বেগুনের খাগিনা

ফাহমিদা যূথী · Oct 09, 2013 · 1 min read

বেগুনের খাগিনা

বেগুনের খাগিনা কিন্তু বেগুন-ডিমের ভর্তা নামেও অনেকের কাছে পরিচিত। অসম্ভব মজার এই রান্নাটি। গরম গরম ভাতের সাথে ধরুন এই বেগুনের খাগিনা নিলেন, আর যদি থাকে গরম ডাল, লেবু নিলেন এক টুকরো, একটা কাঁচা মরিচ... উফফফ! আর কী লাগে! এখন রেসিপি জানার পালা!

[picture]

 

বেগুনের খাগিনা রান্নার  উপকরণ

  • বেগুন - বড় ২টা
  • ডিম -১টা
  • শুকনা মরিচ -৪টা বা স্বাদমতো
  • পেঁয়াজ -বড় ২টা মিহি কুচি
  • সরিষার তেল -১কাপ
  • ধনেপাতা কুচি -২ টেবিল চামচ (না হলেও চলবে)
  • লবণ -স্বাদমতো

বেগুনের খাগিনা রান্নার প্রণালী

১) প্রথমে বেগুন ধুয়ে মুছে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে বেগুনের গায়ে মাখাতে হবে। এরপর বেগুন চুলায় পোঁড়া দিতে হবে। পোঁড়া হয়ে গেলে পানিতে ভিজালে সহজেই চামড়া তোলা যাবে।

২) একটা পাত্রে শুকনা টালা মরিচ গুড়া, মিহি পেঁয়াজ, অর্ধেকটা তেল, ধনে পাতা, ও লবণ ভর্তার মত ম্যাশ করতে হবে কিছুসময়। পানি ছেড়ে আসলে সাথে বেগুন দিয়ে মাখতে হবে। তারপর একটা ডিম ভেঙে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

৩) চুলায় কড়াইতে বাকী তেল দিয়ে ভালোভাবে গরম করে মাঝারি আঁচে মিশ্রণটি দিয়ে বারে বারে নাড়তে হবে। ৬-৭ মিনিট পর হালকা তেল ছেড়ে আসলে নামিয়ে নিতে হবে।

তৈরি হয়ে গেল বেগুনের খাগিনা যা পরোটা বা রুটির সাথে খাওয়া যাবে, তবে কলাইয়ের রুটি বা ভাতের সাথেই ভালো লাগবে। অল্প সময়ে অল্প উপকরণে সহজেই তৈরি হয়ে যাবে মজার এই রেসিপিটি।

 

ছবি- সংগৃহীত: রূচিল.ওয়ার্ডপ্রেস.কম

সম্পর্কিত লেখা

দই বেগুন!
২০ মিনিটের রান্না

দই বেগুন!

আমার বেগুন খেতে কখনোই পছন্দ ছিল না। দেখলেই কেমন জানি লাগতো। একবার আমার এক কাজিনের বাসায় গিয়েছিলাম বেড়াতে। সেখানে সবার প্লেটে দই বেগুন দিয়ে দেয়া হয়, এম...

বেকড চিজ বেগুন
মেহমানদারী

বেকড চিজ বেগুন

সারাবছরই পাওয়া যায় এমন একটি সবজি হলো বেগুন। সাধারণত বেগুন দিয়ে বাসায় ভর্তা, ভাজি, মাছ দিয়ে ভুনা কিংবা বেগুনী করা হয়। একবার রেস্টুরেন্টে যেয়ে মেন্যুতে...

বৈশাখ স্পেশাল বেগুনের রোস্ট!
৩০ মিনিটের রান্না

বৈশাখ স্পেশাল বেগুনের রোস্ট!

খাবারের নাম শুনে অন্যরকম লাগলেও আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। দারুণ মজার এই আইটেমটি চলতে পারে যেকোনো অকেশনে। আর সামনেই তো বাঙালির প্রাণ...

ভিন্নধর্মী রেসিপি বেগুনে মাছের পুর!
৩০ মিনিটের রান্না

ভিন্নধর্মী রেসিপি বেগুনে মাছের পুর!

বেগুন দিয়ে মাছের ঝোল, চাক ভাজা আর কত কি করেই না খাওয়া হয়েছে! বেগুনে মাছের পুর খেয়েছেন কতজন? আজ বেগুনের মাছের একটি ভিন্নধর্মী রেসিপি হাজির করা হল।বৃষ্...

আরও পড়ুন

বেগুন দিয়ে কেচকি শুঁটকি | ২০ মিনিটে সাজিয়ে ফেলুন খাবার টেবিল
২০ মিনিটের রান্না

বেগুন দিয়ে কেচকি শুঁটকি | ২০ মিনিটে সাজিয়ে ফেলুন খাবার টেবিল

ইরি চালের মোটা ভাত আর ছোট বেগুন দিয়ে কেচকি শুঁটকি ভুনা ! ঝাল বোম্বাই মরিচ কচলে এক গামলা ভাত । হ্যাপি লাঞ্চ টাইম, তাই নয় কী? চলুন জেনে নিই বেগু...

সানবার্ন বা রোদে-পোড়া ত্বকের সমস্যা ৭টি প্রাকৃতিক উপাদানে হবে সমাধান!
ত্বকের যত্ন

সানবার্ন বা রোদে-পোড়া ত্বকের সমস্যা ৭টি প্রাকৃতিক উপাদানে হবে সমাধান!

সানবার্ন বা রোদে-পোড়া ত্বকের সমস্যা থেকে রক্ষা পেতে কত কিছুই না ট্রাই করেছেন। কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে সানস্ক্রিন কিনেছেন। আর প্রচন্ড রোদে একবার পুড...

টমেটো বেগুন চাটনি রেসিপি!
২০ মিনিটের রান্না

টমেটো বেগুন চাটনি রেসিপি!

দুপুরে গরম গরম ভাতের সাথে টমেটো দিয়ে ছোট বেগুন ভুনা খেতে কিন্তু মন্দ নয়। চাইলে এই আইটেমটি চাটনি হিসেবেও রাখতে পারেন। তাহলে জেনে নেওয়া যাক এই চাটনি তৈর...

জেনে নিন আগুনে পোড়ার রকমভেদ ও করণীয় সম্পর্কে বিস্তারিত (প্রথম পর্ব)
সুস্থতা

জেনে নিন আগুনে পোড়ার রকমভেদ ও করণীয় সম্পর্কে বিস্তারিত (প্রথম পর্ব)

শীতকাল এলেই চারদিক থেকে নানা বয়সের মানুষের আগুনে দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পোড়া রোগীদের সংখ্যা। বিশেষ করে ড...

বেগুনি
ভিডিও

বেগুনি

উপকরণ নর ক্রিস্পি ফ্রাইড চিকেন মিক্স ১০ গ্রাম বেগুন স্লাইস করা ১৫০ গ্রাম ময়দা ৫৪ গ্রাম পানি ২৪২.৫ মিলি তেলে ৫০০মিলি প্রণালিঃ বে...

…