পিরিয়ডের দিনগুলো হোক সহজ

sub-editor · Mar 31, 2017 · 1 min read

পিরিয়ডের দিনগুলো হোক সহজ

প্রত্যেকটি মেয়ের জীবনে একটা নির্দিষ্ট সময়ে পিরিয়ড শুরু হয় এবং প্রতি মাসে এটা হয়ে থাকে। পিরিয়ডের দিনগুলো কমবেশী সবার কাছেই একটু অন্যরকম যায়। অনেকেই মানিয়ে নিতে পারেন না, অনেক ধরণের সমস্যা দেখা দেয়, আবার অনেকে তো এটাকে ঝামেলাই মনে করেন!

তাই, পিরিয়ডের দিনগুলো যাতে একটু সহজ হয়, তার জন্য আজকে রইল কিছু টিপস। চলুন, জেনে নেই।

১. পিরিয়ডের সময় ব্লিডিং কখনো কম আবার কখনো বেশি হতে দেখা যায়। তাই বলে তো অনেক ধরনের প্যাড / স্যানিটারি ন্যাপকিন কেনা সম্ভব নয়। নরমাল দিনগুলোতে নরমাল প্যাডগুলো ব্যবহার করুন এবং অতিরিক্ত ব্লিডিং অথবা রাতের বেলা ঘুমাতে গেলে একটা নরমাল প্যাডের উপর অন্য একটা প্যাড লাগিয়ে নিতে পারেন। এতে অতিরিক্ত ব্লিডিং হলেও ভয় থাকে না।

২. পিরিয়ডের সময় অনেকেরই তলপেটে ব্যথা হয়। এই ব্যথা দূর করতে হট ওয়াটার ব্যাগ ব্যবহার করুন তলপেটে। এই ব্যাগে হট ওয়াটার ভরে নিয়ে পেটে চেপে রাখুন, ব্যথা অনেক উপশম হবে।

আপনার কাছে হট ওয়াটার ব্যাগ না থাকলে একটা কাপড়ের ব্যাগে কিছু চাল ভরে নিন। ব্যাগের মুখ আটকে নিন ভালোভাবে যাতে চাল বেরিয়ে আসতে না পারে। এবার ব্যাগটি মাইক্রোওয়েভে / চুলার উপর একটি তাওয়া রেখে গরম করে নিন, যতটা আপনি সহ্য করতে পারবেন। এটাকেও একইভাবে ব্যবহার করুন।

[picture]

৩. পিরিয়ডের দিনে চেষ্টা করবেন গাঢ় রঙ এর ড্রেস পড়তে। এতে আপনার ড্রেস এ দাগ লেগে গেলেও তা কম বোঝা যাবে।

৪. এই সময়ে নিজেকে ভেতর থেকে হাইড্রেট রাখা খুবই জরুরী। পানি পান করুন। তবে ঠান্ডা পানি একদমই খাবেন না। এছাড়া গ্রিন টি খেতে পারেন। এতে পেটেও আরাম পাবেন।

৫. পিরিয়ডের সময় কাপড়ে যদি দাগ লেগে যায়, তবে তা পরিষ্কার করতে গরম পানি ব্যবহার থেকে বিরত থাকুন। ব্যবহার করুন ঠান্ডা পানি । কারণ এতে সাবান ব্যবহারের ফলে দাগ উঠে গেলেও আপনার কাপড়ের কম ক্ষতি হবে।

৬. অতিরিক্ত ব্লিডিং এর সময় দিনের বেলা বাইরে গেলে অনেক সময় দাগ লেগে যাওয়ার ভয় থাকে। এক্ষেত্রে আপনাকে প্রটেক্ট করতে পারে লং কুর্তি, টপস অথবা কামিজ। তাই ঐ সব দিনগুলোতে এই ড্রেসগুলো পরার চেষ্টা করুন।

