বেগুন দিয়ে কেচকি শুঁটকি | ২০ মিনিটে সাজিয়ে ফেলুন খাবার টেবিল

sub-editor · Aug 28, 2016 · 1 min read

বেগুন দিয়ে কেচকি শুঁটকি | ২০ মিনিটে সাজিয়ে ফেলুন খাবার টেবিল

ইরি চালের মোটা ভাত আর ছোট বেগুন দিয়ে কেচকি শুঁটকি ভুনা ! ঝাল বোম্বাই মরিচ কচলে এক গামলা ভাত । হ্যাপি লাঞ্চ টাইম, তাই নয় কী? চলুন জেনে নিই বেগুন দিয়ে কেচকি শুঁটকি ভুনা রেসিপি নিয়ে বিস্তারিত।

বেগুন দিয়ে কেচকি শুঁটকি রান্নার উপকরণ

  • কেচকি শুঁটকি ১ কাপ ( ধুয়ে নিয়ে প্যান এ হালকা টেলে নেয়া )
  • ছোট বেগুণ টুকরা হাফ কাপ পরিমাণ
  • রশুন কুচি ১ কাপ ( একটু মোটা করে কুচি করা )
  • পেয়াজ কুচি দেড় কাপ
  • হলুদ গুঁড়া ১ চা চামচ
  • মরিচ গুঁড়া ২ চা চামচ ( ঝাল কম খেতে চাইলে কম করে দিতে পারেন)
  • ধনিয়া গুঁড়া ১ চা চামচ
  • তেল ১/৪ কাপ
  • লবন স্বাদমত

[picture]

বেগুন দিয়ে কেচকি শুঁটকি রান্নার প্রণালী

প্রথমে প্যান এ তেল দিয়ে এতে পেয়াজ কুচি দিন। মিডিয়াম আঁচে পেয়াজ তা নরম হবার আগ পর্যন্ত রান্না করুন। এখন রশুন কুচি দিয়ে রান্না করুন ৩ থেকে ৪ মিনিট । এখন সব গুঁড়া মশলা দিয়ে নাড়াচাড়া করে অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিন । এবার টেলে রাখা শুঁটকি দিয়ে নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নিন । এতে বেগুন টুকরা , স্বাদ অনুযায়ী লবন , কয়েকটা কাঁচামরিচ আর ১/৪ কাপ পানি দিয়ে ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন আরও ১০ থেকে ১২ মিনিট ,তরকারিতে তেলটা উপরে উঠে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই বেগুন দিয়ে কেচকি শুঁটকি ভুনা ! ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories  

সম্পর্কিত লেখা

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!
রেসিপি

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!

আমার বড় আপু খোশ মেজাজে আছে, কেন জানেন? আপুর সাথে নতুন কোনো মানুষের পরিচয় হলে, যখন সে ময়মনসিংহের লোক খুঁজে পায়, তখন খুশিতে ডগমগ করতে থাকে। কেমন যেন উচ্...

লইট্টা শুঁটকি ভুনা!
৩০ মিনিটের রান্না

লইট্টা শুঁটকি ভুনা!

দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝাল লইট্টা শুঁটকি ভুনা হলে কিন্তু জমবে বেশ। কিন্তু এই পদের রান্নার পদ্ধতিটি তো জানা নেই! তাহলে জেনে নেওয়া যাক...

শাপলা শুটকি
১ ঘণ্টার রান্না

শাপলা শুটকি

জাতীয় ফুল শাপলা দিয়ে যে মজার তরকারি রান্না করা যায়, তা অনেকেই জানে না। শাপলার লতি দিয়ে শুটকির তরকারি রান্না হয় সেটা অনেক বেশি মজার! আজ শেয়ার করব শাপলা...

চাটগাঁর মুখরোচক পদ দোমাছা
রেসিপি

চাটগাঁর মুখরোচক পদ দোমাছা

চট্রগ্রামের খুব মজাদার শুঁটকি ও মাছের এই পদের নাম দোমাছা। শীতকালে দুপুরে ধোঁয়া উঠা গরম গরম ভাতের সাথে এই দোমাছা খেতে কিন্তু দারুণ মজা। তাহলে দেখে নিন...

আরও পড়ুন

দই বেগুন!
২০ মিনিটের রান্না

দই বেগুন!

আমার বেগুন খেতে কখনোই পছন্দ ছিল না। দেখলেই কেমন জানি লাগতো। একবার আমার এক কাজিনের বাসায় গিয়েছিলাম বেড়াতে। সেখানে সবার প্লেটে দই বেগুন দিয়ে দেয়া হয়, এম...

বৈশাখে ভর্তা পর্ব ১
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ১

আর ক'দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখে মেন্যু-তে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম! এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি ,...

বেকড চিজ বেগুন
মেহমানদারী

বেকড চিজ বেগুন

সারাবছরই পাওয়া যায় এমন একটি সবজি হলো বেগুন। সাধারণত বেগুন দিয়ে বাসায় ভর্তা, ভাজি, মাছ দিয়ে ভুনা কিংবা বেগুনী করা হয়। একবার রেস্টুরেন্টে যেয়ে মেন্যুতে...

শুঁটকির বড়া
রেসিপি

শুঁটকির বড়া

শুঁটকির নাম শুনলে মুখে পানি আসে না এমন বাঙ্গালির সংখ্যা কমই আছে। আর বৈশাখে শুঁটকি খাওয়া হবে না, টা কি হয়? আমি তো বলবো, মোটেই না! শুঁটকির বড়াটা শুঁটকির...

বালাচাও | ঘরেই তৈরি করুন চট্টগ্রামের মুখরোচক শুটকি
রেসিপি

বালাচাও | ঘরেই তৈরি করুন চট্টগ্রামের মুখরোচক শুটকি

কক্সবাজার বা চট্টগ্রামের মজার এই শুঁটকি আইটেমটি কে কে খেয়েছেন? যদি একবারও চেখে দেখার সৌভাগ্য না হয়ে থাকে তবে আজই ট্রাই করে দেখতে পারেন। দেশের বেশির ভা...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

…