রোগবালাইকে একশ হাত দূরে রাখে করলা

sub-editor · May 13, 2016 · 1 min read

রোগবালাইকে একশ হাত দূরে রাখে করলা

আমাদের দেশে সবার কাছে এক পরিচিত নাম হচ্ছে করলা। অতিমাত্রার তিক্ত স্বাদযুক্ত করলা অনেকভাবেই খাওয়া হয়। এমনকি অনেকে জুস করেও খেয়ে থাকেন। অপ্রিয় স্বাদের এই করলার রয়েছে অসাধারণ পুষ্টি গুণ। এতে রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেটস, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন- এ, সি ও বিভিন্ন ধরনের ভিটামিন- বি। আসুন জেনে নিই, করলার কিছু স্বাস্থ্যগুণ-

(১) রক্ত পরিষ্কার করে

করলা প্রাকৃতিক রক্ত পরিষ্কারকের কাজ করে। রক্তের কারণে অনেক সময় অনবরত মাথা ব্যাথা, এলার্জি, ক্লান্তি বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস হয়। রক্তের ইম্পিওরিটিসকে করলা পরিষ্কার অথবা ডিটক্সিফাইং করতে সাহায্য করে। নিয়মিত করলা গ্রহণে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং ত্বক বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পায়। এ জন্য করলার জুসের সাথে সামান্য লেবুর রস আর মধু মিশিয়ে প্রতিদিন খালি পেটে পান করুন। এভাবে ছয় মাস পান করুন।

 [picture]

(২) ডায়াবেটিস নিয়ন্ত্রণে

ব্লাডে গ্লুকোজ লোয়ারিং ইফেক্টের দ্বারা করলা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সক্ষম। অ্যান্টি-ডায়াবেটিক গুনে সমৃদ্ধ তিন ধরনের একটিভ সাবসটেন্ট রয়েছে।

(৩) লিভারের সুস্বাস্থ্য নিশ্চিত করে

হেপাটিক গুণে সমৃদ্ধ করলা লিভারের সুস্বাস্থ্য বজায় রাখতে উপকারী ভূমিকা পালন করে। লিভারের ছাঁকন ক্রিয়ায় সহায়তা করে এটি রক্তের অপদ্রব্য পরিষ্কার করে এবং লিভারের ক্ষতিকর টক্সিন দূরীকরণ করে। আর স্বাভাবিকভাবে ক্রিয়ারত লিভার মেদবৃদ্ধির ঝুঁকি কমায়, কার্ডিওভাস্কুলারের রোগবালাই কমায়, পরিপাক সমস্যা, মাথা ব্যাথা এবং অন্যান্য অনেক ধরণের রোগ থেকে রক্ষা পেতে সহায়তা করে। তাই লিভারকে ভালো রাখতে প্রতিদিন কমপক্ষে একবার এককাপ করলার জুস গ্রহণ করুন।

(৪) কোলেস্টেরল কমায়

এই অসাধারণ সবজিটি দেহের লো- ডেনসিটি লাইপোপ্রোটিনের মাত্রা কমায়। ফলে হার্ট অ্যাটাক, হার্টের রোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমে যায়। তাই ডাক্তারের পরামর্শে আপনার ডায়েটে করলা রাখুন কিংবা সাপ্লিমেন্ট গ্রহণ করুন।

(৫) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

নিয়মিত করলা খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই যেকোনো ধরনের রোগ বালাই থেকে রক্ষা পাওয়া যায়। এজন্য করলা চাও পান করতে পারেন।

(৬) ক্যান্সার প্রতিরোধে

করলা ক্যান্সার প্রতিরোধেও সক্ষম। যে ফ্রি র‍্যাডিকেল ড্যামেজের কারণে বিভিন্ন ধরনের ক্যান্সার হয়, তার বিরুদ্ধে এর মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট কাজ করে।

(৭) ওজন কমাতে সাহায্য করে

করলা ফাইটোনিউট্রিয়েন্টস ও অ্যান্টি-অক্সিডেন্টের বড় উৎস, যা দেহের অতিরিক্ত ওজন কমাতে সক্ষম। এই সবজি কার্বোহাইড্রেটের মেটাবোলিজমকে আরো দ্রুততর করে, বিধায় দেহে কম ফ্যাট জমা হয়।

(৮) অভ্যন্তরীণ কৃমিনাশক

করলাতে থাকা এন্থেলমিন্টিক কম্পাউন্ডস দেহের অভ্যন্তরীণ কৃমি থেকে রক্ষা করে। এজন্য এক সপ্তাহব্যাপী খালি পেটে অর্ধেক কাপ করলার জুস পান করুন।

 [picture]

এমনই আরও অনেক স্বাস্থ্যগুণে পরিপূর্ণ এই করলা। তবে কখনই দুই থেকে তিনটির বেশি করলা এক দিনে খাবেন না। গর্ভবতী মায়েরা অনেক বেশি পরিমাণে করলা খাওয়া থেকে বিরত থাকুন। ডাক্তারের পরামর্শ মেনে চলুন।

ছবি – হেলদিফুডঅ্যাডভাইস.নেট

লিখেছেন - নীল

সম্পর্কিত লেখা

করলা ডাল
৩০ মিনিটের রান্না

করলা ডাল

তেঁতো স্বাদের জন্য করলা খেতে অনেকেরই আপত্তি আছে! কিন্তু করলার পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। প্রেশার নিয়ন্ত্রণ, দৃষ্টি শক্তি ভাল...

