মেদহীন ও আকর্ষণীয় কোমর পেতে ৫টি কার্যকরী যোগাসন!

মীম তাবাসসুম · Jun 16, 2015 · 1 min read

মেদহীন ও আকর্ষণীয় কোমর পেতে ৫টি কার্যকরী যোগাসন!

মেদহীন ও আকর্ষণীয় কোমর কে না চায়? একথা আর বলার অপেক্ষা রাখে না যে, যতই ডায়েট করুন না কেন, আপনার পেটে আর কোমরে যদি মেদ থাকে তবে সে আর কোনভাবেই নড়তে চায় না। পেটের জমে থাকা মেদ আর সেলুলাইট কমানো খুবই কঠিন একটা কাজ। আমাদের দেশে অনেকেই আছেন যাদের সারা শরীর ফিট এবং স্লিম কিন্তু পেটের এক্সট্রা থলথলে ভাবটা কীভাবে লুকাবেন তা ভেবেই কূল পান না।

আসলে শরীরের কোন নির্দিষ্ট এরিয়া থেকে মেদ দূর করা আর শেপ করার জন্য চাই স্পেশাল টারগেটেড এক্সারসাইজ। তা হতে পারে হেভি জিম ওয়ার্কআউট অথবা হালকা ফ্রিহ্যান্ড এক্সারসাইজ নয়তো যোগব্যায়াম। আমি পারসনালি যোগব্যায়াম বেশি পছন্দ করি কারণ এতে যেমন জিম ওয়ার্কআউটের ঝক্কি ঝামেলা নেই তেমনি নেই এক্সারসাইজ ছেড়ে দিলে বা কিছুদিনের জন্য বন্ধ রাখলে আবার শরীরে মেদ জমে যাবার ভয়। আজ তাই লিখব কিছু সহজ যোগাসন নিয়ে যেগুলো রেগুলার প্র্যাকটিস করলে আপনি পাবেন স্লিম, সমতল অ্যাবস এবং দেখতে না দেখতেই কোমর থেকে ঝরে যাবে কয়েক ইঞ্চি চর্বি।

মেদহীন ও আকর্ষণীয় কোমর পেতে যোগাসন

১) ধনুরাসন (The bow pose)

এই আসন আপনার পেটের ডিপসেট মাসলের উপর প্রেসার দেবে এবং ফ্যাট ঝরিয়ে ফেলার সাথে সাথে আপনার অন্ত্র, গলব্লাডার ও অগ্নাশয়ের ক্ষরণে সাহায্য করে হজম প্রক্রিয়া ভালোভাবে চালাবে। পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়ুন। এবার দুই পা কিছুটা ফাঁকা করে হাঁটু ভেঙে পা যতটা পারেন উপরে তুলুন। দুই হাত দিয়ে শক্ত করে দুই গোড়ালির কাছে চেপে ধরুন।

ধীরে ধীরে শ্বাস নিতে নিতে দুই হাত দিয়ে টেনে পা যত পারেন উপরে তুলুন। এর সাথে সাথে আপনার পুরো ঊর্ধ্বাঙ্গ মেঝে থেকে উপরে উঠে আসতে দিন। এভাবেই প্রায় ৫ সেকেন্ড থাকুন। তারপর আস্তে আস্তে হাত ছেড়ে দিয়ে আবার আগের পজিশনে চলে যান। রোজ ৫-১০ বার এই আসনটি করুন।

২) নবাসন (The boat pose)

এই আসন আপনার অ্যাবডমিনাল (Abdominal) আর লোয়ার ব্যাক মাসল কে শক্তিশালী করে। এতে করে সহজেই পেট ঝুলে পড়ে না।

জেনে নিন কী করতে হবে

১) দুই পা সোজা করে একত্রে মিলিয়ে বসুন।

২) এবার দুই পা একসাথে যতটুকু পারেন উপরে তোলার চেষ্টা করুন। হাত দিয়ে মেঝে ছোঁবেন না। ব্যালেন্স রাখুন।

