উরুর অতিরিক্ত মেদ কমাতে ৫টি ব্যায়াম জানা আছে তো?

রোজা স্বর্ণা · Jun 27, 2013 · 1 min read

উরুর অতিরিক্ত মেদ কমাতে ৫টি ব্যায়াম জানা আছে তো?

এক্সারসাইজ দেহের আকৃতি ঠিক করে এবং শরীরের দূষিত পদার্থসমূহ ঘামের সাহায্যে বের করে দেয়। এছাড়া দেহের চর্বি কমানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অনুশীলন। ব্যায়াম না করে শুধুমাত্র খাদ্যভ্যাস পরিবর্তনে কাঙ্খিত ফল লাভ সম্ভবপর হয়ে  উঠে না। মাঝে মাঝে শরীরের বিশেষ কিছু জায়গার স্থুলতা নানা সময়েই অপ্রীতিকর ও অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন করে। তেমনই একটি অস্বস্তিকর সমস্যা উরুর অতিরিক্ত মেদ। তাই অবহেলা না করে উরুর অতিরিক্ত মেদের দিকেও নজর দিতে হবে। তা না হলে যে কোন সময় আপনাকে পড়তে হতে পারে অনাকাঙ্খিত ঝামেলায়। তবে চলুন জেনে নেই উরুর মেদ সারাতে কেমন করে অনুশীলন করবেন!

উরুর অতিরিক্ত মেদ কমানোর ব্যায়াম

(১) হঠাৎ নিচের দিকে ঝুঁকে পড়া

এই ব্যায়ামটি উরুর মেদ কমাতে খুবই কার্যকর। প্রথমেই দু পায়ে সোজা হয়ে দাঁড়ান,উদরের মাংসপেশী শিথিল রাখুন। ডান পা সামনের দিকে বাড়ান, দেহের উপরিভাগ সোজা থাকবে। এবার আপনার হাঁটুকে ৯০ ডিগ্রীতে বাঁকানোর চেষ্টা করুন। এ অবস্থায় কিছুক্ষণ স্থির থেকে আবারো আগের অবস্থানে ফিরে আসুন।

(২) উপবেশন ভঙ্গি

উরুর অতিরিক্ত মেদ কমাতে ব্যায়াম উপবেশন ভঙ্গি - shajgoj.com

দু'পায়ের মাঝখানে সামান্য ফাঁক রেখে সোজা হয়ে দাঁড়ান। এবার এমনভাবে বসে পড়ুন যাতে আপনার উরু এবং মেঝে সমন্তরাল হয়। আপনি চাইলে আপনার হাত দুটিও সামনে প্রসারিত করতে পারেন (ছবির মত)। এভাবে ৩০ সেকেন্ড অবস্থান করুন।

(৩) উল্লম্ফন উপবেশন ভঙ্গি

দু'পায়ের মাঝখানে কাঁধ সমান ফাঁক রেখে সোজা হয়ে দাঁড়ান । আপনার হাঁটুকে ৯০ ডিগ্রীতে বাঁকিয়ে বসে পড়ুন। এবার লাফ দিন এবং পূর্বের অবস্থানে ফিরে আসুন । মনে রাখবেন লাফ দেওয়া ও ফিরে আসা যেন খুবই আলতোভাবে হয়। সমস্ত ওজন গোঁড়ালিতে দিয়ে যতদূর সম্ভব হাঁটু বাঁকানোর চেষ্টা করুন ,৩-৮ বার করুন।

(৪) এক হাতে এক পায়ে পৌঁছানো

উরুর অতিরিক্ত মেদ কমাতে ব্যায়াম ৪ - shajgoj.com

বাম পায়ে দাঁড়িয়ে ডান হাত সামনে বাড়িয়ে দিন। এবার দেহের উপরের অংশ নিচের দিকে নামাতে থাকুন এবং ডান পা টি পেছনের দিকে নিয়ে যান। এমনভাবে করুন যেমনটি আপনি নিচ থেকে কোন বস্তু উঠানোর সময় করে থাকেন।

(৫) এক পায়ের চাক্রিক ভঙ্গি

উরুর অতিরিক্ত মেদ কমাতে ব্যায়াম এক পায়ের চাক্রিক ভঙ্গি - shajgoj.com

আপনার দু'হাত উপুড় করে মেঝেতে শুয়ে পড়ুন। খেয়াল রাখবেন হাতের কব্জি যেন ঊর্ধমুখী হয়। আপানার বাম পা উপরে উঠান। নিঃশ্বাস নিতে নিতে বাম পায়ের সাহায্যে একটি চক্র বা বৃত্তাকৃতির পথের সৃষ্টি করুন। পুরো পা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করুন। এরপর ডান পা দিয়ে একইভাবে করুন। প্রতি পা দিয়ে ৫ বার ঘড়ির কাঁটার দিকে এবং ৫ বার ঘড়ির কাঁটার বিপরীত দিকে চেষ্টা করুন।

এই আসনগুলো নিয়মিত অভ্যাস করলে আপনি ঘরে বসেই হয়ে উঠতে পারেন মেদহীন-সুন্দর উরু তথা পায়ের অধিকারিণী।

ছবিঃ সংগৃহীত - সাটারস্টক

 

সম্পর্কিত লেখা

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!
ফিটনেস

প্রেগনেন্সির পর পেটের মেদ কমিয়ে নিন সহজ ৬টি ব্যায়ামের মাধ্যমে!

