দই বেগুন!

আনিন্তা আফসানা · Dec 01, 2017 · 1 min read

দই বেগুন!

আমার বেগুন খেতে কখনোই পছন্দ ছিল না। দেখলেই কেমন জানি লাগতো। একবার আমার এক কাজিনের বাসায় গিয়েছিলাম বেড়াতে। সেখানে সবার প্লেটে দই বেগুন দিয়ে দেয়া হয়, এমনকি আমার প্লেটেও। ওখানে মুরুব্বিদের সাথে খেতে বসেছিলাম বলে নিষেধ করতে পারছিলাম না যে আমি বেগুন খাব না। বাধ্য হয়েই অল্প মুখে নিলাম। তারপর আমি পুরোটা খেতে পারলাম। আমি নিজেই অবাক বেগুন আবার এতো মজারও হয় কীভাবে। ওই কাজিনের কাছ থেকে জেনে আসি দই বেগুনের রেসিপিটি এবং মাকে বলি। এখন আমার মা প্রায়ই এভাবে বেগুন রান্না করেন, কারণ আমি দই বেগুন খেতে পছন্দ করি। যারা বেগুন পছন্দ করেন তাদের তো দই বেগুনের এই আইটেমটি ভালো লাগবেই। আর যারা পছন্দ করেন না তারাও ট্রাই করে দেখতে পারেন। আপনাদেরও ভালো লেগে যেতে পারে আমারই মতোই। তখন দেখবেন বারবার খেতে ইচ্ছে করছে। তবে আসুন জেনে নিই কিভাবে বানাবেন এই মজার দই বেগুন।

দই বেগুন তৈরির পদ্ধতি 

উপকরণ

  • বড় বেগুন- ১ টি
  • জিরা-  ১/২  টেবিল চামচ
  • কাঁচামরিচ- ৩ টি
  • আদা বাটা- ১ টেবিল চামচ
  • হলুদের গুঁড়া- ১ টেবিল চামচ
  • মরিচের গুঁড়া- ১/২ টেবিল চামচ
  • দই- ২০০ গ্রাম
  • লবণ- স্বাদমতো
  • চিনি- ১ টেবিল চামচ
  • সরিষার তেল- পরিমাণমতো
  • ধনেপাতা কুঁচি-  সামান্য

প্রস্তুত প্রণালী  

(১) বেগুন গোলগোল টুকরো করে কেটে নিন। এরপর তাতে হলুদগুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন আর কিছুক্ষণের জন্য রেখে দিন।

(২)  চুলায় একটি সসপ্যানে তেল গরম করে নিন। গরম তেলে বেগুনের টুকরোগুলো ভেঁজে নিন। যখন বেগুনের টুকরো বাদামি রঙের হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিন।

(৩) একটি সসপ্যানে তেল গরম করে নিন আর তাতে জিরা দিন। কিছুক্ষণ জিরা টেলে নিন। তারপর এতে আদা বাটা দিয়ে আরো কিছুক্ষন আদাবাটা এবং জিরা তেলে ভেঁজে নিন। এতে কাঁচামরিচ, হলুদগুঁড়া, মরিচগুঁড়া এবং সামান্য পরিমাণ পানি দিন। এরপর মসলাগুলো ভাঁজতে থাকুন তেলে কিছু সময়ের জন্য। এরপর এতে দই এবং চিনি দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন।

(৪) এরপর মসলাতে ভাঁজা বেগুন দিয়ে দিন। সবগুলো টুকরোগুলোতে যেন মসলাটা ভালো করে লাগে। চুলায় আরো কিছুক্ষণের জন্য রাখুন। এরপর এতে ধনেপাতা দিয়ে দিন এবং হয়ে এলে চুলা থেকে নামিয়ে আনুন।

আপনি এই দই বেগুন গরম ভাতের সাথে মজা করে খেতে পারেন। অনেকে পোলাও এবং খিচুড়ির সাথে খেতেও পছন্দ করে এই আইটেমটি।

ছবি- সংগৃহীত: সাজগোজ; পিকটারিনামা.কম

সম্পর্কিত লেখা

বেকড চিজ বেগুন
মেহমানদারী

বেকড চিজ বেগুন

সারাবছরই পাওয়া যায় এমন একটি সবজি হলো বেগুন। সাধারণত বেগুন দিয়ে বাসায় ভর্তা, ভাজি, মাছ দিয়ে ভুনা কিংবা বেগুনী করা হয়। একবার রেস্টুরেন্টে যেয়ে মেন্যুতে...

