বৈশাখ স্পেশাল বেগুনের রোস্ট!

sub-editor · Apr 07, 2016 · 1 min read

বৈশাখ স্পেশাল বেগুনের রোস্ট!

খাবারের নাম শুনে অন্যরকম লাগলেও আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। দারুণ মজার এই আইটেমটি চলতে পারে যেকোনো অকেশনে। আর সামনেই তো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই দিনে গরম পোলাও , ভাত কিংবা খিচুড়ির সাথে পরিবেশন করুন মজাদার বেগুনের রোস্ট । চলুন দেখে নিই এর  পুরো প্রণালী।

[picture]

প্রথম ধাপে যা যা লাগবে 

  • ১ টা বড় বেগুনের বড় টুকরা
  • জিরা গুরা
  • লবন স্বাদ মত
বেগুন মোটা পিস করে কেটে নিন ,এবার জিরা গুড়া লবণ দিয়ে মেখে অল্প তেলে ভেজে নিন ,হাল্কা লাল করে এক সাইড এরপর আরেক সাইড লাল করে ভেজে নিন, খুব বেশি ভাজার দরকার নেই।ভেজে একটা পাত্রে উঠিয়ে রাখুন । দ্বিতীয় ধাপে এবার রোস্টের জন্য যা যা লাগবে
  • পেয়াজ কুচি হাফ কাপ
  • আদা বাটা ২ চা চামচ
  • রসুন বাটা ২ চা চামচ
  • টক দই ২ টেবিল চামচ
  • জয়ফল ও জয়েত্রী কিসমিস বাটা ২ চা চামচ
  • পোস্ত দানা বাটা ১ চা চামচ
  • গরম মসলা গুরা ২ চা চামচ
  • এলাচি ৪- ৫ টি
  • দারুচিনি ২ স্টিক
  • বেরেস্তা ১ কাপ
  • ঘি / তেল ৪ টেবিল চামচ
  • লবন পরিমান মত
যেভাবে তৈরি করবেন প্রথমে হাড়িতে ঘি / তেল দিয়ে এলাচি ৪- ৫ টি ,দারুচিনি ২ স্টিক দিন। এরপর দিন পেয়াজ কুচি। লাল করে ভাজা হলে এতে একে একে আদা বাটা, রসুন বাটা, টক দই, জয়ফল ও জয়েত্রী কিসমিস বাটা, পোস্তদানা বাটা, গরম মসলা গুরা আর লবন পরিমান মত দিয়ে মশলা কষে নিন (আমি ভুনা টাইপ করতে চেয়েছি তাই কোন দুধ না পানি দিয়ে ঝোল করিনি )। মশলা কষে আসলেই এতে ভাজা বেগুনের পিসগুলো দিয়ে,  সামান্য পানি আর কয়েকটা আস্ত কাচা মরিচ দিয়ে ধিমি আঁচে রান্না করুন ১০ মিনিট।  এবার বেগুনের পিসগুলোর উপর বেরেস্তা ছড়িয়ে দিয়ে ধিমি আঁচে রান্না করুন আরও ১০ মিনিট। ব্যস রেডি হয়ে গেলে গরম গরম মজাদার বেগুনের রোস্ট।   ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories

সম্পর্কিত লেখা

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

বেগুনের খাগিনা
২০ মিনিটের রান্না

বেগুনের খাগিনা

বেগুনের খাগিনা কিন্তু বেগুন-ডিমের ভর্তা নামেও অনেকের কাছে পরিচিত। অসম্ভব মজার এই রান্নাটি। গরম গরম ভাতের সাথে ধরুন এই বেগুনের খাগিনা নিলেন, আর যদি থাক...

আরও পড়ুন

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

মাটন লেগ রোস্ট
মেহমানদারী

মাটন লেগ রোস্ট

পোলাও-রোস্ট নামটা শুনলে উৎসব উৎসব আমেজটা এসেই যায়। পোলাও-এর সাথে আমরা যে কোন মাংসের রোস্ট খেয়ে থাকি। আজকে আমরা দেখবো কিভাবে খাসীর পায়ার রোস্ট বানাতে হ...

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!
চা – নাস্তা

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!

কথা হবে সোজাসাপ্টা। জগতে মানুষ আছে দুই ধরনের। ১. যারা চিংড়ি পিঠা খেয়েছে আর ২. যারা খায় নি। চিংড়ি পিঠা বরিশাল অঞ্চলের একটা খাবার, ভাতের সাথে খেতে হয়।...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

দই বেগুন!
২০ মিনিটের রান্না

দই বেগুন!

আমার বেগুন খেতে কখনোই পছন্দ ছিল না। দেখলেই কেমন জানি লাগতো। একবার আমার এক কাজিনের বাসায় গিয়েছিলাম বেড়াতে। সেখানে সবার প্লেটে দই বেগুন দিয়ে দেয়া হয়, এম...

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং
ক্র্যাফট

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং

আইসক্রিম পছন্দ করে না, এমন মানুষ কি পাওয়া যায় বলুন তো? আমরা আজ অব্দি যত আইসক্রিম টেস্ট করেছি, আর সেই সাথে যতগুলো আইসক্রিম স্টিক পেয়েছি তা গণনা করলে সং...

…