ত্বকের জেদি কালো দাগ তুলে ফেলতে ম্যাজিকাল সল্যুশন জেনে নিন!

তানিজা ইসলাম · Jun 23, 2020 · 1 min read

ত্বকের জেদি কালো দাগ তুলে ফেলতে ম্যাজিকাল সল্যুশন জেনে নিন!

বিভিন্ন কারণে কনুই, ঘাড়ে, আন্ডারআর্ম, গলায় অনেকেরই কালো দাগ পরে যায়। ত্বকের রঙে এই অসামঞ্জস্যতা নিয়ে অনেক সময় আমরা বিব্রত হই। এটা সেটা মেখে আর বিভিন্ন হোম রেমিডি ট্রাই করেও অনেকে এই সমস্যা থেকে পরিত্রাণ পাচ্ছেন না! তবে এখন কিন্তু আমাদের কাছে একটি রেডিমেড সল্যুশন আছে। যেকোনো সমস্যা থেকে নিস্তার পেতে আগে আমাদের আগে বুঝতে হবে সমস্যার কারণগুলো কী হতে পারে। আর সেই সমস্যা সমাধানের জন্য ঠিকঠাক প্রোডাক্ট বেছে নেওয়াটাও ভীষণ গুরুত্বপূর্ণ। কোন কোন ইনগ্রেডিয়েন্টস আসলেই প্রবলেমটা ফিক্স করতে পারে সেটাও জেনে নেওয়া জরুরী। ত্বকের জেদি কালো দাগ তুলে ফেলতে ম্যাজিকাল সল্যুশন সম্পর্কে জেনে নেই চলুন!

ত্বকের জেদি কালো দাগ পরার কারণ ও সমাধান

হাইপার পিগমেন্টেশন, ত্বকের ঠিকঠাক যত্ন না নেওয়া, হরমোনাল ঘটিত সমস্যা, স্কিনে মেলানিন বেড়ে যাওয়া, সান ড্যামেজ ইত্যাদি কারণে ত্বকের রঙে অসামঞ্জস্যতা দেখা যায়। বিশেষ করে কনুই, হাঁটু, ঘাড়, গলায় বা শরীরের অন্যান্য জায়গায় জেদি কালো দাগ বা ব্ল্যাক প্যাচ পরে। খুব সহজে বা চট করে এই দাগ যেতে চায় না। ঘাড়ে যদি কালো কালো দাগ থাকে, তাহলে উঁচু করে চুল বাঁধতে বা ডীপ নেক কাটিং ড্রেস পরতে তো একটু বিব্রত লাগবেই! আর কনুইয়ে ব্ল্যাক প্যাচ থাকলে পছন্দের শর্ট হাতা জামাটাও পরা যায় না! ত্বকের জেদি কালো দাগ আমাদের কনফিডেন্স লেভেলটাও কমিয়ে দিচ্ছে।

দাগ তো পরে গেছে, কিন্তু এখন সমাধানটা কী হতে পারে? কোন উপাদানটা ত্বকের জেদি দাগ তুলতে ভেতর থেকে কাজ করে? কিভাবে নিদাগ সুন্দর ত্বক পাবো? জানি, এই প্রশ্নগুলোই মনে ঘুরপাক খাচ্ছে। অনেকেই এই সমস্যার কার্যকরী সমাধান চান, আর তাদের জন্যই আজকের রিভিউ!

ত্বকের জেদি কালো দাগ তুলতে লাইলাক স্পট লাইটনার

লাইলাক বাংলাদেশী ব্র্যান্ড, অনেকেই আপনারা জানেন। দেশীয় যেই ব্র্যান্ডগুলোকে নির্দ্বিধায় ভরসা করা যায়, এমনই একটি ব্র্যান্ড লাইলাক। এর আগে লাইলাকের অনেক প্রোডাক্টই ইউজ করেছি এবং বলতেই হবে যে আমি পুরোপুরি স্যাটিসফাইড। লাইলাক স্পট লাইটনারের ইনগ্রেডিয়েন্স লিস্ট আর এক ফ্রেন্ডের রিভিউ দেখে আমিও ট্রাই করে ফেলি। যেকোনো নতুন প্রোডাক্ট ইউজ করার আগে আমি বরাবরই উপাদানগুলো দেখে নেই। তো আমার এক্সপেরিয়েন্স কেমন ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো।

