পায়ের গোড়ালি ফেটে চৌচির!

sub-editor · Dec 13, 2017 · 1 min read

পায়ের গোড়ালি ফেটে চৌচির!

শীতের নানা রকম সমস্যার মধ্যে একটি কমন সমস্যা হল পায়ের গোড়ালি ফেটে যাওয়া। অনেকেই আছেন যারা ফেটে যাওয়া গোড়ালি ঢাকতে পুরো শীতকালই মোজা পরে থাকেন। কিন্তু উৎসবের এই সময়ে শাড়ি বা একটু দামি সালওয়ার কামিজ এর সাথে সুন্দর হাই হিল না পড়লে যেন সাজটাই বাকি থেকে যায়। কিন্তু পা ফাটা নিয়ে অনেকেই এ ধরণের জুতো চাইলেও পরতে পারেন না।

[picture]

সাধারণত পায়ের নিচের দিকের ত্বক শরীরের অন্যান্য অংশের চেয়ে বেশি শুষ্ক হয়ে থাকে , কেননা এই অংশে কোনও ওয়েল গ্ল্যানড থাকে না।  যে কারণে শীতে সহজেই পা ফেটে যায়। এছাড়াও সঠিক ময়েশ্চারাইজেশন এর অভাব, পলিউশন, নানা কারণে মেডিক্যাল প্রবলেম যেমন ডায়বেটিস বা থাইরয়েড এর সমস্যা এসকল কারণের পায়ের গোড়ালি ফেটে যেতে পারে। তাই আজকে আলোচনা করবো পা ফেটে যাওয়ার সমস্যা থেকে বাঁচার বেশ কিছু উপায় নিয়ে।

উপায় ০১ উপাদান
  • ১ টেবিল চামচ লবণ
  • আধা কাপ লেবুর রস
  • ২ টেবিল চামচ গ্লিসারিন
  • ২ চা চামচ গোলাপ জল
  • পরিমাণ মতো গরম পানি
  • পিউমিস স্টোন

একটি বড় পাত্রে পায়ে সহ্য করার মতো গরম পানি নিয়ে এতে লবণ, ১০ ফোঁটা লেবুর রস , ১ টেবিল চামচ গ্লিসারিন, ১ চা চামচ গোলাপ জল নিয়ে মিশিয়ে নিন। এরপর এতে পা ডুবিয়ে রাখুন ১৫ মিনিট। এরপরে পিউমিস স্টোন দিয়ে পায়ের গোড়ালি হালকা হাতে রাব করুন কয়েক মিনিট। হয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে পা ধুয়ে ভালো করে মুছে নিন। এরপরে ১ টেবিল চামচ গ্লিসারিন, ১ চা চামচ গোলাপ জল ও ২/৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে দুই পায়ে লাগিয়ে রাখুন সারারাত।  মিশ্রণটি একটু আঠালো, তাই চাইলে সুতির মোজা পরে থাকতে পারেন। সকালে উঠে হালকা গরম পানিতে পা ধুয়ে লোশন লাগিয়ে নিন।  যদি আপনার পা অনেক বেশি ফেটে গিয়ে থাকে, তাহলে লেবুর রস এভয়েড করাই ভালো।

উপায় ০২ উপাদান
  • ২ চা চামচ ভেজিটেবল অয়েল

একদম সহজ উপায়। হালকা গরম পানিতে পা ধুয়ে নিয়ে ভালো ভাবে মুছে নিন। এরপরে পায়ে পুরু করে ভেজিটেবল অয়েল লাগিয়ে মোজা পড়ে ঘুমিয়ে পড়ুন। সকালে আরেকবার ধুয়ে নিন।

উপায় ০৩ উপাদান
  • ১ টি পাকা কলা
  • অর্ধেক অ্যাভোকাডো

আপনার যদি অনেক বেশি পা ফেটে গিয়ে থাকে তাহলে এই ফ্রুট প্যাকটি আপনার জন্য। কলা এবং অ্যাভোকাডো একসাথে ব্লেনড করে নিন। পা ভালোভাবে ধুয়ে, মুছে নিন। এরপরে পুরু করে এই প্যাকটি পায়ের ফেটে যাওয়া অংশে লাগিয়ে রাখুন ২০  মিনিট। এরপরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।  গোড়ালি নরম না হওয়া পর্যন্ত প্রতিদিন ব্যবহার করুন।

উপায় ০৪ উপাদান
  • ১ চা চামচ ভ্যাসলিন
  • ৪-৫ ফোঁটা লেবুর রস
  • গরম জল

গরম জলে পা ডুবিয়ে রাখুন ২০ মিনিট। ততক্ষণে ভ্যাসলিন আর লেবুর রস এর মিশ্রণ তৈরি করে নিন।  পানি থেকে পা তুলে নিয়ে ভালো করে মুছে নিন। এরপরে ভ্যাসলিন আর লেবুর রস এর মিশ্রণটি লাগিয়ে নিয়ে একটা উলের মোজা পড়ে ঘুমিয়ে পড়ুন।

