করলা ডাল

তানিজা ইসলাম · Mar 15, 2020 · 1 min read

করলা ডাল

তেঁতো স্বাদের জন্য করলা খেতে অনেকেরই আপত্তি আছে! কিন্তু করলার পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। প্রেশার নিয়ন্ত্রণ, দৃষ্টি শক্তি ভালো রাখা, ব্লাড সুগার লেভেল ঠিক রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, এমন অনেক গুরুত্বপূর্ণ কাজ করে করলা! গরম গরম ভাতের সাথে করলা ডাল হলে কেমন হয়, বলুন তো? জিরা ফোঁড়নে লাউয়ের সাথে করলা দিয়ে ডাল রান্না করে দেখুন। যারা একদমই করলা খেতে চায় না, এবার তারাও খুশি মনে করলা খাবে! এটা খুব বেশি তেঁতো হয় না, আবার পুষ্টিগুণও অক্ষুণ্ণ থাকে। তাহলে, দেরি না করে করলা ডাল রান্নার রেসিপিটি জেনে নিন!

ফোঁড়নের স্বাদে করলা ডাল রান্নার পদ্ধতি

উপকরণ

  • মসুরের ডাল- ১/২ কাপ
  • মুগডাল- ১/২ কাপ
  • করলা- ৩টি
  • লাউ কিউব করে কাটা- ১ কাপ
  • পেঁয়াজ কুঁচি- ৩ চা চামচ
  • হলুদ গুঁড়ো- ১ চা চামচ
  • কাঁচামরিচ- ৫টি
  • গোটা জিরা- ১ চা চামচ
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • রসুন কুঁচি- ১ টেবিল চামচ
  • তেজপাতা- ২টি
  • তেল- ২ চা চামচ
  • ধনেপাতা- ২ চা চামচ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে দুই প্রকারের ডাল মিশিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। অল্প পানি দিয়ে লাউ ও ডাল একসাথে সেদ্ধ করে নিন। সেদ্ধ করার সময় সামান্য লবণ দিতে হবে।

২) অন্য একটি কড়াইয়ে মাঝারী আঁচে তেল গরম করুন। তেল গরম হয়ে আসলে এতে জিরা ও তেজপাতা দিয়ে দিন।

৩) এবার পেঁয়াজ কুঁচি ও রসুন কুঁচি দিয়ে নাড়তে থাকুন। পাতলা পাতলা করে কেটে রাখা করলা দিয়ে ভালো করে ভেজে নিন।

৪) করলা ভাজা ভাজা হলে কড়াইতে সেদ্ধ করে রাখা লাউ ও ডাল একসাথে দিয়ে দিন।

৫) এবার লবণ, কাঁচামরিচ ও হলুদ গুঁড়ো দিয়ে দিন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। একটু পাতলা ডাল খেতে চাইলে পরিমাণমতো পানি যোগ করুন।

৬) দশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিন। ডাল মাখামাখা হয়ে আসলে ধনেপাতা ছড়িয়ে দিন।

ব্যস, অল্প সময়েই রান্না হয়ে গেলো করলা ডালের যুগলবন্দী! দুপুরে বা রাতের মেন্যুতে গরম ভাতের সাথে করলা ডাল দারুণ মানিয়ে যাবে। আর সাথে যদি কোনো ভর্তা, ভাজা শুকনো মরিচ আর এক ফালি লেবু থাকে, তাহলে তো কোনো কথাই নেই!

 

ছবিঃ সংগৃহীত – অর্চনাস কিচেন

সম্পর্কিত লেখা

রোগবালাইকে একশ হাত দূরে রাখে করলা
সুস্থতা

রোগবালাইকে একশ হাত দূরে রাখে করলা

আমাদের দেশে সবার কাছে এক পরিচিত নাম হচ্ছে করলা। অতিমাত্রার তিক্ত স্বাদযুক্ত করলা অনেকভাবেই খাওয়া হয়। এমনকি অনেকে জুস করেও খেয়ে থাকেন। অপ্রিয় স্বাদের এ...