আমার এক্সপেরিয়েন্স

লাইলাক স্পট লাইটনার ক্লেইম করে, এটি আনইভেন টোন ঠিক করে, স্কিনের পিগমেনটেশন কমিয়ে ফেলে, স্কিন সেল রিপেয়ার করে, ত্বকের জেদি দাগ হালকা করে দেয়। নিয়মমতো কয়েকদিন ব্যবহার করে আমি নিজেই বুঝতে পেরেছি যে আন্ডারআর্ম, কনুই থেকে কালো প্যাচ বা দাগ ক্রমশ হালকা হচ্ছে। সো, ইট ওয়ার্কস! প্রথম কয়েকদিনে ভিসিবল চেঞ্জ না আসলেও ফিল করছিলাম যে স্কিনের টেক্সচার ভালো হচ্ছে। কালো দাগের পাশাপাশি আমার স্কিন কিছুটা খসখসে টাইপের ছিল। তো, সময় দিলাম এবং আস্তে আস্তে আমি নিজেই এর বেনিফিট দেখতে শুরু করলাম! আমার ঘাড়েও কিছু ব্ল্যাক প্যাচ ছিল। সেখানেও কিন্তু আমি এই ক্রিমটি ব্যবহার করি এবং উপকৃত হই।

আমি যেভাবে ব্যবহার করেছি

স্কিন ভালোভাবে ক্লিন করার পর ডিসকালার এরিয়াতে ক্রিমটি লাগিয়ে মিনিট দুয়েক ম্যাসাজ করে নিই। দিনে দুবার আমি এটি ব্যবহার করছি। ঘাড়, কনুই, আন্ডারআর্ম, হাঁটু অর্থাৎ যে জায়গাগুলোতে জেদি দাগ পরে যায়, সেসব স্থানে ইউজ করি। ব্যবহার করার আগে অবশ্যই প্যাঁচ টেস্ট করে নিবেন। ত্বকের সেনসিটিভিটি সবার এক রকম হয় না, এটা আমরা সবাই জানি। লাইলাক স্পট লাইটনার ব্যবহারে আমার কোনো রকম ইরিটেশন বা ব্রেক আউট হয়নি, আমার স্কিন টাইপ অয়েলি ও সেনসিটিভ।

লাইলাক স্পট লাইটনার - shajgoj.com

কী আছে এই ক্রিমে?

ত্বকের দাগ তুলে ফেলতে সেইফ ও কার্যকরী উপাদান হিসাবে কজিক এসিডের ব্যবহার হয়ে থাকে। একটু রিসার্চ করলেই এই উপাদানের ইফেকটিভনেস ও পজেটিভ রিভিউ দেখতে পারবেন। এই ক্রিমে ন্যাচারাল অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্স আছে। কজিক এসিড, নিয়াসিনামাইড, ভিটামিন-ই যুক্ত থাকায় স্কিনের পিগমেনটেশন দূর হয়, পাশাপাশি ত্বককে ব্রাইট ও সফট রাখেতেও ভুমিকা রাখে। ভিটামিন-ই ত্বককে ময়েশ্চারাইজ করে খসখসে ভাব কমিয়ে ফেলে। নিয়াসিনামাইড দাগ ছোপ কমিয়ে ফেলে স্কিনকে টানটান ও উজ্জ্বল করে। এতে কোনো ক্ষতিকর উপাদান নেই যেটা স্কিনে কোনো রকম ড্যামেজ করবে। সময় নিয়ে, নিয়মমতো ইউজ করলেই আপনি বেস্ট রেজাল্ট পাবেন আশা করি। এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এবং সব ধরণের ত্বকে মানিয়ে যাবে।

তাহলে জানা হয়ে গেলো, উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে কোন উপাদান সত্যিকারে কাজ করবে। ত্বকের জেদি কালো দাগ নিয়ে আর চিন্তা নেই! আপনি চাইলে অনলাইনে অথেনটিক স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে। তাছাড়া, সাজগোজের দুটি ফিজিক্যাল শপে নিজে গিয়েও কিনতে পারেন, যা যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত।

ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়
বিউটি টিপস

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়

নিয়মিত ফেইসের যত্ন নেওয়া হলেও হাত-পায়ের ক্ষেত্রে কমবেশি আমরা সবাই উদাসীন। আর এই উদাসীনতার ছাপ পড়ে কনুই এবং হাঁটুতে। এটি সব ধরণের ত্বকে হতে পারে। কনুই...