৩) প্রথমে এই আসন পারফেক্টলি করতে পারবেন না। তাই পা যত পারেন তুলে কয়েক সেকেন্ড এভাবে থেকে আবার আগের পজিশনে ফেরত আসুন।

৪) আস্তে আস্তে প্রতিবার পা আরো উপরে তোলার চেষ্টা করুন।

মেদহীন ও আকর্ষণীয় কোমর পেতে রোজ ৫বার এই আসন টি করুন।

৩) সেতুবন্ধ সরবাসন (The bridge pose)

মেদহীন ও আকর্ষণীয় কোমর পেতে সেতুবন্ধ সরবাসন - shajgoj.com

এই আসনটি আপনার হার্ট, কাঁধ, মেরুদণ্ড আর অ্যাবডোমেন সব অংশের জন্যই সমান উপকারী। এটা আপনার মেটাবোলিজমের হার বাড়াতেও সাহায্য করে।

জেনে নিন কী করতে হবে

১) চিৎ হয়ে শুয়ে পড়ুন। এবার আপনার হাঁটু ভেঙে পায়ের পাতা ছবির মতো করে মেঝেতে ছোঁয়ান।

২) শ্বাস ছাড়তে ছাড়তে আপনার কোমর এবং পিঠ আস্তে আস্তে মেঝে থেকে তুলে ফেলুন।

৩) মনে রাখবেন, আপনার থুঁতনি যেন আপনার বুক ছুঁয়ে থাকে এবং আপনার হাতের পাতা যেন মেঝেতে সমান ভাবে লেগে থাকে।

৪) পুরো এক মিনিট এভাবে থাকুন তারপর ধীর শ্বাস প্রশ্বাসের সাথে শরীর আবার মেঝেতে নামিয়ে আনুন।

৪) ভুজঙ্গাসন (The snake pose)

এই আসন আপনার মেরুদণ্ড, কোমর আর পেটের মাসলের শক্তি বাড়াতে খুবই সাহায্য করে। এটা সাথে সাথে শরীরের তাপও বাড়ায়।

জেনে নিন কী করতে হবে

১) প্রথমে পেটের উপরে ভর দিয়ে উপুর হয়ে শুয়ে পড়ুন। দুই পা একটু ফাঁকা থাকবে আর হাতের তালু মাথার পাশে মেঝেতে লাগানো থাকবে।

২) এবার ধীর শ্বাস প্রশ্বাসের সাথে আস্তে আস্তে শরীরের উপরের অংশকে হাতে ভর দিয়ে ছবির মত করে উপরের দিকে তুলুন।

৩) যতটা পারেন পেটের পেশিতে টান ফেলার চেষ্টা করুন। খেয়াল রাখবেন পা যেন মেঝেতে লাগানো থাকে। এভাবে ১৫-২০ সেকেন্ড থাকুন।

মেদহীন ও আকর্ষণীয় কোমর পেতে কমপক্ষে ৫ বার এই আসনটি প্র্যাকটিস করুন।

ছবিঃ সংগৃহীত - সাটারস্টক

 

সম্পর্কিত লেখা

সর্বাঙ্গাসন ও পবনমুক্তাসন | স্ত্রীরোগ থেকে সর্বব্যাধি দূরে ২টি যোগাসন
ফিটনেস

সর্বাঙ্গাসন ও পবনমুক্তাসন | স্ত্রীরোগ থেকে সর্বব্যাধি দূরে ২টি যোগাসন

যোগাসন আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সুস্থ ও ফিট থাকতে যোগব্যায়ামের কোন বিকল্প নেই। এ জন্যই বিভিন্ন ব্যাধি থেকে নিজেদের রক্ষা করতে মানুষ নানা রকমের...

গোমুখাসন ও শবাসন | যোগাসন ২টি কীভাবে করবেন, উপকারিতা কী?
ফিটনেস

গোমুখাসন ও শবাসন | যোগাসন ২টি কীভাবে করবেন, উপকারিতা কী?

