ত স্থানে লাগিয়ে কিছুক্ষন ম্যাসেজ করতে হবে।
  • এটিকে এবার শুকানোর জন্য রেখে দিতে হবে।
  • শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
  • এটি ব্যবহারে আক্রান্ত ত্বক স্বাভাবিক কোমলতা ফিরে পায়।

৫। সরিষার তেল:

  • প্রতিদিন গোসলের কিছু পরে সরিষার তেল দিয়ে ম্যাসেজ করা যেতে পারে।
  • এতে ত্বকের আদ্রতা বজায় থাকে ও আক্রান্ত স্থান মসৃণতা ফিরে পায়।

৬। লেবু:

  • প্রথমে লেবু অর্ধেক করে কেটে নিতে হবে।
  • এটি দিয়ে আক্রান্ত স্থান আলতো ভাবে ঘসে নিতে হবে।
  • ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
  • কালো দাগ কমাতে প্রতিদিন ব্যবহার করা যেতে পারে।

৭। অলিভ অয়েল:

  • ১ চামচ অলিভ অয়েল নিয়ে গরম করে নিতে হবে।
  • এটি দিয়ে ২ মিনিট হালকা ম্যাস্যাজ করে নিতে হবে।
  • রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি দিতে হবে।
  • সকালে গোসলের সময় পিউমিস স্টোন(pumice stone)দিয়ে একটু ঘসে নেয়া লাগবে।
  • গোসলের শেষে ভাল ময়েশ্চারাইজিং ক্রিম লাগাতে হবে।
 

লিখেছেন - সারাহ

ছবি - হেলথএন্ডব্লুম.কম

সম্পর্কিত লেখা

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়
বিউটি টিপস

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়

নিয়মিত ফেইসের যত্ন নেওয়া হলেও হাত-পায়ের ক্ষেত্রে কমবেশি আমরা সবাই উদাসীন। আর এই উদাসীনতার ছাপ পড়ে কনুই এবং হাঁটুতে। এটি সব ধরণের ত্বকে হতে পারে। কনুই...

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

হাঁটু ব্যথা থেকে পরিত্রাণের কিছু কার্যকর উপায়
স্বাস্থ্য

হাঁটু ব্যথা থেকে পরিত্রাণের কিছু কার্যকর উপায়

শায়লা জামান ছোটবেলা থেকেই নামাজের প্রতি খুব যত্নশীল। পাঁচ ওয়াক্ত নামাজের একটাও বাদ দেন না। কিন্তু কয়েক মাস ধরে তার তীব্র হাঁটু ব্যথা শুরু হয়েছে। প্রথম...

কনুই আর হাঁটুর কালো দাগ দূর করার উপায়
ত্বকের যত্ন

কনুই আর হাঁটুর কালো দাগ দূর করার উপায়

অনেকের হাঁটুতে আর কনুইয়ে কালো দাগ হয়ে থাকে। এই দাগের কারণ বিভিন্ন হতে পারে। যেমন - ঐ অংশের ত্বক মোটা হয়ে গেলে অথবা শুষ্ক হয়ে গেলে। তাছাড়া আমরা বে...

আরও পড়ুন

কনুই ও হাটুর কালো দাগ ও খসখসে ভাব দূর করতে ৪টি উপাদান!
ত্বকের যত্ন

কনুই ও হাটুর কালো দাগ ও খসখসে ভাব দূর করতে ৪টি উপাদান!

ত্বকের যত্ন নেওয়ার কথা ভাবলেই আমরা প্রধানত মুখের যত্নের কথা ভাবি। এমনকি এটাও মনে করি যে শুধু ফেইস সুন্দর মানেই সব সুন্দর। আসলেই কি তাই? আপনার কনুই, হা...

আন্ডারআর্ম, কনুই ও হাঁটুর কালো দাগ দূর করুন ৪টি ঘরোয়া উপায়ে!
ত্বকের যত্ন

আন্ডারআর্ম, কনুই ও হাঁটুর কালো দাগ দূর করুন ৪টি ঘরোয়া উপায়ে!

পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্যে প্রতিদিন আমরা কত রকম রুটিন মেইনটেইন করে থাকি। তবুও দিন শেষে ময়লা ও জীবাণু আমাদের আন্ডারআর্ম, কনুই, হাঁটু, এবং গোড়ালিতে...

কনুই ও হাঁটুর দাগ দূর করতে ৩টি ধাপ জানা আছে কি?
ত্বকের যত্ন

কনুই ও হাঁটুর দাগ দূর করতে ৩টি ধাপ জানা আছে কি?

পার্টিতে মেয়েটি সুন্দর করেই সেজে এসেছিল। পোশাক, মেকআপ সবই রুচিশীল ছিল। কিন্তু ড্রেসের শর্ট হাতার কারণে তার কনুইয়ের কালচে দাগগুলো খুব বাজে ভাবে দেখা...

মানসিক চাপ কমাবে যে ৮টি যোগ ব্যায়াম
ফিটনেস

মানসিক চাপ কমাবে যে ৮টি যোগ ব্যায়াম

শারীরিক সুস্থতার পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে অন্যান্য অনেক কিছুর পাশাপাশি যোগ ব্যায়াম হতে পার...

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস
ত্বকের যত্ন

শরীরের বিভিন্ন অংশের দাগ দূর করার সহজ ৯টি টিপস

সবসময় আমরা মুখের দাগ দূর করা নিয়েই চিন্তিত থাকি। এমন কী অনেক নামিদামি কসমেটিক বা মেকআপের সাহায্যে আমরা খুব সহজেই মুখের দাগ দূর করি। কিন্তু শরীরের দাগ?...

ত্বকের জেদি কালো দাগ তুলে ফেলতে ম্যাজিকাল সল্যুশন জেনে নিন!
রিভিউ

ত্বকের জেদি কালো দাগ তুলে ফেলতে ম্যাজিকাল সল্যুশন জেনে নিন!

বিভিন্ন কারণে কনুই, ঘাড়ে, আন্ডারআর্ম, গলায় অনেকেরই কালো দাগ পরে যায়। ত্বকের রঙে এই অসামঞ্জস্যতা নিয়ে অনেক সময় আমরা বিব্রত হই। এটা সেটা মেখে আর বিভিন্ন...

…