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !
৩০ মিনিটের রান্না

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !

তেঁতো করলা খেতে চায় না অনেকেই! অথচ এই করলা খুবই পুষ্টিকর সবজি। এজন্য এটা খাওয়া থেকে বিরতি না নিয়ে বরং করলাকে কিভাবে মজা করে রান্না করা যায়, এদিকে নজর...

চুলের যত্নে করলার উপকারিতাগুলো জানা আছে কি?
চুলের যত্ন

চুলের যত্নে করলার উপকারিতাগুলো জানা আছে কি?

পুষ্টিকর হওয়ার কারণে ভাতের সাথে ভাজা করলা অনেকেরই খুব পছন্দের খাবার। কিন্তু হয়তো অনেকেরই জানা যেই যে চুলের যত্নেও করলার জুড়ি নেই। খুশকি দূর করা, চুল প...

সাধারণ কিছু টিপস (১ম পর্ব)
রেসিপি

সাধারণ কিছু টিপস (১ম পর্ব)

সারাদিন আমাদের নানা রকম কাজ করতে হয়। বিশেষত যারা গৃহিণী, তাদেরতো কাজের না আছে শেষ, না আছে রকম। রান্নাবান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার, ঘর গোছানো কতকিছ...

আরও পড়ুন

ওজন কমাতে জুস | মজাদার ৯টি পানীয়তে নিজেকে রাখুন ফিট!
ফিটনেস

ওজন কমাতে জুস | মজাদার ৯টি পানীয়তে নিজেকে রাখুন ফিট!

আজকাল ওজন বৃদ্ধি অনেকের জন্যই একটি মারাত্নক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। কারণ এর ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা বাসা বাঁধে। এর জ...

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?
সুস্থতা

পাকস্থলীর ক্যান্সার এর লক্ষণ কী এবং কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে?

পাকস্থলীর ক্যান্সার (বা গ্যাস্ট্রিক ক্যান্সার) এখন বেশ পরিচিত একটি রোগ। এক্ষেত্রে ক্যান্সার সেলস পাকস্থলীতে বা এর আস্তরণের কোষে (আবরণী কলায়) গ্রো করে।...

কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়?
সুস্থতা

কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়?

ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম বেশি আমাদের সকলেরই আছে। বয়সের সাথে সাথে যা কমতে থাকে। বয়স বৃদ্ধির ফলে আমাদের দেহে পুষ্টির অভাব দেখা দেয়। যার ক...

কোলন ক্যান্সার | কোলোরেক্টাল এর লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কি?
সুস্থতা

কোলন ক্যান্সার | কোলোরেক্টাল এর লক্ষণ, কারণ ও চিকিৎসা জানেন কি?

কোলোরেক্টাল বা কোলন ক্যান্সার (Colorectal/Bowel/Colon cancer) বেশ প্রচলিত রোগ এখনকার সময়ে। সারা বিশ্বে এই রোগে প্রতি বছর প্রায় ৬.৫ লাখ মানুষ মৃত্যুবরণ...

লিম্ফোমা ক্যান্সার এর ঝুঁকি কাদের ক্ষেত্রে বেশি থাকে?
সুস্থতা

লিম্ফোমা ক্যান্সার এর ঝুঁকি কাদের ক্ষেত্রে বেশি থাকে?

মানবদেহে কোনো জীবাণু আক্রমণ করলে তার সাথে লড়াই করার নেটওয়ার্ক সিস্টেম এর নাম লিম্ফ্যাটিক সিস্টেম। এই সিস্টেমে যে ক্যান্সার হয় তার নামই লিম্ফোমা। এই লি...

লিভার সিরোসিস | যকৃতের এই রোগে মৃত্যুঝুঁকি কেন বেড়ে যায়?
সুস্থতা

লিভার সিরোসিস | যকৃতের এই রোগে মৃত্যুঝুঁকি কেন বেড়ে যায়?

মানব শরীরের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ হলো লিভার বা যকৃৎ। সমস্ত দূষিত বর্জ্য পদার্থ বের করে শরীরকে সুস্থ রাখে লিভার। আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ...

…