৪ ধাপে কনুই এবং হাঁটুর কালচে দাগ দূর

sub-editor · Feb 04, 2017 · 1 min read

৪ ধাপে কনুই এবং হাঁটুর কালচে দাগ দূর

হাত এবং পা আমাদের শরীরের যেমন গুরুত্বপূর্ণ অংশ, তেমনি সুন্দর হাত ও পা আমাদের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। কিন্তু এই হাত-পায়ের সৌন্দর্যে বাধা হয়ে দাঁড়ায়, বিভিন্ন দাগ-ছোপ। যেমন, হাতের কনুই এবং পায়ের হাঁটুতে যদি কালচে দাগ থাকে, তাহলে তা নিজের কাছেই খারাপ লাগে। এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন মাত্র ৪ টি ধাপ অনুসরণ করলেই। প্রথমেই জেনে নিই, কনুই এবং হাঁটুতে কালচে দাগ হওয়ার কারণগুলো সম্পর্কে-

 (১) কনুই এবং হাঁটুতে মরা চামড়ার আস্তরণ পড়ার  ফলে  স্থানগুলো কালচে হয়ে যায়।

(২) কনুই এবং হাঁটুতে অতিরিক্ত প্রেসার পড়ার ফলেও কালচে দাগ পড়ে যায়।

(৩) অতিরিক্ত ওজনও এই কালচে দাগের কারণ।

(৪) এছাড়াও ড্রাই স্কিন, জেনেটিক, ইম্প্রপার হাইজিন ইত্যাদি এর কারণ হতে পারে।

[picture]

প্রথম ধাপ (স্কিন সফটেনিং):

আমরা স্কিনকে পরবর্তী ধাপের জন্য তৈরি করে নিব। কনুই এবং হাঁটুর এড়িয়া অনেক বেশি ড্রাই হয়ে থাকে। তাই একে সফট এবং হাইড্রেট করে নেওয়ার জন্য শসা অত্যন্ত ভালো কাজ করে। শসা চাক চাক করে কেটে নিয়ে কনুই এবং হাঁটুর কালচে দাগের উপর ১০-১৫ মিনিট ঘষে নিতে হবে। এরপর ৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

শসা স্কিনকে ময়েশ্চারাইজ করে।  এতে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট রয়েছে, যা কালচে দাগ হালকা করতে সাহায্য করে। এছাড়াও এতে ভিটামিন  সি, ই এবং এ রয়েছে, যা আমাদের স্কিনকে রেডিয়েন্ট ইফেক্ট এবং সান প্রোটেকশন দেয়।

দ্বিতীয় ধাপ (এক্সফ্লোয়েটিং):

প্রথম ধাপে শসা দিয়ে স্কিনকে দ্বিতীয় ধাপের জন্য তৈরি করা হয়ে গিয়েছে। আর এই ধাপে আমরা কনুই এবং হাঁটুতে এক্সফ্লোয়েটিংয়ের মাধ্যমে স্কিন স্মুদ করার পাশাপাশি তৃতীয় ধাপের জন্য প্রস্তুত করব।

এই এক্সফ্লোয়েটোর তৈরি করতে  বেকিং পাউডার এবং কাচা দুধ লাগবে। একটি বাটিতে ১ টেবিল চামচ বেকিং সোডা এবং ২ টেবিল চামচ কাচা দুধ ভালোভাবে মিশিয়ে নিন।  এই মিশ্রণটি কনুই এবং হাঁটুতে ৫ মিনিট ম্যাসাজ করুন। ৫ মিনিট পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।

বেকিং সোডা একটি জেন্টল স্কিন ক্লিঞ্জার এবং ন্যাচারাল স্ক্রাবার হিসেবে কাজ করে। এটি কনুই এবং হাঁটুর মরা চামড়া দূর করে এবং জীবাণু নাশ করতে সাহায্য করবে এবং পরবর্তীতে যেই প্যাকটি আমরা ব্যবহার করব তা ত্বককে শুষে নিতে সাহায্য করবে আর  কাচা দুধ আমাদের স্কিনকে ক্লিন এবং ময়েশ্চারাইজিং করে। 

তৃতীয় ধাপ (হোয়াইটেনিং প্যাক):

দ্বিতীয় ধাপের পর এবার প্যাক লাগানোর পালা। তার আগে তো হোয়াইটেনিং প্যাকটি তৈরি করতে হবে। হোয়াইটেনিং প্যাক তৈরি করতে লাগছে- পেঁয়াজ, লেবুর রস, মধু এবং বেসন। একটি বাটিতে ২ টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, ২ টেবিল চামচ লেবুর রস, হাফ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ বেসন নিয়ে মিক্স করে নিন।  এই মিশ্রণটি কনুই এবং হাঁটুর কালচে দাগের উপর লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এর পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 পেঁয়াজ স্কিনকে নারিশ করে, স্কিনের ইম্পিউরিটি দূর করে এবং কালচে দাগ রিমুভ করে। লেবুর রসে ৬% সাইট্রিক এসিড রয়েছে, যা স্কিন টোন কে লাইট করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। মধুতে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট রয়েছে, যা স্কিনকে ক্লিয়ার এবং ময়েশ্চারাইজ করে। বেসনে রয়েছে স্কিন লাইটেনিং এজেন্ট যা স্কিনকে লাইট করে তোলে। এছাড়াও এটি স্কিনের ডেড স্কিন সেল রিমুভ করে।

