আন্ডারআর্মের কালচে দাগ দূর করতে ৫টি টিপস

জান্নাতুল মৌ · Apr 24, 2018 · 1 min read

আন্ডারআর্মের কালচে দাগ দূর করতে ৫টি টিপস

গরম চলে এসেছে। আর এই গরমে সস্তির জন্য হোক আর ফ্যাশনের জন্যই হোক, স্লিভলেস ড্রেস কিন্তু পড়াই হয়। তবে অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও স্লিভলেস পড়তে পারে না। আর এর কারণ হলো, আন্ডারআর্মের কালচে দাগ। আর এই দাগ নিয়ে আমাদের সবসময়ই বিরক্তিতে ভুগতে হয়। তবে আপনি চাইলেই খুব সহজে আন্ডারআর্মের এই কালচে দাগ থেকে মুক্তি পেতে পারেন। কিভাবে? চলুন একটি খুবই ইফেক্টিভ আন্ডারআর্ম লাইটেনিং প্যাকের সাথে পরিচয় করিয়ে দেই। এছাড়াও সাথে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস।

আন্ডারআর্মের কালচে দাগ দূর করতে প্যাক

আন্ডারআর্ম এর কালচে দাগ দূর করার জন্য আমরা একটি আন্ডারআর্ম লাইটেনিং প্যাক তৈরি করব এবং এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে-

১. চারকোল পাউডার: চারকোল পাউডার আমাদের ত্বককে ডিটক্সিফাই করে, ত্বকের টক্সিনসমূহ রিমুভ করতে সাহায্য করে।   ২. মধু: মধুকে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট  বলা হয় এবং এটি আমাদের স্কিন থেকে ডার্কনেস দূর করে । এছাড়াও এটি আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে।  

আন্ডারআর্ম লাইটেনিং প্যাকটি যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি ছোট বাটি নিয়ে এর মধ্যে ১ চা-চামচ চারকোল পাউডার এবং ১ চা চামচ মধু নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস! আমাদের প্যাকটি রেডি।

আন্ডারআর্ম  লাইটেনিং প্যাকটি যেভাবে ব্যবহার করবেন

প্রথমে আন্ডারআর্ম ক্লিন করে নিয়ে এরপর একটি ব্রাশ বা আঙুলের সাহায্যে প্যাকটি আন্ডারআর্ম-এ লাগিয়ে নিন। এরপর ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর একটি ওয়েট ওয়াইপের সাহায্যে প্যাকটি মুছে নিন। এই প্যাকটি এক সপ্তাহ ধরে প্রতিদিন ব্যবহার করবেন। আশা করছি আশানুরূপ ফলাফল পাবেন।

আন্ডারআর্মস এর কালচে দাগ দূর করতে কিছু টিপস

প্যাক তো গেল, এবারে চলুন জেনে নেই কিছু ডেইলি টিপস-

১. গোসলের সময় আন্ডারআর্ম-এ সাবান ব্যবহার না করে সব সময় শাওয়ার জেল ব্যবহার করবেন। একটি লুফাহ (Loofah)-তে শাওয়ার জেল নিয়ে আন্ডারআর্ম এ ব্যবহার করবেন। এতে করে আপনার আন্ডারআর্মের এক্সফোলিয়েশন হয়ে যাবে এবং আন্ডারআর্ম এর ডেড স্কিন সেলসগুলো রিমুভ হয়ে যাবে। ‌

আন্ডারআর্মের কালচে দাগ দূর করতে লুফাহ ও শাওয়ার জেল - shajgoj.com

২. বাইরে থেকে বাসায় ফিরে আমরা মেকআপ ঠিক মত রিমুভ করি, ফেস তো ক্লিন করি কিন্তু আন্ডারআর্ম কি ক্লিন করি?

সারাদিনের ঘাম জমা হওয়ার পর আন্ডারআর্ম ক্লিন  না করার ফলে আন্ডারআর্ম এ ব্যাক্টেরিয়া জমে যায় এবং আন্ডারআর্ম কালো হয়ে যেতে পারে। তাই সব সময় বাইরে থেকে বাসায় এসে আন্ডারআর্ম ক্লিন করে নিয়ে এরপর ডেটল মিশ্রিত পানি দিয়ে আন্ডারআর্ম মুছে নিবেন।

৩. বাজারে যেসব ডিওডরেন্ট পাওয়া যায় সেগুলো বেশীরভাগ ক্ষেত্রেই আন্ডারআর্ম কালচে হয়ে যাওয়ার জন্যে দায়ী। তবে আপনি চাইলে নিজেই বাসায় বসে নিজেই ডিওডরেন্ট তৈরি করে নিতে পারবেন। এজন্যে, ২-৩ ফোঁটা কোকোনাট অয়েল এবং ২-৩ ফোঁটা ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল মিক্স করে আপনার আন্ডার আর্মের লাগাবেন। এতে আপনার আন্ডারআর্ম-এর ক্ষতিও হবে না এবং সারা দিন থাকবেন সুরভিত।

আন্ডারআর্মের কালচে দাগ দূর করতে তেল - shajgoj.com

৪. আন্ডারআর্ম ময়েশ্চারাইজ করার জন্য এবং আন্ডার আর্মের দাগ হালকা করার করার জন্য প্রত্যেক দিন রাতে শোয়ার আগে আপনার নাইট ক্রিম আন্ডারআর্ম-এ লাগিয়ে নিন।

৫. আন্ডারআর্ম-এর হেয়ার রিমুভ করার ক্ষেত্রে আমরা হেয়ার রিমুভাল ক্রিম, রেজর এবং ওয়্যাক্সিং করে থাকি। এর ফলে আন্ডারআর্ম কালচে হয়ে যায়। তাই এগুলো ব্যবহার থেকে বিরত থাকুন। সব সময় চেষ্টা করুন যেকোন ট্রিমার দিয়ে আন্ডারআর্ম ট্রিম করে নিতে।

