চুলের যত্নে করলার উপকারিতাগুলো জানা আছে কি?

নুসরাত শারমিন · Nov 01, 2016 · 1 min read

চুলের যত্নে করলার উপকারিতাগুলো জানা আছে কি?

পুষ্টিকর হওয়ার কারণে ভাতের সাথে ভাজা করলা অনেকেরই খুব পছন্দের খাবার। কিন্তু হয়তো অনেকেরই জানা যেই যে চুলের যত্নেও করলার জুড়ি নেই। খুশকি দূর করা, চুল পড়া কমানো, চুলকে আরো ঘন কালো করে তোলা এবং চুলের আগা ফেটে যাওয়ার সমস্যা থেকে রেহাই পেতে করলার তুলনা নেই। শরীরের পাশাপাশি চুলের যত্নেও করলা অনেক উপকারী ভুমিকা পালন করে থাকে। আজকে আমরা আপনাদের জানাবো চুলের যত্নে করলার উপকারিতা সম্পর্কে। চলুন জেনে নেই চুলের যত্নে করলার উপকারীতা সম্পর্কে।

চুলের যত্নে করলার উপকারিতা

১. চুলকে ঘন কালো করতে

চুলকে ঘন কালো করতে করলা ও নারিকেল তেল - shajgoj.com

অনেকেরই চুল পুষ্টির অভাবে কিংবা অযত্নে একটু লালচে হয়ে যায়। চুলকে ঘন কালো করার জন্য ব্যবহার করতে পারেন করলা।

উপকরণ 

১. ৬ টেবিল চামচ খাটি নারিকেল তেল

২. ১টি ছোট করলা

পদ্ধতি

  • প্রথমে চুলার আঁচ ছোট করে নারিকেল তেল হালকা গরম করে নিন।
  • এবার করলা ছোট ছোট টুকরা করে নারিকেল তেলে দিয়ে দিন।
  • অল্প আঁচেই করলাটাকে ভেজে গাঢ় বাদামী রঙ হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন।
  • চুলা থেকে নামিয়ে ভাজা করলাগুলোকে চিপে নারিকেল তেল বের করে নিন।
  • তেলটা হালকা গরম থাকা অবস্থায় মাথার তালুতে ৫ মিনিট ম্যাসাজ করুন।
  • ৪৫ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
  • সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

২. চুলের আগা ফেটে যাওয়া রোধ করতে

অনেকেই করলার তিতা ভাবটা কমানো জন্য করলা চিপে রস ফেলে দেন। চুলের আগা ফেটে যাওয়ার রোধ করার জন্য এই করলার রসটি খুব সহজেই ব্যবহার করতে পারেন। করলার রস পুরো মাথায় মেখে ৪৫ মিনিট রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।  আগা ফাটা রোধ এবং মসৃণ চুলের জন্য সপ্তাহে দুইবার ব্যবহার করুন

৩. চুল পড়া এবং স্ক্যাল্প পিম্পল কমাতে

চুল পড়ে টাক হয়ে যাওয়া এবং স্ক্যাল্প পিম্পলের সমস্যায় যারা ভুগছেন তারা চুলে করলার রস ব্যবহার করতে পারেন। চুল পড়া এবং স্ক্যাল্প পিম্পল কমাতে করলা ব্যবহারের পদ্ধতি এবং উপকরণ জেনে নিন।

উপকরণ

(১) ১/২ কাপ করলার রস

(২) ১/২ কাপ টক দই

(৩) ২ টেবিল চামচ লেবুর রস

পদ্ধতি

  • করলার রস, টক দই এবং লেবুর রস মিশিয়ে নিন।
  • মাথার তালু থেকে চুলের আগা পর্যন্ত পুরো চুলে লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করুন।
  • ৪৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। প্রয়োজনে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
  • সপ্তাহে দুইবার এই প্যাক ব্যবহার করুন।
 

ছবি- সংগৃহীত: Shutterstock

সম্পর্কিত লেখা

রোগবালাইকে একশ হাত দূরে রাখে করলা
সুস্থতা

রোগবালাইকে একশ হাত দূরে রাখে করলা

আমাদের দেশে সবার কাছে এক পরিচিত নাম হচ্ছে করলা। অতিমাত্রার তিক্ত স্বাদযুক্ত করলা অনেকভাবেই খাওয়া হয়। এমনকি অনেকে জুস করেও খেয়ে থাকেন। অপ্রিয় স্বাদের এ...

করলা ডাল
৩০ মিনিটের রান্না

করলা ডাল

তেঁতো স্বাদের জন্য করলা খেতে অনেকেরই আপত্তি আছে! কিন্তু করলার পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। প্রেশার নিয়ন্ত্রণ, দৃষ্টি শক্তি ভাল...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !
৩০ মিনিটের রান্না

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !

তেঁতো করলা খেতে চায় না অনেকেই! অথচ এই করলা খুবই পুষ্টিকর সবজি। এজন্য এটা খাওয়া থেকে বিরতি না নিয়ে বরং করলাকে কিভাবে মজা করে রান্না করা যায়, এদিকে নজর...

আরও পড়ুন

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!
রিভিউ

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!

হঠাৎ করেই চুল পড়ার সমস্যা বেড়ে গেছে? সাথে প্রচন্ড খুশকির সমস্যাও? কীভাবে কী করলে এর সমাধান মিলবে কিছুতেই বুঝে উঠতে পারছেন না? তার উপর ফ্রিজিনেস এবং ড্...

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !
চুলের যত্ন

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !

হ্যা, চুলের সানস্ক্রিন বলেও কিন্তু একটা জিনিস আছে। জানি অনেকেই এখনও ত্বকের জন্য সানস্ক্রিন কতটা জরুরি সেটাই অনুধাবন করতে পারেননি। আর অনেকে আছি আমরা যা...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

চুলের আগা ফাটা | কারণ ও পরিত্রাণের উপায় জানেন কি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | কারণ ও পরিত্রাণের উপায় জানেন কি?

লম্বা চুল রাখতে চাচ্ছেন, কিন্তু কোন ভাবেই চুলের আগা ফাটা থামাতে পারছেন না? এর চেয়ে বিরক্তিকর কিছু কি আর আছে? বাজে ব্যাপার হচ্ছে, চুল যত লম্বা হবে, আগা...

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?
চুলের যত্ন

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?

আমার মনে হত আমার একারই মনে হয় হোম রিমেডির বিভিন্ন সলিউশন, মানে কোন ত্বক, কোন চুলের জন্য আসলে কি ভালো কাজ করে সেটা বুঝতে সমস্যা হয়। কিন্তু আজকাল আমাদ...

…