সবশেষ ধাপ (ময়েশ্চারাইজিং):

হোয়াইটেনিং প্যাকের পরে আপনার পছন্দমত যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এছাড়াও প্রতিদিন ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।

এই প্রসেসটি সপ্তাহে ২-৩ দিন করবেন। একটু নিজের জন্যে সময় বের করে ধৈর্য ধরে করে নিলেই হলো। 

এই তো জেনে নিলেন, কীভাবে মাত্র ৪টি ধাপে কনুই এবং হাঁটুর কালচে দাগ থেকে মুক্তি পাবেন। আশা করছি, আপনাদের অনেক উপকার হবে।

ছবি - মাইবিউটিওয়েব ডট কম 

লিখেছেন -  জান্নাতুল মৌ

 

সম্পর্কিত লেখা

কনুই ও হাঁটুর দাগ দূর করতে ৩টি ধাপ জানা আছে কি?
ত্বকের যত্ন

কনুই ও হাঁটুর দাগ দূর করতে ৩টি ধাপ জানা আছে কি?

পার্টিতে মেয়েটি সুন্দর করেই সেজে এসেছিল। পোশাক, মেকআপ সবই রুচিশীল ছিল। কিন্তু ড্রেসের শর্ট হাতার কারণে তার কনুইয়ের কালচে দাগগুলো খুব বাজে ভাবে দেখা...

আন্ডারআর্ম, কনুই ও হাঁটুর কালো দাগ দূর করুন ৪টি ঘরোয়া উপায়ে!
ত্বকের যত্ন

আন্ডারআর্ম, কনুই ও হাঁটুর কালো দাগ দূর করুন ৪টি ঘরোয়া উপায়ে!

পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্যে প্রতিদিন আমরা কত রকম রুটিন মেইনটেইন করে থাকি। তবুও দিন শেষে ময়লা ও জীবাণু আমাদের আন্ডারআর্ম, কনুই, হাঁটু, এবং গোড়ালিতে...

হাঁটুর ব্যথা কমাতে ৩টি কার্যকরী ইয়োগা
ফিটনেস

হাঁটুর ব্যথা কমাতে ৩টি কার্যকরী ইয়োগা

বর্তমানে হাঁটুর ব্যথা যেন আমাদের নিত্যদিনের সঙ্গী। কমবেশি সকলকেই হাঁটুর ব্যথায় আক্রান্ত হতে দেখা যায়। বিশেষ করে বয়স্ক মানুষদের। বয়স বাড়ার সাথে সাথে রো...

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়
বিউটি টিপস

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়

নিয়মিত ফেইসের যত্ন নেওয়া হলেও হাত-পায়ের ক্ষেত্রে কমবেশি আমরা সবাই উদাসীন। আর এই উদাসীনতার ছাপ পড়ে কনুই এবং হাঁটুতে। এটি সব ধরণের ত্বকে হতে পারে। কনুই...

আরও পড়ুন

কনুই ও হাটুর কালো দাগ ও খসখসে ভাব দূর করতে ৪টি উপাদান!
ত্বকের যত্ন

কনুই ও হাটুর কালো দাগ ও খসখসে ভাব দূর করতে ৪টি উপাদান!

ত্বকের যত্ন নেওয়ার কথা ভাবলেই আমরা প্রধানত মুখের যত্নের কথা ভাবি। এমনকি এটাও মনে করি যে শুধু ফেইস সুন্দর মানেই সব সুন্দর। আসলেই কি তাই? আপনার কনুই, হা...

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?
রিভিউ

ফেইস, গলা এবং আন্ডারআর্মস সহ শরীরের প্রাইভেট পার্টের দাগ নিয়ে চিন্তিত?

একটু সময় নিয়ে নিজের ত্বকের দিকে একটু চোখ বুলিয়ে দেখুন তো! মুখের চেয়ে গলার জায়গাটা একটু যেন কালচে মনে হচ্ছে? হাতের উপরের অংশ থেকে হাতের পাতাও তুলনামূলক...

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

কনুই আর হাঁটুর কালো দাগ দূর করার উপায়
ত্বকের যত্ন

কনুই আর হাঁটুর কালো দাগ দূর করার উপায়

অনেকের হাঁটুতে আর কনুইয়ে কালো দাগ হয়ে থাকে। এই দাগের কারণ বিভিন্ন হতে পারে। যেমন - ঐ অংশের ত্বক মোটা হয়ে গেলে অথবা শুষ্ক হয়ে গেলে। তাছাড়া আমরা বে...

ত্বকের জেদি কালো দাগ তুলে ফেলতে ম্যাজিকাল সল্যুশন জেনে নিন!
রিভিউ

ত্বকের জেদি কালো দাগ তুলে ফেলতে ম্যাজিকাল সল্যুশন জেনে নিন!

বিভিন্ন কারণে কনুই, ঘাড়ে, আন্ডারআর্ম, গলায় অনেকেরই কালো দাগ পরে যায়। ত্বকের রঙে এই অসামঞ্জস্যতা নিয়ে অনেক সময় আমরা বিব্রত হই। এটা সেটা মেখে আর বিভিন্ন...

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)
হেয়ার স্টাইল

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)

এলোকেশী রাজকন্যার হাসি যেন তার চুলে। চুল নিয়েই তাই কত আয়োজন। চুল বাঁধা, সাজানো, নিত্য নতুন রূপ দেওয়া। তার-ই একটি হলো চুল রঙ করা। এখনকার হাল ফ্যাশনে চু...

…