সাধারণ কিছু টিপস (১ম পর্ব)

সাজগোজ উপ সম্পাদক · Aug 30, 2014 · 1 min read

সাধারণ কিছু টিপস (১ম পর্ব)

সারাদিন আমাদের নানা রকম কাজ করতে হয়। বিশেষত যারা গৃহিণী, তাদেরতো কাজের না আছে শেষ, না আছে রকম। রান্নাবান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার, ঘর গোছানো কতকিছুই না তাদের করতে হয়। তাদের এসব কাজকেই সহজ করবার জন্য কিছু ছোট ছো্ট টিপস নিয়ে এই আয়োজন।

[picture]

১। আমরা সময় বাঁচাতে ডাল সাধারণত প্রেসার কুকারে রান্না করি। যদি প্রেসার কুকার না থাকে তবে কি ডাল দ্রুত রান্না করা যাবে না? এক্ষেত্রে ডাল সিদ্ধ করার সময় এতে কিছু চাল দিয়ে দিন। হয়ত প্রেসার কুকারের মত দ্রুত সিদ্ধ হবে না, তবুও স্বাভাবিকের চেয়ে কম সময় নেবে।

২। চিনাবাদাম কাঁচ বা প্লাসটিকের বয়ামে রাখলে অনেক সময় মিইয়ে যায়। এক্ষেত্রে বয়ামে কয়েকটা আস্ত গোলমরিচ রেখে দিলে বাদাম অনেকদিন পর্যন্ত নরম হবে না।

৩। তাড়াতাড়ি তেঁতুলের পাল্প তৈরি করতে চান? তাহলে তেঁতুল কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখুন।

৪। রসুন ছিলতে বিরক্ত লাগে? আর লাগবে না। রসুনের কোয়াগুলো আধাঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এবার দেখুন ছিলকা কত দ্রুত খুলে আসছে।

৫। আটা বা ময়দা ময়ান দেয়ার সময় কিছুটা গরম পানি দিয়ে ময়ান দেবার চেষ্টা করবেন। এভাবে ময়ান দিলে সময় কম লাগে। সেই সাথে রুটিও অনেক বেশি নরম হয়।

৬। গ্রেটারে চিজ গ্রেট করার সময় বেশ কিছুটা চিজ গ্রেটারে আটকে থাকে। এই চিজগুলো ব্যবহার করা যায় না। পরবর্তীতে গ্রেটারটিও পরিষ্কার করা ঝামেলার কাজ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে চিজ গ্রেট করার আগে গ্রেটারে একটু তেল মাখিয়ে নিন। এবার যতই গ্রেট করুন, চিজ আর গ্রেটারে আটকাবে না।

৭। আঁশ ছাড়া মাছ যেমন শিং, মাগুর, বাইন এসব মাছ ভাজার সময় ফাটতে শুরু করে। এক্ষেত্রে মাছ হলুদ, নুন দিয়ে মাখার সময় এতে সামান্য তেলও দিতে হবে। সেই সাথে মাছ ভাজার তেল গরম হলে তাতে এক চিমটি হলুদগুঁড়ো ছড়িয়ে দিতে হবে।

৮। করলা খুবই উপকারী একটা খাবার। কিন্তু এর তেঁতো স্বাদের জন্য কেউ সহজে এটা খেতে চায় না। সেক্ষত্রে আপনি একটা কাজ করতে পারেন। করলা রান্না করার আগে পানিতে একটু লবণ ও লেবুর রস দিয়ে করলা কিছুটা সিদ্ধ করে নিয়ে পানিটা ছেকে নিন। এতে তেঁতোভাব অনেকটাই কমে যাবে।

৯। রান্নার কড়াইতে পোড়া দাগ একটা অতি সাধারণ এবং বিরক্তিকর সমস্যা। সাধের নতুন কড়াইতে যদি রান্নার সময় পোড়া দাগ ধরে যায় তবে কার ভালো লাগে বলুন? এই সমস্যা দূর করতে আপনি একটা কাজ করতে পারেন। যখনি রান্না করতে যাবেন, শুরুতেই কড়াইতে তেল ঢেলে দেবেন না। আগে শুকনা কড়াই চুলায় একটু গরম করে নিন। তারপর এতে তেল দিন। এরকম করলে কড়াইতে সহজে পোড়ার দাগ ধরে না।

১০। বাঙ্গালি রান্নায় সরষের ব্যবহার অনেক বেশি। কিন্তু সরষে ব্যবহারের একটা বড় সমস্যা হল এটা বাটতে গেলে তেঁতো হয়ে যায়। তাই সরষে বাটার সময় এর সাথে সামান্য লবণ ও একটি কাঁচামরিচ দিয়ে বাটুন। কোনো তেঁতোভাব থাকবে না।

লিখেছেনঃ সাদিয়া রিফাত ইসলাম

ছবিঃ হোয়াটমেআইডুফরইউ.কম

সম্পর্কিত লেখা

করলা ডাল
৩০ মিনিটের রান্না

করলা ডাল

তেঁতো স্বাদের জন্য করলা খেতে অনেকেরই আপত্তি আছে! কিন্তু করলার পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। প্রেশার নিয়ন্ত্রণ, দৃষ্টি শক্তি ভাল...