উপায় ০৫ উপাদান
  • ১ কাপ মধু
  • গরম পানি

আধা বালতি উষ্ণ গরম পানিতে এক কাপ মধু মিলিয়ে তাতে পা ডুবিয়ে রাখুন মিনিট বিশেক। এরপরে পানি থেকে পা তুলে ভালো করে মুছে নিন।

উপরে যে যে ফুট প্যাক গুলো দেয়া হয়েছে সেগুলোর যেকোনো একটা নিজের সুবিধা অনুযায়ি প্রতিদিন ব্যবহার করুন। পা বেশি ফেটে গেলে প্রথম দিকে লেবুর রস ব্যবহার করবেন না। অন্য প্যাক ব্যবহার করুন। আশা করি প্যাক গুলো কাজে লাগবে, আর এই শীতে পা ফাটা থাকবে না কোন দুশ্চিন্তা।

ভালো থাকুন, সুন্দর থাকুন।

ছবি - বিউটিওয়ানহাউটু ডট কম, স্টাইলক্রেজ ডট কম, পিন্টারেস্ট ডট কম

লিখেছেন - মাহবুবা বীথি

 

সম্পর্কিত লেখা

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?
বিউটি টিপস

পায়ের গোড়ালি ফাটা কেন হয় এবং এর প্রতিরোধে করণীয় কী কী?

শীত এসেছে আর পায়ের গোড়ালি ফাটেনি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ বিরল। পায়ের গোড়ালি ফাটা এর কারণে সমস্যা যে শুধু সৌন্দর্য ক্ষুণ্ণতার, তা কিন্তু নয়। বরং এই গ...

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?
ত্বকের যত্ন

পায়ের গোড়ালি ফাটার কারণ, চিকিৎসা ও প্রতিকার জানেন কী?

পায়ের গোড়ালি ফাটা খুব-ই সাধারণ একটি সমস্যা। এমন অনেকেই আছেন যাদের গোড়ালি সারা বছরই ফাটে। তাদের সব সময়ই যত্ন নিতে হয়। যাদের পায়ের গোড়ালি শুধু শীতক...

বর্ষায় পায়ের যত্ন
ত্বকের যত্ন

বর্ষায় পায়ের যত্ন

ব্যস্ত জীবনে সকাল থেকে রাত অব্দি আমরা ছুটে বেড়াই। নিজেরা ক্লান্ত হই তো বটেই, সেই সাথে সারাদিন আমাদের ভার বয়ে বেড়ানো পা দুটোর অবস্থা হয়ে যায় আরও খারাপ।...

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

আরও পড়ুন

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি
ফিটনেস

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জিমে গিয়ে ব্যায়াম করেন। জিমে যাওয়ার প্রধান কারণের মধ্যে আছে- ওজন কমানো, বাড়তি ফ্যাট (যেটা বেশিরভাগ সময় পেটের চারপাশে দৃশ...

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?
সুস্থতা

ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন কীভাবে নেওয়া উচিত?

আনিস আহমেদ নতুন এক জোড়া জুতা কিনেছেন। প্রথম দিন জুতা পায়ে অফিস করার পর থেকেই পায়ে ফোস্কা পড়েছে। তিনি ভাবলেন দিন কয়েকের মধ্যে সেরে যাবে। কিন্তু কয়েকদিন...

পায়ের যত্নে কিছু ঘরোয়া ফুট স্ক্রাব ও মাস্ক রেসিপি
ত্বকের যত্ন

পায়ের যত্নে কিছু ঘরোয়া ফুট স্ক্রাব ও মাস্ক রেসিপি

নিজের মুখ, চুল আর অন্যান্য অংশগুলো সুন্দর করে তোলার চক্করে পড়ে আমরা প্রায় ভুলেই যাই যে সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে আপনার সুস্থ আর সুন্দর পা। বিশ...

মুখের ত্বকের থেকে গায়ের রঙ কালো হলে করণীয় কী?
ত্বকের যত্ন

মুখের ত্বকের থেকে গায়ের রঙ কালো হলে করণীয় কী?

মুখের ত্বকের থেকে গায়ের রঙ কালো হয় অনেক মেয়েরই। এ নিয়ে অনেকে দ্বিধাতে থাকে। বাস্তবতা হলো, আমরা সব সময় মুখের যত্নটা বেশি নিয়ে থাকি। শরীরের বাকি অংশ বলত...

ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহার এবং এর উপকারিতা
ত্বকের যত্ন

ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহার এবং এর উপকারিতা

শীত আসার আগে থেকেই ত্বকের প্রতি যত্নবান হওয়া উচিত। কারণ শীতকালে ত্বকে দেখে দেয় নানান রকম সমস্যা। ঠোঁট ফাটা থেকে শুরু করে, হাত-পা ফাটা আর শুষ্কতা তো আছ...

…