বেকড চিজ বেগুন

তানিজা ইসলাম · Feb 06, 2020 · 1 min read

বেকড চিজ বেগুন

সারাবছরই পাওয়া যায় এমন একটি সবজি হলো বেগুন। সাধারণত বেগুন দিয়ে বাসায় ভর্তা, ভাজি, মাছ দিয়ে ভুনা কিংবা বেগুনী করা হয়। একবার রেস্টুরেন্টে যেয়ে মেন্যুতে চোখে পড়লো বেকড বেগুন উইথ চিজ! কেমন হবে স্বাদ, বেগুনের সাথে চিজ কীভাবে পরিবেশন করে, এসব ভাবতে ভাবতেই অর্ডার করেই ফেললাম। খাওয়ার পর বুঝলাম স্বাদ একদম লা-জাওয়াব! বেকড চিজের সাথে স্পাইসি ফ্লেবারের বেগুন! আমি বরাবরই রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। তাই পরে বাসাতেও ট্রাই করে ফেললাম নতুন রেসিপিটি ‘বেকড চিজ বেগুন’। একটু ভিন্ন স্বাদের মজাদার এই বেগুনের ডিশটি খুব সহজেই বানিয়ে নেয়া যায়। চলুন তাহলে জেনে নেই বেকড চিজ বেগুনের পুরো রেসিপিটি!

বেকড চিজ বেগুন বানানোর পদ্ধতি

উপকরণ

• বড় বেগুন- ২টি • ডিমের সাদা অংশ- ৩টি • ব্রেড ক্রাম্ব- ১কাপ • মোজেরেলা চিজ- ১কাপ • পারমিজান চিজ- ১/২কাপ • হলুদ গুঁড়ো- ১/২চা চামচ • লবণ- পরিমাণমতো • টমেটো পিউরি বা কেচাপ- ২কাপ • গোলমরিচের গুঁড়ো- ১চা চামচ • লালমরিচের গুঁড়ো- ১চা চামচ • ধনিয়া পাতা- সাজানোর জন্য

প্রস্তুত প্রণালী

১) প্রথমে বেগুন চাক চাক করে কেটে নিন, খুব বেশি মোটা করে কাটা যাবে না। বেগুন কেটে নিয়ে লবণ, লালমরিচের গুঁড়ো ও হলুদের গুঁড়ো মাখিয়ে রাখুন।

২) এরপর আলাদা একটি বাটিতে ডিমের সাদা অংশ, ব্রেড ক্রাম্ব, লবণ, মোজারেলা চিজ ও সামান্য পানি দিয়ে ঘন গোলা তৈরি করুন।

৩) এবার বেগুনগুলো এই মিশ্রণে ভালোভাবে চুবিয়ে একটি ওভেন প্রুফ পাত্রে সাজিয়ে নিন।

৪) বেক করার আগে বেগুনের উপরে টমেটো পিউরি বা কেচাপের প্রলেপ দিয়ে দিন।

৫) এবার ১৫মিনিটের জন্য ওভেনে রাখুন। একপাশ হয়ে গেলে ওভেন থেকে বের করে বেগুনগুলো সাবধানে উল্টিয়ে দিতে হবে।

৬) মনে রাখবেন উল্টানোর পরও আগের নিয়মে টমেটো পিউরি বা কেচাপ দিতে হবে। এবার উপরে গোলমরিচের গুঁড়ো, পারমিজান চিজ ও ধনিয়া পাতা ছড়িয়ে দিন।

৭) আবারও ১০মিনিট বেক করে নিন। চিজ গলে গেলেও বেগুনে বাদামি রঙ আসলেই বুঝতে পারবেন যে রান্নাটা হয়ে গেছে।

ব্যস, খুব অল্প উপকরণে মজাদার বেকড চিজ বেগুন রেডি হয়ে গেল! যারা একটু ফিউশন রান্না টেস্ট করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এটি একদম পারফেক্ট! অতিথি আপ্যায়নে, বিশেষ কোনো দিনে স্পেশাল মেন্যুতে এই ডিশটি রাখতে পারেন।

ছবি- সংগৃহীত: জেডলিভিং.কম

সম্পর্কিত লেখা

দই বেগুন!
২০ মিনিটের রান্না

দই বেগুন!