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !
৩০ মিনিটের রান্না

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !

তেঁতো করলা খেতে চায় না অনেকেই! অথচ এই করলা খুবই পুষ্টিকর সবজি। এজন্য এটা খাওয়া থেকে বিরতি না নিয়ে বরং করলাকে কিভাবে মজা করে রান্না করা যায়, এদিকে নজর...

চুলের যত্নে করলার উপকারিতাগুলো জানা আছে কি?
চুলের যত্ন

চুলের যত্নে করলার উপকারিতাগুলো জানা আছে কি?

পুষ্টিকর হওয়ার কারণে ভাতের সাথে ভাজা করলা অনেকেরই খুব পছন্দের খাবার। কিন্তু হয়তো অনেকেরই জানা যেই যে চুলের যত্নেও করলার জুড়ি নেই। খুশকি দূর করা, চুল প...

ফোঁড়নের স্বাদে লাউ ডাল
৩০ মিনিটের রান্না

ফোঁড়নের স্বাদে লাউ ডাল

লাউ শীতকালীন সবজি হলেও এখন সারাবছরই পাওয়া যায়। লাউয়ের মূল উপাদান হলো পানি। তাই বলা হয়ে থাকে, লাউ খেলে শরীর ঠান্ডা থাকে। এছাড়া এতে ফাইবার, ভিটামিনসহ...

আরও পড়ুন

সাধারণ কিছু টিপস (১ম পর্ব)
রেসিপি

সাধারণ কিছু টিপস (১ম পর্ব)

সারাদিন আমাদের নানা রকম কাজ করতে হয়। বিশেষত যারা গৃহিণী, তাদেরতো কাজের না আছে শেষ, না আছে রকম। রান্নাবান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার, ঘর গোছানো কতকিছ...

মসুরের ডাল দিয়েই হোক ত্বক উজ্জ্বল
ত্বকের যত্ন

মসুরের ডাল দিয়েই হোক ত্বক উজ্জ্বল

মসুর ডাল একটি প্রোটিন সমৃদ্ধ ডাল। প্রাচীন কাল থেকে মসুর ডাল তাই খাবারের পাশাপাশি ত্বকের যত্নেও বিভিন্নভাবে ব্যাবহার করা হয়ে আসছে। একটা সময় আমাদের দাদি...

লাউ দুধের পায়েস
রেসিপি

লাউ দুধের পায়েস

আচ্ছা, আপনার দাদী বা নানুর হাতের সবচেয়ে পছন্দের খাবার কী? আমার নানুর হাতের সবচেয়ে পছন্দের খাবারের কথা যদি জিজ্ঞেস করেন, তবে আমি বলবো অনেক খাবারের মধ্য...

স্কিন ক্যাফে বানানা শ্যাম্পু ব্যবহারে ডাল ও রাফ হেয়ারের সল্যুশন
রিভিউ

স্কিন ক্যাফে বানানা শ্যাম্পু ব্যবহারে ডাল ও রাফ হেয়ারের সল্যুশন

‘প্রোগ্রামে অ্যাটেন্ড করবো কীভাবে! হেয়ার একদম ডাল ও ফ্রিজি হয়ে আছে! কোনো হেয়ার স্টাইলই তো করতে পারছি না!’ আপনিও কি এই সমস্যায় ভুগছেন? যাদের চুল রাফ ও...

আলু দিয়ে মুগ ডাল ভুনা
রেসিপি

আলু দিয়ে মুগ ডাল ভুনা

দুপুরে কিংবা রাতে মেনুতে রাখতে পারেন আলু দিয়ে মুগ ডাল ভুনা। অবশ্যই বেশি করে ধনিয়া পাতা দিয়ে, সাথে লাল আটার রুটি ! উপকরণ মুগ ডাল ১ কাপ সিদ্ধ...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

…