৭. যখন পিরিয়ডের সময় শাড়ি/ সালোয়ার পরবেন, তখন এক্সট্রা প্রোটেকশন পেতে শাড়ি/সালোয়ারের নিজে শর্ট প্যান্ট পরে নিতে পারেন। এতে অনেকটা হলেও দাগ লাগার ভয় থেকে মুক্তি পাওয়া যায়।

৮. পিরিয়ডের সময় চা / কফি পান করা থেকে বিরত থাকুন। কারণ এগুলো আপনার তলপেটে ব্যথার সৃষ্টি করে। তবে গ্রিন টি খেতে পারেন।

৯. যারা স্কুল, কলেজ, অথবা জব করছেন, তারা তাদের ব্যাগে একটা ছোট ইমার্জেন্সি ব্যাগ রাখতে পারেন। যে ব্যাগে কিছু বেবি ওয়াইপ্স, কিছু প্যাড এবং বেবি র‍্যাশ ক্রিম রাখবেন। স্কুল, কলেজ, জবে লং টাইম ধরে একই প্যাড পরে থাকার ফলে র‍্যাশ দেখা দিতে পারে। তখন বেবি র‍্যাশ ক্রিম খুবই কাজে দেবে। এছাড়াও অনেকেরই পিরিয়ড সঠিক তারিখে হয় না। তাদের জন্য এই ব্যাগ খুব কাজে দেবে।

১০. যাদের পিরিয়ড ঠিক সময়ে হয় না, অনেকে তারিখ খেয়াল থাকে না, তাদের জন্যে রয়েছে একটি এপ্স। এই এপ্সটির নাম হলো "Clue". এটি ডাউনলোড করে নিতে পারেন। এতে আপনার পিরিয়ড কবে হবে তা আপনি আগে থেকেই বের করে ফেলতে পারবেন এবং এলার্মের মাধ্যমে আগে থেকেই আপনাকে জানিয়ে দেওয়া হবে। এতে আপনি টেনশন ফ্রি থাকতে পারবেন।

সবশেষে বলবো, যাদের নতুন পিরিয়ড শুরু হয়েছে তাদের জন্যে এই দিনগুলো খুবই কঠিন মনে হয়। অনেক সমস্যা থাকে যা সমাধানের উপায় জানা থাকে না।তাদের জন্যে খুব সহায়ক হবে একজন ভালো বন্ধু। যে হতে পারে আপনার বেস্ট ফ্রেন্ড অথবা বোন। তাদের থেকে পেতে পারেন অনেক ধরণের টিপস এবং ট্রিকস।

ছবি - আইস্টক ডট কম লিখেছেন - জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

পিরিয়ড ট্যাবু | কুসংস্কার ভাঙার সময় এসেছে এখনি 
সম্পাদকের পছন্দ

পিরিয়ড ট্যাবু | কুসংস্কার ভাঙার সময় এসেছে এখনি 

একজন মেয়ে হিসাবে আপনার রিপ্রোডাক্টিভ অরগ্যান, শারীরবৃত্তীয় প্রক্রিয়া আর পিরিয়ড সংক্রান্ত হাইজিন সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে কি? আর ছেলেদের কাছে প্রশ্ন আ...

অনিয়মিত পিরিয়ড | কখন যাবেন ডাক্তারের কাছে?
সুস্থতা

অনিয়মিত পিরিয়ড | কখন যাবেন ডাক্তারের কাছে?

১২-১৩ বছর বয়স থেকে ৪৫-৫০ বছর অবধি একজন নারীর প্রজননকাল। অর্থাৎ সন্তান ধারনের জন্য তার শরীরে এই সময়ে প্রতি মাসে ডিম্বাণু তৈরি হয়। শুক্রাণুর সংস্পর্শে স...

স্যানিটারি ন্যাপকিন সঠিকভাবে ব্যবহার করছেন তো?
সুস্থতা

স্যানিটারি ন্যাপকিন সঠিকভাবে ব্যবহার করছেন তো?

পিরিয়ড অথবা মাসিক, আমাদের সমাজে এখনও এই শব্দগুলো একধরনের ট্যাবু হিসেবেই প্রচলিত। পাবলিকলি এগুলো নিয়ে কথা উঠলেই সবার মধ্যে একটা অস্বস্তি কাজ করে। কিন্ত...