আমার বেগুন খেতে কখনোই পছন্দ ছিল না। দেখলেই কেমন জানি লাগতো। একবার আমার এক কাজিনের বাসায় গিয়েছিলাম বেড়াতে। সেখানে সবার প্লেটে দই বেগুন দিয়ে দেয়া হয়, এম...

বেগুনের খাগিনা
২০ মিনিটের রান্না

বেগুনের খাগিনা

বেগুনের খাগিনা কিন্তু বেগুন-ডিমের ভর্তা নামেও অনেকের কাছে পরিচিত। অসম্ভব মজার এই রান্নাটি। গরম গরম ভাতের সাথে ধরুন এই বেগুনের খাগিনা নিলেন, আর যদি থাক...

ম্যাকারনি অ্যান্ড চিজ
বেকিং

ম্যাকারনি অ্যান্ড চিজ

ম্যাকারনি অ্যান্ড চিজ সম্পর্কে আমরা অনেক শুনেছি। ইংলিশ সিনেমা, টিভি চ্যানেল গুলোতে প্রায় সময় এই খাবারটি প্রচুর দেখা যায়। কিন্তু এই ডিশটি কিভাবে তৈরি ক...

আরও পড়ুন

চিজ বল
চা – নাস্তা

চিজ বল

এই খাবারটির নাম অনেকেরই শোনা। ঘরে বসে অল্প সময়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এই চিজ বল। খুব সহজেই বানিয়ে ছোট-বড় সবার সামনেই পরিবেশন করতে পারেন এই চিজ...

বেগুন দিয়ে কেচকি শুঁটকি | ২০ মিনিটে সাজিয়ে ফেলুন খাবার টেবিল
২০ মিনিটের রান্না

বেগুন দিয়ে কেচকি শুঁটকি | ২০ মিনিটে সাজিয়ে ফেলুন খাবার টেবিল

ইরি চালের মোটা ভাত আর ছোট বেগুন দিয়ে কেচকি শুঁটকি ভুনা ! ঝাল বোম্বাই মরিচ কচলে এক গামলা ভাত । হ্যাপি লাঞ্চ টাইম, তাই নয় কী? চলুন জেনে নিই বেগু...

ভিন্নধর্মী রেসিপি বেগুনে মাছের পুর!
৩০ মিনিটের রান্না

ভিন্নধর্মী রেসিপি বেগুনে মাছের পুর!

বেগুন দিয়ে মাছের ঝোল, চাক ভাজা আর কত কি করেই না খাওয়া হয়েছে! বেগুনে মাছের পুর খেয়েছেন কতজন? আজ বেগুনের মাছের একটি ভিন্নধর্মী রেসিপি হাজির করা হল।বৃষ্...

টমেটো বেগুন চাটনি রেসিপি!
২০ মিনিটের রান্না

টমেটো বেগুন চাটনি রেসিপি!

দুপুরে গরম গরম ভাতের সাথে টমেটো দিয়ে ছোট বেগুন ভুনা খেতে কিন্তু মন্দ নয়। চাইলে এই আইটেমটি চাটনি হিসেবেও রাখতে পারেন। তাহলে জেনে নেওয়া যাক এই চাটনি তৈর...

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি
রেসিপি

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি

কম বেশি আমরা সকলেই খাবারের মেন্যুতে চিকেন খুবই পছন্দ করে থাকি। আর এই চিকেন দিয়ে তৈরি দারুণ একটি রেসিপি হতে পারে চিজ চিকেন ফিঙ্গার! বাসায় বসে আমরা নানা...

৮টি খাবার যা আপনার ডায়েটকে করবে সুস্বাদু এবং মজাদার!
ফিটনেস

৮টি খাবার যা আপনার ডায়েটকে করবে সুস্বাদু এবং মজাদার!

ওজন মাপার মেশিনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে গেলো নীলার, ওজনটা আবার বেড়ে গেলো! বেশ কিছুদিন হলো ওজনটাকে কমানো যাচ্ছে না কিছুতেই। এইবার সিরিয়াসলি ডায়েট শুরু করত...

…