আন্ডারআর্ম, কনুই ও হাঁটুর কালো দাগ দূর করুন ৪টি ঘরোয়া উপায়ে!
ত্বকের যত্ন

আন্ডারআর্ম, কনুই ও হাঁটুর কালো দাগ দূর করুন ৪টি ঘরোয়া উপায়ে!

পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্যে প্রতিদিন আমরা কত রকম রুটিন মেইনটেইন করে থাকি। তবুও দিন শেষে ময়লা ও জীবাণু আমাদের আন্ডারআর্ম, কনুই, হাঁটু, এবং গোড়ালিতে...

আন্ডারআর্মের কালচে দাগ দূর করতে ৫টি টিপস
ত্বকের যত্ন

আন্ডারআর্মের কালচে দাগ দূর করতে ৫টি টিপস

গরম চলে এসেছে। আর এই গরমে সস্তির জন্য হোক আর ফ্যাশনের জন্যই হোক, স্লিভলেস ড্রেস কিন্তু পড়াই হয়। তবে অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও স্লিভলেস পড়তে পারে ন...

আরও পড়ুন

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?
মেকআপ

কনসিলার ব্যবহার করার পারফেক্ট নিয়ম জানেন কি?

মেকআপ করতে গেলে একটি প্রসাধনী নাম প্রায়ই শোন যায় তা হলো “কনসিলার”। আইশ্যাডো, লিপস্টিক এমনকি বেইজ মেকআপটা ঠিক থাকলেও মনে হয় কিছু একটা বাদ পড়েছে। মেকআপ-...

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?
রিভিউ

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?

একটু সময় নিয়ে নিজের ত্বকের দিকে একটু চোখ বুলিয়ে দেখুন তো! মুখের চেয়ে গলার জায়গাটা একটু যেন কালচে মনে হচ্ছে? হাতের উপরের অংশ থেকে হাতের পাতাও তুলনামূলক...

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়
বিউটি টিপস

হেয়ার ডাই এর দাগ তুলে ফেলার উপায়

চুলে কলপ বা কালার যেটাই বলুন লাগাতে গেলে আমরা সচারচর যে সমস্যার সম্মুখীন হয় সেটা হল হাতে, গলায়, কানে, কপালে এবং চুলের গোঁড়ায় কালির দাগ লেগে যাওয়া। হয়ত...

লাইলাক লিপবাম | ঠোঁটকে করবে ইনস্ট্যান্ট ময়েশ্চারাইজড এবং সফট
রিভিউ

লাইলাক লিপবাম | ঠোঁটকে করবে ইনস্ট্যান্ট ময়েশ্চারাইজড এবং সফট

সুন্দর ঠোঁট পেতে চাই আমরা সবাই। কিন্তু অযত্নে বা বিভিন্ন কারণে অনেক সময় ঠোঁটের বেহাল দশা হয়ে যায়। আর শীতকাল এলে তো কথাই নেই! এসময় স্কিন যেমন রুক্ষ হয়ে...

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!
রিভিউ

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!

হঠাৎ করেই চুল পড়ার সমস্যা বেড়ে গেছে? সাথে প্রচন্ড খুশকির সমস্যাও? কীভাবে কী করলে এর সমাধান মিলবে কিছুতেই বুঝে উঠতে পারছেন না? তার উপর ফ্রিজিনেস এবং ড্...

দাগ নিয়ে ভাবনা আর না !
লাইফ স্টাইল

দাগ নিয়ে ভাবনা আর না !

কাপড়ে দাগ লেগে গেলে তা ভীষণ বিশ্রী দেখায়। কীভাবে দাগ তোলা যাবে, দাগ ঠিক মতো যাবে তো? কাপড় নষ্ট হয়ে যাবে কিনা... তাই নিয়ে গৃহিনীর দুশ্চিন্তার শেষ...

…