বেগুনের খাগিনা
২০ মিনিটের রান্না

বেগুনের খাগিনা

বেগুনের খাগিনা কিন্তু বেগুন-ডিমের ভর্তা নামেও অনেকের কাছে পরিচিত। অসম্ভব মজার এই রান্নাটি। গরম গরম ভাতের সাথে ধরুন এই বেগুনের খাগিনা নিলেন, আর যদি থাক...

বেগুন দিয়ে কেচকি শুঁটকি | ২০ মিনিটে সাজিয়ে ফেলুন খাবার টেবিল
২০ মিনিটের রান্না

বেগুন দিয়ে কেচকি শুঁটকি | ২০ মিনিটে সাজিয়ে ফেলুন খাবার টেবিল

ইরি চালের মোটা ভাত আর ছোট বেগুন দিয়ে কেচকি শুঁটকি ভুনা ! ঝাল বোম্বাই মরিচ কচলে এক গামলা ভাত । হ্যাপি লাঞ্চ টাইম, তাই নয় কী? চলুন জেনে নিই বেগু...

আরও পড়ুন

টমেটো বেগুন চাটনি রেসিপি!
২০ মিনিটের রান্না

টমেটো বেগুন চাটনি রেসিপি!

দুপুরে গরম গরম ভাতের সাথে টমেটো দিয়ে ছোট বেগুন ভুনা খেতে কিন্তু মন্দ নয়। চাইলে এই আইটেমটি চাটনি হিসেবেও রাখতে পারেন। তাহলে জেনে নেওয়া যাক এই চাটনি তৈর...

ভিন্নধর্মী রেসিপি বেগুনে মাছের পুর!
৩০ মিনিটের রান্না

ভিন্নধর্মী রেসিপি বেগুনে মাছের পুর!

বেগুন দিয়ে মাছের ঝোল, চাক ভাজা আর কত কি করেই না খাওয়া হয়েছে! বেগুনে মাছের পুর খেয়েছেন কতজন? আজ বেগুনের মাছের একটি ভিন্নধর্মী রেসিপি হাজির করা হল।বৃষ্...

দইয়ের পুষ্টিগুণ | প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন এই সুপারফুড?
সুস্থতা

দইয়ের পুষ্টিগুণ | প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন এই সুপারফুড?

ভারতীয় উপমহাদেশে দইয়ের সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! ধর্মের রীতি-আচার হোক বা মেহমানের আগমন, দই আমাদের পাতে থাকা চাই-ই চাই! পোলাও, রোস্ট...

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!
বিউটি টিপস

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!

টক দইয়ের উপকারিতার কথা যতই বলব ততই কম হবে। ব্যাক্তিগতভাবে টক দই আমার ত্বকে জাদুর মত কাজ করে। কম বেশি সবার বাইরে বের হতে হয়(গৃহিণী, সার্ভিস হোল্ডার, স্...

মিষ্টি দই
ডেজার্ট

মিষ্টি দই

দই খেতে কেনা পছন্দ করে? আর তা যদি হয় মিষ্টি দই তাহলে তো কথাই নেই। বিয়ের অনষ্ঠান কিংবা ঘরোয়া উৎসবে দইয়ের যেন জুড়ি নেই। বাজারে আজকাল যে দই পাওয়া যাচ্ছে...

বেগুনি
ভিডিও

বেগুনি

উপকরণ নর ক্রিস্পি ফ্রাইড চিকেন মিক্স ১০ গ্রাম বেগুন স্লাইস করা ১৫০ গ্রাম ময়দা ৫৪ গ্রাম পানি ২৪২.৫ মিলি তেলে ৫০০মিলি প্রণালিঃ বে...

…