টমেটো বেগুন চাটনি রেসিপি!

sub-editor · Aug 24, 2017 · 1 min read

টমেটো বেগুন চাটনি রেসিপি!

দুপুরে গরম গরম ভাতের সাথে টমেটো দিয়ে ছোট বেগুন ভুনা খেতে কিন্তু মন্দ নয়। চাইলে এই আইটেমটি চাটনি হিসেবেও রাখতে পারেন। তাহলে জেনে নেওয়া যাক এই চাটনি তৈরির পুরো প্রণালীটি।

টমেটো দিয়ে বেগুন চাটনি

উপকরণ

১. ছোট বেগুন- ৭/৮ টি ( আড়াআড়িভাবে একটু চিড়ে নেয়া) ২. পেঁয়াজ কিউব- হাফ কাপ ৩. রসুন কোয়া- ৪/৫ টি মোটা করে কুঁচি করে নেয়া ৪. হলুদ গুঁড়া- ১ চা চামচ ৫. কাশ্মীরি লাল মরিচ গুঁড়া- ২ চা চামচ (না পেলে নরমাল লাল মরিচ গুঁড়া দিয়েও করা যাবে , কাশ্মীরি লাল মরিচ গুঁড়ার রঙটা অনেক সুন্দর হয়) ৬. ধনিয়া গুঁড়া- ১ চা চামচ ৭. আস্ত জিরা- ১ চা চামচ ৮. আস্ত সরিষা হাফ- চা চামচ ৯. টমেটো পেস্ট- হাফ চা চামচ ১০. তেঁতুলের মাড়- ২ চা চামচ ১১. লবণ- স্বাদমতো ১২. টমেটো টুকরা- ১/৩ কাপ (চেরি টমেটো দিয়ে করতে পারেন) ১৩. তেল- ৩ টেবিল চামচ

প্রণালী

১. প্রথমে প্যানে তেল দিয়ে গরম হলে আস্ত জিরা ও সরিষা দিন এবং ফুটে উঠলে পেঁয়াজ ও রসুন কুঁচি দিয়ে নাড়াচাড়া করে রান্না করুন পেঁয়াজ কুঁচি বাদামী রঙ হবার আগ পর্যন্ত।

২. এবার এতে সমস্ত গুঁড়া মসলা, টমেটো পেস্ট আর অল্প পানি দিয়ে মসলা কষিয়ে নিন।

৩. মসলা কষে তেল উপরে উঠে আসলে এতে বেগুনগুলো, চেরি টমেটো টুকরা, তেঁতুলের মাড় এবং স্বাদমত লবণ দিয়ে ১/৪ কাপ গরম পানি দিয়ে তাতে কয়েকটা  কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন ১২ থেকে ১৫ মিনিট।

৪. বেগুন সিদ্ধ হয়ে এলে নামিয়ে গরম গরম ভাত, পোলাও, রুটি অথবা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন এই টমেটো বেগুন চাটনি রেসিপিটি।

  রেসিপি - রোমান্টিক কিচেন স্টোরিস ছবি - সংগৃহীত: পিনটারেস্ট.সিও.ইউকে

সম্পর্কিত লেখা

দই বেগুন!
২০ মিনিটের রান্না

দই বেগুন!

আমার বেগুন খেতে কখনোই পছন্দ ছিল না। দেখলেই কেমন জানি লাগতো। একবার আমার এক কাজিনের বাসায় গিয়েছিলাম বেড়াতে। সেখানে সবার প্লেটে দই বেগুন দিয়ে দেয়া হয়, এম...

বেকড চিজ বেগুন
মেহমানদারী

বেকড চিজ বেগুন

সারাবছরই পাওয়া যায় এমন একটি সবজি হলো বেগুন। সাধারণত বেগুন দিয়ে বাসায় ভর্তা, ভাজি, মাছ দিয়ে ভুনা কিংবা বেগুনী করা হয়। একবার রেস্টুরেন্টে যেয়ে মেন্যুতে...

বেগুন দিয়ে কেচকি শুঁটকি | ২০ মিনিটে সাজিয়ে ফেলুন খাবার টেবিল
২০ মিনিটের রান্না

বেগুন দিয়ে কেচকি শুঁটকি | ২০ মিনিটে সাজিয়ে ফেলুন খাবার টেবিল

ইরি চালের মোটা ভাত আর ছোট বেগুন দিয়ে কেচকি শুঁটকি ভুনা ! ঝাল বোম্বাই মরিচ কচলে এক গামলা ভাত । হ্যাপি লাঞ্চ টাইম, তাই নয় কী? চলুন জেনে নিই বেগু...

আরও পড়ুন

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

ভিন্ন স্বাদের বেগুন ভুনা !
রেসিপি

ভিন্ন স্বাদের বেগুন ভুনা !

আজকের রেসিপি আয়োজনে রয়েছে খুব সিম্পল কিন্তু ভিন্ন স্বাদের বেগুন ভুনা। এটা খেতে একদম মগজ ভুনার মতো লাগে। তবে চলুন দেখে নিই, কীভাবে মগজের স্বাদে তৈরি ক...

দারুণ ইয়াম্মি চটপটি!
চা – নাস্তা

দারুণ ইয়াম্মি চটপটি!

চটপটি খেতে কার না ভালো লাগে ? কিন্তু ইয়াম্মি চটপটি খেতে সবসময়ই কি বাইরে যাওয়া যায়। রাস্তার পাশের চটপটির ভ্যান থেকে খাওয়ার মজা অন্যরকম হলেও স্বাস্থ্যে...

রূপচর্চায় টমেটোর ৮টি ব্যবহার আপনার জানা আছে কী?
ত্বকের যত্ন

রূপচর্চায় টমেটোর ৮টি ব্যবহার আপনার জানা আছে কী?

বাংলাদেশে প্রচলিত এই বিপুল জনপ্রিয় সবজি কিন্তু মোটেও বাংলাদেশী নয়। লাল লাল লোভনীয় টমেটোর উৎপত্তি মেক্সিকোতে। এটা শীতকালীন সবজি হলেও এখন প্রায় সারা বছর...

সৌন্দর্যচর্চায় টমেটো | আকর্ষণীয় ত্বক ও চুল পেতে ৭টি প্যাক
চুলের যত্ন

সৌন্দর্যচর্চায় টমেটো | আকর্ষণীয় ত্বক ও চুল পেতে ৭টি প্যাক

টমেটো মূলত শীতকালীন রঙিন সবজি হলেও আমাদের দেশে এখন সারাবছরই টুকটুকে লাল সুন্দর এবং স্বাদে গুণে অতুলনীয় এই সবজিটি পাওয়া যায়। সবজি এবং সালাদ হিসেবে ভিটা...

…