প্রসব পরবর্তী ব্যায়াম | সুস্থতায় কখন ও কীভাবে করবেন?

sub-editor · Apr 08, 2018 · 1 min read

প্রসব পরবর্তী ব্যায়াম | সুস্থতায় কখন ও কীভাবে করবেন?

সন্তান জন্মদানের পরবর্তী সময়ে মায়ের শরীরের কিছু মাংশপেশী এবং লিগামেন্ট ঢিলা হয়ে যায়, যা প্রসব পরবর্তী ব্যায়ামের মাধ্যমে দ্রুত আগের পর্যায়ে ফিরিয়ে আনা যায় এবং একইসাথে এটি মায়ের মানসিক স্বাস্থ্যও ভাল রাখে। স্বাভাবিক প্রসবে কেগেল এক্সসারসাইজের উপকারিতা অনেকেই জেনে থাকবেন। কিন্তু সন্তান জন্মদানের পরবর্তী সময়ে যে কিছু ব্যায়াম আবশ্যক তা অনেক মা অবহেলা করে! সন্তান এর যত্ন নিতে গিয়ে তারা নিজেদের শরীরকে প্রায় ভুলতেই বসে। অথচ, সুস্থ মা ছাড়া সুস্থ সন্তান কিভাবে আশা করা যায়? তাই আজ কিছু প্রসব পরবর্তী ব্যায়াম নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে...

কখন করা যাবে প্রসব পরবর্তী ব্যায়াম?

মায়েদের প্রসব পরবর্তী ব্যায়াম আ্যাবডমিনাল ব্রিদিং - shajgoj.com

নরমাল ডেলিভারির ক্ষেত্রে প্রসব পরবর্তী যেকোন সময় এবং সিজারিয়ানের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে সার্জারির দুই থেকে তিন দিনের মধ্যে হালকা (আ্যাবডমিনাল ব্রিদিং, কিগেল এক্সারসাইজ ইত্যাদি) এক্সারসাইজ করা যাবে। এক্ষেত্রে ভারি এক্সারসাইজ ছয় সপ্তাহ পর থেকে তিন মাসের মধ্যে শুরু করা যাবে।

প্রসব পরবর্তী ব্যায়াম করার উপকারিতা

(১) দ্রুত প্রেগনেন্সির আগের বডি-শেপ পাওয়া যায়।

(২) পেটের মাংশপেশী সবল হবে।

(৩) প্রেগনেন্সি সময়ের বাড়তি ওজন কমাতে সাহায্য করে।

(৪) পেরিনিয়াল মাসল (Perineal muscle) মজবুত করে, যা ইউরিনারি ইনকনটিনেন্স (urinary incontinence) বা প্রস্রাব ধরে রাখার সমস্যা এবং জরায়ু নিচে নামা প্রতিরোধ করে।

(৫) শারীরিক ও মানসিক সুস্থতার (Physical  and Mental Wellbeing) কারণে অতি তাড়াতাড়ি আরোগ্যলাভ করা যায়।

কিছু সাধারণ ব্যায়ামের ছবি যুক্ত করা হল, যা সন্তান জন্মানোর পরই শুরু করা যায়।

প্রসব পরবর্তী ব্যায়াম করার নিয়ম stretching ও strengthening - shajgoj.com

সতর্কতা: ব্যায়ামকালীন সময়ে মাসিকের রাস্তা দিয়ে অনেক বেশি রক্ত দেখা দিলে কিংবা পেটে ব্যাথা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ছবি- সাটারস্টক লিখেছেন- ডা: নুসরাত জাহান সহযোগী অধ্যাপক (অবস গাইনী), ডেলটা মেডিকেল কলেজ।, মিরপুর ১, ঢাকা। চেম্বার- ঢাকা সেন্ট্রাল ইন্টা: মেডিকেল কলেজ, শ্যামলী।

সম্পর্কিত লেখা

মৃত সন্তান প্রসবের ৯টি কারণ জানা আছে কি?
মা ও শিশু

মৃত সন্তান প্রসবের ৯টি কারণ জানা আছে কি?

মৃত সন্তান প্রসব করা বলতে প্রসবের পূর্বে গর্ভেই ভ্রূণের মৃত্যু হওয়াকে বুঝায়। এতে প্রসব হওয়া সন্তানের মধ্যে প্রাণের কোন চিহ্নই থাকে না। এটি গর্ভস্রাব এ...

টুইন বেবি | জমজ শিশু পৃথিবীর এক অন্যতম আশ্চর্য সৃষ্টি!
সম্পর্ক

টুইন বেবি | জমজ শিশু পৃথিবীর এক অন্যতম আশ্চর্য সৃষ্টি!

