চিজকেক ব্রাউনি

sub-editor · Jan 30, 2018 · 1 min read

চিজকেক ব্রাউনি

চিজকেক ব্রাউনি এমন একটা ডেজার্ট যেটায় আমার মতো যারা চিজকেক আর চকলেট ব্রাউনি খুব পছন্দ করেন তাদের এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। এটি সফট আর চকলেটি ব্রাউনির সাথে রিচ আর ক্রিমি চিজকেকের দারুণ এক কম্বিনেশন। যেকোনো বিশেষ উপলক্ষ অথবা অতিথি আপ্যায়নে এই ডেজার্ট বানিয়ে খুশি করে ফেলতে পারবেন ছোট-বড় সবাইকেই। সাধারণ ব্রাউনি অথবা চিজকেকের মতই সহজে বেক করা যায় এটি। চলুন দেখি এটা বানাতে কী কী লাগে।

 ব্রাউনির জন্য উপকরণ
  • ১৫০ গ্রাম গলিয়ে নেয়া মাখন
  • ২৫০ গ্রাম/দেড় কাপ ক্যাস্টর সুগার/কনফেকশনারি সুগার
  • ৩/৪ কাপ কোকো পাউডার
  • ১/৪ চা চামচ লবণ
  • ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
  • ২টি ডিম
  • আধা কাপ ময়দা
চিজকেকের জন্য উপকরণ
  • ৫০০ গ্রাম ক্রিম চিজ (যেকোনো সুপার শপে পাওয়া যায়)
  • ১০০ গ্রাম/আধা কাপ ক্যাস্টর সুগার
  • ১টি ডিম
  • ২চা চামচ ভ্যানিলা এসেন্স
  • ১/৪ কাপ ময়দা
ব্রাউনি তৈরির প্রণালী

- ১৮০ ডিগ্রি সেলসিয়াস অথবা ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে ওভেন প্রি-হিট করতে হবে।

- মাখন, চিনি, ভ্যানিলা এসেন্স, লবণ এবং কোকো পাউডার একত্রে মিশিয়ে এতে ডিম ১টা ১টা করে ঢেলে মিশাতে হবে। এরপর এতে ময়দা দিয়ে ভালভাবে মিশে না যাওয়া পর্যন্ত নাড়তে হবে।

- ব্রাউনি মিশ্রণটি থেকে ৪/১ কাপ তুলে আলাদা করে রাখতে হবে। বাকি মিশ্রণ প্যানে ঢেলে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। ১৫-২০ মিনিট বেক করার পর বের করে ঠাণ্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে।

চিজকেক তৈরির প্রণালী

- ১টি বড় পাত্রে ক্রিম চিজ আর ক্যাস্টর সুগার নিয়ে হ্যান্ড মিক্সার অথবা ১টি হুইস্কের সাহায্যে ভালভাবে বিট করতে হবে। এরপর এতে ডিম, ভ্যানিলা এবং ময়দা ঢেলে ফেটিয়ে মিশাতে হবে।

- এবার আগে থেকে বেক করে রাখা ব্রাউনির উপর আস্তে আস্তে চিজকেকের মিশ্রণটা সমানভাবে ঢেলে নিন। এরউপর আবার তুলে রাখা ব্রাউনির মিক্সচারটা ঢেলে একটি চামচ/টুথপিক দিয়ে মিশ্রনের মধ্যে ডিজাইন করতে পারেন।

- ২০-৩০ মিনিট বেক করতে হবে। বের করে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে কেটে পরিবেশন করবেন।

ছবি – পিন্টারেস্ট ডট কম

রেসিপি – ফারহানা হক অনি

সম্পর্কিত লেখা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!
ত্বকের যত্ন

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!

“এসেন্স” শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। ফেইসবুক বা ইউটিউবে এই নামটি এখন বেশ জনপ্রিয়। কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসে, কী এই এসেন্স? কেন এসেন্স ব্যবহার...

চকলেট ব্রাউনি
বেকিং

চকলেট ব্রাউনি

চকলেট ব্রাউনির কথা শুনলে ছোটদের সাথে সাথে বড়দেরও ক্রেভিং হয়, তাই না?? ছোট বড় সবারই খুব পছন্দের ডেজার্ট এই চকলেট ব্রাউনি। আজ আমরা চকলেট ব্রাউনি তৈরির প...

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

আরও পড়ুন

বানানা ব্রেড চিজকেক
বেকিং

বানানা ব্রেড চিজকেক

পাকা কলা দিয়ে বানানো একটা স্পেশাল ডেজার্টের রেসিপি আজকে আমরা জানবো- বানানা ব্রেড চিজকেক । কলা ও চিজের পুষ্টিগুণ এবং সাথে টেস্টিনেস, এই কম্বিনেশন-টাই এ...

চুলের জন্য ক্যাস্টর অয়েল কি আসলেই গেইম চেঞ্জার হিসেবে কাজ করে?
চুলের যত্ন

চুলের জন্য ক্যাস্টর অয়েল কি আসলেই গেইম চেঞ্জার হিসেবে কাজ করে?

‘কতকিছুই তো ব্যবহার করছি! তবুও চুল পড়া কমছে না!’ ‘এত খুশকি! কীভাবে যে এগুলো যাবে!’ কি? সমস্যাগুলো কি খুব পরিচিত লাগছে? না বুঝে প্রোডাক্ট ইউজ করে চুলের...

ক্যাস্টর অয়েল | চুলের বৃদ্ধিতে ও চুল গজাতে কতটা কার্যকরী?
চুল

ক্যাস্টর অয়েল | চুলের বৃদ্ধিতে ও চুল গজাতে কতটা কার্যকরী?

চুল আমাদের সৌন্দর্যের অনেক বড় একটা অংশ বহন করে। সেই চুলই যদি ক্রমাগত ঝরে গিয়ে মাথায় টাকের সৃষ্টি করে তাহলে কী আর দুঃখের সীমা থাকে! তাই চুল পড়া নিয...

লেমন চিজকেক ক্রাম্ব বারস
বেকিং

লেমন চিজকেক ক্রাম্ব বারস

খাবারের পর মিষ্টি কিছু না হলে কি হয়? ডেজার্ট পছন্দ করেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। ডেজার্ট-এ লেবুর ঘ্রাণ অনেকেই পছন্দ করে থাকেন। এরকমই একটি ডেজার্ট ডি...

…