রোগবালাইকে একশ হাত দূরে রাখে করলা
সুস্থতা

রোগবালাইকে একশ হাত দূরে রাখে করলা

আমাদের দেশে সবার কাছে এক পরিচিত নাম হচ্ছে করলা। অতিমাত্রার তিক্ত স্বাদযুক্ত করলা অনেকভাবেই খাওয়া হয়। এমনকি অনেকে জুস করেও খেয়ে থাকেন। অপ্রিয় স্বাদের এ...

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !
৩০ মিনিটের রান্না

চিংড়ি করলা | দারুণ স্বাদের বাঙালি রান্না !

তেঁতো করলা খেতে চায় না অনেকেই! অথচ এই করলা খুবই পুষ্টিকর সবজি। এজন্য এটা খাওয়া থেকে বিরতি না নিয়ে বরং করলাকে কিভাবে মজা করে রান্না করা যায়, এদিকে নজর...

চুলের যত্নে করলার উপকারিতাগুলো জানা আছে কি?
চুলের যত্ন

চুলের যত্নে করলার উপকারিতাগুলো জানা আছে কি?

পুষ্টিকর হওয়ার কারণে ভাতের সাথে ভাজা করলা অনেকেরই খুব পছন্দের খাবার। কিন্তু হয়তো অনেকেরই জানা যেই যে চুলের যত্নেও করলার জুড়ি নেই। খুশকি দূর করা, চুল প...

আরও পড়ুন

ম্যাকারনি অ্যান্ড চিজ
বেকিং

ম্যাকারনি অ্যান্ড চিজ

ম্যাকারনি অ্যান্ড চিজ সম্পর্কে আমরা অনেক শুনেছি। ইংলিশ সিনেমা, টিভি চ্যানেল গুলোতে প্রায় সময় এই খাবারটি প্রচুর দেখা যায়। কিন্তু এই ডিশটি কিভাবে তৈরি ক...

বেকড চিজ বেগুন
মেহমানদারী

বেকড চিজ বেগুন

সারাবছরই পাওয়া যায় এমন একটি সবজি হলো বেগুন। সাধারণত বেগুন দিয়ে বাসায় ভর্তা, ভাজি, মাছ দিয়ে ভুনা কিংবা বেগুনী করা হয়। একবার রেস্টুরেন্টে যেয়ে মেন্যুতে...

দই সরষে ইলিশ
৩০ মিনিটের রান্না

দই সরষে ইলিশ

বাঙালিয়ানার সাথে ইলিশের বিভিন্ন পদ জড়িয়ে আছে সেই প্রাচীনকাল থেকেই। মেহমান আপ্যায়ন, জামাই আদর, উৎসব আয়োজনে ইলিশের একটি না একটি পদ থাকা চাই-ই চাই! সরষে...

রাজশাহী অ্যাকুয়ারিস্টস | শখের মাছ পালন
লাইফ স্টাইল

রাজশাহী অ্যাকুয়ারিস্টস | শখের মাছ পালন

শখের জন্য মানুষ কী-ই বা না করে? সমুদ্রের তলদেশ থেকে থেকে শুরু করে পাহাড়ের চুড়ায় পর্যন্ত যেতে দ্বিধা করে না শুধুমাত্র শখটাকে জয় করবে বলে। আর শখ পূরণটা...

চিজি গারলিক ব্রেড
চা – নাস্তা

চিজি গারলিক ব্রেড

কি অবাক হচ্ছেন? ভাবছেন চুলায় আবার কীভাবে চিজি গারলিক ব্রেড বানাবেন? কিছু ট্রিকস অনুসরণ করলেই কিন্তু সহজেই চুলায় চিজি গারলিক ব্রেড বানানো সম্ভব। আসুন দ...

চিজ বল
চা – নাস্তা

চিজ বল

এই খাবারটির নাম অনেকেরই শোনা। ঘরে বসে অল্প সময়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এই চিজ বল। খুব সহজেই বানিয়ে ছোট-বড় সবার সামনেই পরিবেশন করতে পারেন এই চিজ...

…