যেকোনো নারীর জন্য মাতৃত্ব অনেক কাঙ্ক্ষিত একটি বিষয়। সকল নারীর জীবনে এটি গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। গর্ভবতী হওয়া থেকে শুরু করে একটি শিশুর আগমন পর্যন্ত...

পদ্মাসন ও জানু শিরাসন | ইয়োগা ২টি কিভাবে করবেন, উপকারিতা কী?
ফিটনেস

পদ্মাসন ও জানু শিরাসন | ইয়োগা ২টি কিভাবে করবেন, উপকারিতা কী?

সুস্থ থাকতে যোগাসন বা যোগব্যায়াম খুবই কার্যকরী। আর যোগাসনের মাঝে পদ্মাসন ও জানু শিরাসন খুবই উপকারী দুটি ইয়োগা। পদ্মাসন (Padmasana) সর্বরোগ দূর করার যো...

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!
ফিটনেস

পিঠের মেদ ঝরিয়ে নিন ৫টি ব্যায়ামে!

মেদ, সবারই অপছন্দের। তা পেটের মেদ হোক কিংবা পিঠের। যেকোনো মেদই আপনার সুন্দর ফিগারটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেকে পেটের মেদ নিয়ে সচেতন হলেও পিঠে...

ঊরুর ফ্যাট কমাতে কিছু কার্যকরী কৌশল সম্পর্কে জানা আছে কি?
ফিটনেস

ঊরুর ফ্যাট কমাতে কিছু কার্যকরী কৌশল সম্পর্কে জানা আছে কি?

আমাদের কারও শরীরের শেইপ জন্মগতভাবে একেবারে পারফেক্ট থাকে না। অনেকের শরীরের উপরের অংশ খুব একটা মোটা না থাকলেও নিচের অংশ অর্থাৎ উরু বেশ মোটা হয়। শরীরের...

আরও পড়ুন

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি
ফিটনেস

অ্যারোবিক এক্সারসাইজ | ঘরেই শুরু করুন ফিটনেস জার্নি

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জিমে গিয়ে ব্যায়াম করেন। জিমে যাওয়ার প্রধান কারণের মধ্যে আছে- ওজন কমানো, বাড়তি ফ্যাট (যেটা বেশিরভাগ সময় পেটের চারপাশে দৃশ...

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে
ফিটনেস

কমিয়ে ফেলুন পেটের মেদ ৫টি খাবারের সাহায্যে

একটা নির্দিষ্ট সময় পর আমাদের দেহে মেদ জমতে আরম্ভ করে। বয়স বাড়ার সাথে সাথে মুটিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তবে দেহের অন্যান্য অংশের তুলনায় পেটের মেদ খুব...

উরুর ভেতরের অংশের র‍্যাশ দূর করার ঘরোয়া উপায়
সুস্থতা

উরুর ভেতরের অংশের র‍্যাশ দূর করার ঘরোয়া উপায়

উরুর ভেতরের অংশে র‍্যাশ, সেটা থেকে চুলকানি এ যেন বিব্রতকর এক অবস্থা! আমাদের মধ্যে যারা এই সমস্যা ফেইস করেছে, তারা বুঝতে পারবে যে পাবলিক প্লেসে এটা কতট...

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?
বিউটি টিপস

শীত আসলেই পায়ের ত্বক রুক্ষ, শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়?

শীতে ত্বকের জন্য এমনিতেই দরকার হয় একটু বাড়তি যত্নের। কিন্তু শরীরের অন্যান্য অংশের যত্ন নেওয়ার প্রতি যতটা মনোযোগ দেওয়া হয় পায়ের যত্নের দিকে আসলে সেভাবে...

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস
ফিটনেস

দ্রুত মেদ কমানোর উপায় | ফ্যাট বার্ন করতে ১৮টি টিপস

আমাদের অনেকের-ই দ্রুত মেদ কমানোর উপায় খুঁজি পত্র-পত্রিকায়। মনে হয়, ইশ! যদি তাড়াতাড়ি মেদ কমাতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। দ্রুত মেদ কমানোর উপায...

কোমরের নিচের অংশের মেদ কমানোর ৬টি ব্যায়াম
ফিটনেস

কোমরের নিচের অংশের মেদ কমানোর ৬টি ব্যায়াম

আজকাল আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। কেউ চাকুরী ক্ষেত্রে ব্যস্ত, কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত। আবার যারা গৃহিণী তারা বিভিন্ন কাজের ফাঁকে ব্...

…