ওজন কমাতে কিছু প্রয়োজনীয় টিপস!

সাজগোজ উপ সম্পাদক · Jan 31, 2014 · 1 min read

ওজন কমাতে কিছু প্রয়োজনীয় টিপস!

দেহের অতিরিক্ত ওজন কমাতে আমরা সকলেই তৎপর। সেজন্য আমাদের চেষ্টারও যেন অন্ত নেই। ওজন কমাতে ডায়েট চার্ট মেনে চলার জন্য বিভিন্ন রকম খাবার খেতে গিয়েও চলে আসে বাধ্যবাধকতা। তবে শুধু খেয়ে না খেয়ে ডায়েট করলেই যে আপনার ওজন কমে যাবে সে আশা করবেন না যেন। ডায়েটের পাশাপাশি মেনে চলতে হবে আরো কিছু টিপস যা আপনাকে পৌঁছে দিবে কাঙ্খিত লক্ষ্যে। ওজন কমাতে কিছু প্রয়োজনীয় টিপস জেনে নিন।

ওজন কমাতে কিছু প্রয়োজনীয় টিপস 

ওজন কমাতে দৌড়ানো

১। আপনার ডায়েট চার্টে খাবারের তালিকায় কী কী খাবার রাখছেন সে সম্পর্কে সচেতন থাকুন। এমন সব খাবার রাখুন যেগুলোতে খুব কম ক্যালরি রয়েছে এবং অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা রাখতে সাহায্য করে। কার্বোহাইড্রেট সম্পন্ন খাবার ত্যাগ করুন এবং প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে খান।

২। হালকা গরম পানিতে ১ চা চামচ লেবুর রস এবং আধা চা চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। এটি খুব দ্রুত শরীরের মেদ ঝরাতে কার্যকরী।

৩। আপনার ডায়েট চার্টে এমন সব ফল রাখুন যেগুলোতে কম ক্যালরি এবং প্রচুর পরিমাণে পানি রয়েছে। এমন সব ফলের মধ্যে রয়েছে তরমুজ, বাঙ্গি, পেঁপে ইত্যাদি।

৪। ডায়েটে থাকা কালে কার্বোনাইজড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস পান করা থেকে অবশ্যই বিরত থাকবেন। বিভিন্ন ক্ষতিকর উপাদানে তৈরী এই উচ্চ ক্যালরি সম্পন্ন ড্রিঙ্কস গুলো শরীরের ওজন বাড়িয়ে শেইপ নষ্ট করে দেয়। তাই পেপসি, কোকাকোলা, লাইম সোডা ইত্যাদি পান করার পরিবর্তে কচি ডাবের পানি, গ্রিন টি বা বিভিন্ন ফলের জুস করে খেতে পারেন।

৫। অনেকেই দেখা যায় তাড়াতাড়ি ওজন কমানোর আশায় একবেলা না খেয়ে থাকেন। এই কাজটি ভুলেও করবেন না। না খেয়ে কখনোই ওজন কমানো সম্ভব নয়। একবেলা না খেয়ে থেকে পরবর্তীতে যখনই আবার খেতে যাবেন তখন ক্ষুধার পরিমাণ বেড়ে যাবে এবং দ্বিগুন পরিমাণ খাবার খাওয়া হয়ে যাবে। তাই যা খাবেন অল্প পরিমাণে খাবেন এবং কখনোই খালি পেটে থাকবেন না।

৬। চা বা কফির পরিবর্তে এখন থেকে গ্রিন টি পান করার অভ্যাস করুন। গ্রিন টিতে খুবই কম পরিমাণে ক্যালরি রয়েছে। নিয়মিত গ্রিন টি পানের অভ্যাস করার মাধ্যমে শরীরের অতিরিক্ত ওজন কমানো সম্ভব। এছাড়াও সকালে খালি পেটে গ্রিন টি পানের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায় এবং এটি কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর করে।

৭। দ্রুত ওজন কমাতে আরো একটি প্রয়োজনীয় ধাপ হচ্ছে প্রচুর পানি পান করা। সারাদিনে কমপক্ষে ৪-৫ লিটার পানি পান করুন। পানি পানের মাধ্যমে শরীরের বিভিন্ন বিষাক্ত পদার্থ ইউরিনের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় যার ফলে শরীরের সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করতে পারে। এছাড়াও পানি শরীরের মেটাবোলিজম রেট বাড়াতেও বেশ কার্যকর।

৮। আমরা সকলেই চাই ওজন কমাতে কিন্তু নিয়ম মতো ব্যায়াম করতেই যেন সব কষ্ট। ওজন কমাতে হলে ব্যায়াম করার বিকল্প নেই। সারাদিনে যে পরিমাণে ক্যালরি গ্রহণ করছেন তা যদি বার্ন না করতে পারেন তাহলে এই ক্যালরি চর্বিতে পরিণত হবে এবং স্বভাবতই ওজন বাড়বে। তাই প্রতিদিন নিয়ম করে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং হাঁটার অভ্যাস করুন।