আন্ডারআর্মের কালচে দাগ দূর করতে ট্রিমার - shajgoj.com

এইতো জেনে নিলেন, কিভাবে আন্ডারআর্মের কালচে দাগ থেকে মুক্তি পাবেন এবং আরও জেনে নিলেন কিছু টিপস, যেগুলো ডেইলি ফলো করার ফলে আন্ডারআর্ম ক্লিন এবং লাইট থাকবে।

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

সিম্পল ২টি ধাপে ডার্ক আন্ডারআর্ম থেকে মুক্তি!
ত্বকের যত্ন

সিম্পল ২টি ধাপে ডার্ক আন্ডারআর্ম থেকে মুক্তি!

সানিয়ার মাঝে মাঝে ইচ্ছে করে স্লিভলেস ড্রেসগুলো ট্রাই করে দেখতে। কিন্তু সাহস হয় না তার আন্ডারআর্ম এর কালো দাগগুলোর জন্যে। কি বাজেটাই না দেখাবে!!! এই গ...

আন্ডারআর্ম, কনুই ও হাঁটুর কালো দাগ দূর করুন ৪টি ঘরোয়া উপায়ে!
ত্বকের যত্ন

আন্ডারআর্ম, কনুই ও হাঁটুর কালো দাগ দূর করুন ৪টি ঘরোয়া উপায়ে!

পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্যে প্রতিদিন আমরা কত রকম রুটিন মেইনটেইন করে থাকি। তবুও দিন শেষে ময়লা ও জীবাণু আমাদের আন্ডারআর্ম, কনুই, হাঁটু, এবং গোড়ালিতে...

হাত ও আন্ডারআর্ম সুন্দর রাখতে ৩টি কার্যকরী স্ক্রাব!
ত্বকের যত্ন

হাত ও আন্ডারআর্ম সুন্দর রাখতে ৩টি কার্যকরী স্ক্রাব!

সুন্দর এক জোড়া হাত সবাই চায়। আর আমার কাছে সুন্দরের সংজ্ঞা হলো - পরিচ্ছন্নতা। এই ধুলোবালি ঢাকা পরিবেশে আপনি বাইরে যান কিংবা সারাদিন বাসার ভিতরে বসে থাক...

ডার্ক আন্ডারআর্মস | কালচেভাব দূর করুন ৪টি সহজ ও কার্যকরী উপায়ে
ত্বকের যত্ন

ডার্ক আন্ডারআর্মস | কালচেভাব দূর করুন ৪টি সহজ ও কার্যকরী উপায়ে

হঠাৎ খেয়াল করলেন, আন্ডারআর্মস বেশ ডার্ক দেখাচ্ছে! ঠিকমত যত্ন না নেয়ার কারণে এই জেদি কালচেভাব চলে আসে, যেটা রিমুভ করা একটু কঠিন। আবার হেলথ ইস্যুর জন্যও...

আরও পড়ুন

ত্বকের জেদি কালো দাগ তুলে ফেলতে ম্যাজিকাল সল্যুশন জেনে নিন!
রিভিউ

ত্বকের জেদি কালো দাগ তুলে ফেলতে ম্যাজিকাল সল্যুশন জেনে নিন!

বিভিন্ন কারণে কনুই, ঘাড়ে, আন্ডারআর্ম, গলায় অনেকেরই কালো দাগ পরে যায়। ত্বকের রঙে এই অসামঞ্জস্যতা নিয়ে অনেক সময় আমরা বিব্রত হই। এটা সেটা মেখে আর বিভিন্ন...

ডার্ক আন্ডারআর্মের সল্যুশন কী?
ভিডিও

ডার্ক আন্ডারআর্মের সল্যুশন কী?

হঠাতই খেয়াল করলেন, আন্ডারআর্ম বেশ ডার্ক দেখাচ্ছে! ঠিকমত যত্ন না নেয়ার কারণে এই জেদি কালচেভাব চলে আসে, যেটা রিমুভ করা একটু কঠিন। তাই আজকের ভিডিওতে আম...

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?
রিভিউ

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?

একটু সময় নিয়ে নিজের ত্বকের দিকে একটু চোখ বুলিয়ে দেখুন তো! মুখের চেয়ে গলার জায়গাটা একটু যেন কালচে মনে হচ্ছে? হাতের উপরের অংশ থেকে হাতের পাতাও তুলনামূলক...

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

মুখের যত্ন তো নিচ্ছেন, কিন্তু পিঠের ব্রন আর স্ট্রবেরি লেগসের এই লুকানো সমস্যাগুলোর সমাধান জানা আছে কি?
বিউটি টিপস

মুখের যত্ন তো নিচ্ছেন, কিন্তু পিঠের ব্রন আর স্ট্রবেরি লেগসের এই লুকানো সমস্যাগুলোর সমাধান জানা আছে কি?

আমরা সাধারণত চেহারার উজ্জ্বলতা আর দাগহীন ত্বক নিয়ে যতটা চিন্তিত থাকি, ঘাড়, পিঠ, কনুই কিংবা পায়ের ত্বকের যত্ন নিতে ঠিক ততটাই ভুলে যাই। অথচ এই ভ্যাপসা গ...

৪ ধাপে কনুই এবং হাঁটুর কালচে দাগ দূর
ত্বকের যত্ন

৪ ধাপে কনুই এবং হাঁটুর কালচে দাগ দূর

হাত এবং পা আমাদের শরীরের যেমন গুরুত্বপূর্ণ অংশ, তেমনি সুন্দর হাত ও পা আমাদের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। কিন্তু এই হাত-পা...

…