টুইন বেবি নিয়ে আপনি কতটুকু জানেন? আচ্ছা, এ নিয়ে বলার পূর্বে কিছুদিন আগের এক মজার ঘটনা শেয়ার করি- আমাদের বাড়ির তিন তলায় নতুন ভাড়াটিয়া এসেছে। বাবা-মা আর...

শিশুর বিকাশে শালদুধ ও প্রসব পরবর্তী স্তনের সমস্যা নিয়ে কতটা জানেন?
মা ও শিশু

শিশুর বিকাশে শালদুধ ও প্রসব পরবর্তী স্তনের সমস্যা নিয়ে কতটা জানেন?

সন্তানের জন্যে মায়ের দুধের বিকল্প নেই। ফর্মুলা ফিডিং করে আর যাই হোক, শিশুর পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। আমরা সবাই জানি মায়ের দুধের উপকারিতা, বিশেষ করে শাল...

প্রসব পরবর্তী বিষণ্ণতা | পোস্টপার্টাম ডিপ্রেশনের লক্ষণ ও চিকিৎসা কি?
মা ও শিশু

প্রসব পরবর্তী বিষণ্ণতা | পোস্টপার্টাম ডিপ্রেশনের লক্ষণ ও চিকিৎসা কি?

সন্তান যখন গর্ভে থাকে, তখন থেকেই আশেপাশের মানুষের পরামর্শ আর শুভাকাংক্ষিতায় একটি মেয়ে নিজেকে ভুলে যেতে শুরু করে। অনেক মেয়ের মাঝে এ সময় বারবারই মনে হয...

আরও পড়ুন

মম ব্রেইন | নতুন মায়ের মনের জটিলতা
লাইফ স্টাইল

মম ব্রেইন | নতুন মায়ের মনের জটিলতা

একজন নারী নতুন মা হয়ে ওঠার পর অনেকসময় ভুলে যাওয়া, বিভ্রান্তি বা মনোযোগের অভাবের মতো সমস্যার সম্মুখীন হন। অনেক সময়ই এটিকে মজার ছলে "মম ব্রেইন" বলা হয়।...

ব্যায়াম শুরুর পরিকল্পনা করছেন? জেনে নিন জরুরি কিছু বিষয়
ফিটনেস

ব্যায়াম শুরুর পরিকল্পনা করছেন? জেনে নিন জরুরি কিছু বিষয়

স্থুলতাকে বলা চলে বর্তমান বিশ্বের সবচেয়ে অবহেলিত এক রোগ। স্থুলতা পরিহারের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী উপায় ব্যায়াম। এই সমস্যা বাদ দিলেও ব্যায়াম যে কারো স...

হবু মায়ের ব্যায়াম | প্রেগনেন্সিতে ফিটনেসের জন্য ব্যায়াম করা কতটা জরুরি?
মা ও শিশু

হবু মায়ের ব্যায়াম | প্রেগনেন্সিতে ফিটনেসের জন্য ব্যায়াম করা কতটা জরুরি?

খুব বেশি দিন আগের কথা না, যখন প্রেগনেন্সির সময় হবু মায়েরা ব্যায়াম করা বন্ধ করে দিতেন, এমন কী শারীরিক কাজকর্ম থেকে দূরে থাকতেন। কিন্তু বর্তমানে পরিস্থি...

ব্যায়াম করার সঠিক সময় নির্ধারণ
ফিটনেস

ব্যায়াম করার সঠিক সময় নির্ধারণ

স্বাস্থ্য নিয়ে ভাবনা কম বেশি সবাই ভাবেন। তাই হাজার ব্যস্ততার মাঝেও অনেকেই চেষ্টা করে থাকেন কিছুটা সময় ব্যায়ামের জন্য রাখতে। আমরা জানি সু-স্বাস্থ্যের জ...

সিজার পরবর্তী জটিলতা | মা ও শিশু কী কী সমস্যায় পড়ে?
মা ও শিশু

সিজার পরবর্তী জটিলতা | মা ও শিশু কী কী সমস্যায় পড়ে?

মাতৃত্ব একজন নারীর জীবনে আনে পরিপূর্ণতা। প্রত্যেকটি মা-ই চায় তাঁর সন্তানটি যেন নিরাপদে পৃথিবীর আলো দেখে। আর সে যেন তাকে সুস্থভাবে দিতে পারে সঠিক সেবা।...

পোস্ট কোভিড সিনড্রোম | কোভিড নেগেটিভ হয়েও শারীরিক জটিলতায় ভুগছেন?
সুস্থতা

পোস্ট কোভিড সিনড্রোম | কোভিড নেগেটিভ হয়েও শারীরিক জটিলতায় ভুগছেন?

মাস কয়েক আগেই খালেক সাহেব সপরিবারে কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন, থমকে গিয়েছিল তাদের জীবন। পরিবারের বাকি সবাই পরিত্রাণ পেলেও খালেক সাহেবের বাবা রেহাই পান...

…