পিরিয়ডে তীব্র পেট ব্যথা! এই সময়ে কীভাবে একটু স্বস্তি আর আরাম পাবো?
সুস্থতা

পিরিয়ডে তীব্র পেট ব্যথা! এই সময়ে কীভাবে একটু স্বস্তি আর আরাম পাবো?

পিরিয়ডে তীব্র পেট ব্যথা? পিরিয়ড ক্র্যাম্পস বা মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস মেয়েদের প্রতিমাসের সঙ্গী বলা যায়। তীব্র হোক কিংবা মৃদু, পিরিয়ড ক্র্যাম্পস নিয়ে ভ...

আরও পড়ুন

পিরিয়ডের সময় বিশেষ পুষ্টি | কী খাবেন ও খাবেন না?
সুস্থতা

পিরিয়ডের সময় বিশেষ পুষ্টি | কী খাবেন ও খাবেন না?

পিরিয়ড প্রতিটি নারীর জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতি মাসের এই ৩ থেকে ৭ দিন অনেকটা রক্ত বের হয়ে যায় শরীর থেকে, যার ফলে আয়রনসহ নানা পুষ্টি উপাদান...

ব্যবহার ভেদে ব্যাগের ধরণ জানা আছে কি?
এক্সেসরিজ

ব্যবহার ভেদে ব্যাগের ধরণ জানা আছে কি?

কোন অকেশনের জন্য কোন ব্যাগটি আপনার জন্য পারফেক্ট হবে? আজকে আমি লিখছি ব্যাগ নিয়ে যা মেয়েদের নিত্যদিনের সঙ্গী। যেকোনো সিজনে, যেকোনো ফাংশনে, যেকোনো জায়গা...

বয়সভেদে ঋতুস্রাবের পরিবর্তন সম্পর্কে জানা আছে কি?
সুস্থতা

বয়সভেদে ঋতুস্রাবের পরিবর্তন সম্পর্কে জানা আছে কি?

একটি মেয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ন অধ্যায় হচ্ছে পিরিয়ড। সাধারণত ৮ থেকে ১৩ বছরের মেয়েদের প্রথম মাসিক হয়ে থাকে। মাসিকচক্রের প্রথম ধাপকে মেনারকি বলা হ...

কখন কোন ব্যাগ ব্যবহার করবেন জানেন কি?
এক্সেসরিজ

কখন কোন ব্যাগ ব্যবহার করবেন জানেন কি?

শাড়ি, সালোয়ার কামিজ কিংবা জিন্স টপস যাই হোক না কেন, পোশাকের সাথে একটা মাননসই ব্যাগ চাই ই চাই। পোশাকের ধরনভেদে ব্যাগ যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনি স্থান...

অনিয়মিত মাসিকের সমস্যা |  ৯টি ঘরোয়া সমাধানে সুস্থ থাকুন!
সুস্থতা

অনিয়মিত মাসিকের সমস্যা | ৯টি ঘরোয়া সমাধানে সুস্থ থাকুন!

অনিয়মিত মাসিকের সমস্যা যে কোন বয়সের নারীদের মাঝেই দেখা যায়। বিশেষ করে যারা অবিবাহিত তাঁদের মাঝে এই অনিয়মিত মাসিকের সমস্যা বেশি দেখা যায়। সাধারণত অনেক...

হাইজিন মেনটেইনের জন্য স্যানিটারি প্যাড কতক্ষণ পর পর চেঞ্জ করা উচিত?
সুস্থতা

হাইজিন মেনটেইনের জন্য স্যানিটারি প্যাড কতক্ষণ পর পর চেঞ্জ করা উচিত?

বাংলাদেশে মাসিক বা পিরিয়ডের বিষয়টি এখনো ট্যাবু। কিন্তু এটি একদম স্বাভাবিক ব্যাপার! সব মেয়েদেরকেই একটা নির্দিষ্ট বয়সে এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়...

…