সর্বশেষ একটি কথাই বলার আছে যেটি হল সবসময় নিজের লক্ষ্যে অটুট থাকুন। আমরা অনেকেই আছি কয়েকদিন ডায়েট করে হাল ছেড়ে দেই বা মজাদার খাবার দেখলেই ডায়েট ভুলে গিয়ে খাওয়া শুরু করি। ওজন কমিয়ে ফিগার আকর্ষণীয় শেইপে আনতে এটুকু কষ্ট মানতেই হবে। তাই নিজের লক্ষ্যে অটুট থেকে ডায়েট চার্ট এবং উপরের টিপস গুলো ঠিকমতো অনুসরণ করলে আশা করি খুব দ্রুত শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে হয়ে উঠতে পারবেন আকর্ষণীয় ফিগারের অধিকারী।

লিখেছেনঃ নাহার

ছবিঃ সাটারস্টক .

 

সম্পর্কিত লেখা

১ মাসেই ৫ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট জানেন কি?
ফিটনেস

১ মাসেই ৫ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট জানেন কি?

ওজন কিন্তু চাইলেই তো আর হবে না। তার জন্য চাই প্রচেষ্টা আর উদ্যোগ। আর আপনাদের সেই উদ্যোগকে আর এক ধাপ এগিয়ে নিতেই আজকের এই ডায়েট চার্ট। আজকে আপনাদের জ...

এক সপ্তাহে এক কেজি ওজন কমিয়ে ফেলুন খুব সহজেই!
ফিটনেস

এক সপ্তাহে এক কেজি ওজন কমিয়ে ফেলুন খুব সহজেই!

প্রশ্ন যখন মেদ কমানোর হয় তখন আমরা হরহামেশাই সেটার সাথে সময়ের একটা বিনুনি গেঁথে দিই। শরীরে মেদ এক বছর ধরে জমুক বা ১০ বছর, ‘ওয়েট লস’র সময় আমাদের চিন্তা...

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই
ফিটনেস

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই

ওজন বেড়ে যাওয়া বা ওয়েট গেইন আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তার একটি মূল কারণ। যে কোন কারণে ওজন বেড়ে যাওয়াটাই যেন আজকাল খুব স্বাভাবিক একটি ব্যপার। ওজন কম...

আরও পড়ুন

দ্রুত ওজন কমাতে রাতের বেলার ৩টি কার্যকর ডায়েট প্ল্যান
ফিটনেস

দ্রুত ওজন কমাতে রাতের বেলার ৩টি কার্যকর ডায়েট প্ল্যান

মেদ ভুঁড়ি কিংবা একটু বাড়তি ওজন কমানোর জন্য বেশিরভাগ মানুষ সবসময়ই অনেক চিন্তিত থাকেন। কী করলে, কী না কী খেলে ওজন কমবে, কোন কোন খাবার ওজন কমায়, ডায়েট কর...

৮টি খাবার কমাবে ওজন, ভিটামিন ও নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক!
ফিটনেস

৮টি খাবার কমাবে ওজন, ভিটামিন ও নিউট্রিশনের ব্যালেন্স রাখবে ঠিক!

অতিরিক্ত ওজন কমাতে কত কিছুই না করা হয়। কাড়ি কাড়ি টাকা খরচ করে বাজারের কত জিনিসই তো ব্যবহার করা হয়। কাজের কাজ তো হয় না কিছুই। অনেকেই আবার অস্বাস্থ...

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?
সুস্থতা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?

কথা বলছিলাম ইন্টারনেট, ফেসবুকের গ্রুপ, নিউজ পোর্টাল এসব মাধ্যমে দেখা, শোনা এবং মাঝে মাঝেই আলাপ করা হয় এমন কিছু আধুনিক কুসংস্কার আর গুজব নিয়ে। আর গুজব...

আন্ডার ওয়েট প্রবলেম? জেনে নিন ওজন বাড়ানোর ৬টি কার্যকরী উপায়!
সুস্থতা

আন্ডার ওয়েট প্রবলেম? জেনে নিন ওজন বাড়ানোর ৬টি কার্যকরী উপায়!

“ওয়েট বা ওজন” এমন একটি ব্যাপার যা বেশি হলে সমস্যা, আবার কম হলেও সমস্যা। প্রতিটি মানুষের বয়স, হাইট অনুযায়ী একটি আর্দশ ওজন থাকে। সেই স্বাভাবিক ও আদর্শ ও...

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!
ফিটনেস

ওজন কমাতে যে ১০টি কাজ কখনোই করবেন না!

ওজন বেড়ে যাওয়া আজকাল প্রায় প্রত্যেকের জীবনেই একটি বিরাট সমস্যা। নিজেকে সুন্দর পরিপাটি রাখতে সবাই সুন্দর স্লিম স্বাস্থ্যের অধিকারী হতে চায়। এমনি অনেক র...

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!
ফিটনেস

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!

মোটা হলে যেমন নিজের কাছে অস্বস্তি লাগে, তেমনি অতিরিক্ত চিকন হলেও দেখতে বেমামান লাগে। অনেকেই আছে যারা মোটা হতে অনেক কিছুই ট্রাই করে থাকেন কিন্তু বেশিরভ...

…