শরীর, মন সুস্থ ও সবল রাখতে এবং রোগ মুক্তিতে যোগাসনের ভূমিকা আজ সুপ্রতিষ্ঠিত। দ্রাবিড় সভ্যতায় আজ থেকে ৫ হাজার বছর আগে এই ব্যায়ামের উৎপত্তি ঘটে। দ্রাবিড়...

মানসিক চাপ কমাবে যে ৮টি যোগ ব্যায়াম
ফিটনেস

মানসিক চাপ কমাবে যে ৮টি যোগ ব্যায়াম

শারীরিক সুস্থতার পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে অন্যান্য অনেক কিছুর পাশাপাশি যোগ ব্যায়াম হতে পার...

চুলের বৃদ্ধিতে যোগ ব্যায়াম | ৫টি ইয়োগা দূর করবে হেয়ার ফল
ফিটনেস

চুলের বৃদ্ধিতে যোগ ব্যায়াম | ৫টি ইয়োগা দূর করবে হেয়ার ফল

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু যোগ ব্যায়ামের টিপস। যার সাহায্যে আপনি স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি পাবেন সুন্দর চুল আর চুল পড়ে যাবার ভয় থেকে মুক্তি।...

আরও পড়ুন

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে
ফিটনেস

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে

একটা নির্দিষ্ট সময় পর আমাদের দেহে মেদ জমতে আরম্ভ করে। বয়স বাড়ার সাথে সাথে মুটিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তবে দেহের অন্যান্য অংশের তুলনায় পেটের মেদ খুব...

পেটের মেদ কমানো সম্ভব ৫ ধরনের ব্যায়াম ও খাবারে!
ফিটনেস

পেটের মেদ কমানো সম্ভব ৫ ধরনের ব্যায়াম ও খাবারে!

পেটের মেদ নিয়ে বিব্রত অবস্থায় পড়তে হয় অনেককেই। এটি যেমন শরীরের শেপ নষ্ট করে শরীরকে করে তোলে অনাকর্ষণীয় তেমনি নিজের সেলফ কনফিডেন্সও কমিয়ে দেয় অন...

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ
সুস্থতা

সকালের যে ৭টি অভ্যাস দূর করবে পেটের মেদ

পেটের মেদ নিয়ে চিন্তিত নয়, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। শরীরের অন্যান্য অংশের চেয়ে পেটে সবার আগে মেদ জমে। এর ফলে পছন্দের পোশাকগুলো পরতে গিয়ে বাঁধে ব...

যোগাসনের নিয়মকানুন | ১৬টি ইয়োগা টিপস জেনে থাকুন সুস্থ!
ফিটনেস

যোগাসনের নিয়মকানুন | ১৬টি ইয়োগা টিপস জেনে থাকুন সুস্থ!

যোগাসনের নিয়মিত অভ্যাস সুস্থ ও সবলভাবে শারীরিক ও মানসিক ক্ষমতা সৃষ্টির মাধ্যমে আপনাকে সফলতা পেতে সাহায্য করবে ঠিকই, তবে সফলতার জন্য চাই সঠিক নিয়মে যোগ...

পেটের মেদ | সহজেই কমিয়ে ফেলুন মজাদার ১০টি খাবার খেয়ে!
ফিটনেস

পেটের মেদ | সহজেই কমিয়ে ফেলুন মজাদার ১০টি খাবার খেয়ে!

অনেকদিন পর পুরাতন টপসটা পরার জন্য বের করলো নীলা। টপসটা পরতে যেয়ে নীলা অবাক এত টাইট হয়ে গেছে? বিশেষ করে পেটের দিকটা একটু বেশিই টাইট হয়ে গেছে। আয়নাতে ন...

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!
ফিটনেস

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!

যেকোনো নারীর জন্য মাতৃত্ব অনেক কাঙ্ক্ষিত একটি বিষয়। সকল নারীর জীবনে এটি গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। গর্ভবতী হওয়া থেকে শুরু করে একটি শিশুর আগমন পর্যন্ত...

…