বানানা ব্রেড চিজকেক

আনিকা ফওজিয়া · Apr 22, 2018 · 1 min read

বানানা ব্রেড চিজকেক

পাকা কলা দিয়ে বানানো একটা স্পেশাল ডেজার্টের রেসিপি আজকে আমরা জানবো- বানানা ব্রেড চিজকেক । কলা ও চিজের পুষ্টিগুণ এবং সাথে টেস্টিনেস, এই কম্বিনেশন-টাই এই ডিস-এর স্পেশালিটি।

বানানা ব্রেড চিজকেক বানানোর উপকরণ

ব্যানানা ব্রেড লেয়ার তৈরির জন্য

  • পাকা কলা- ৪টা
  • ডিম- ১টা
  • চিনি- ১/২ কাপ
  • ভ্যানিলা এসেন্স- ১ চা.চা.
  • ময়দা- ১.৫ কাপ
  • বেকিং পাউডার- ১ চা.চা.
  • লবণ- ১/২ চা.চা.
  • তেল- ৪ টে.চা.
  • দারুচিনি গুঁড়ো- ১ চা.চা.
  • পানি- পরিমাণমতো

চিজকেকের লেয়ারের জন্য 

  • ক্রিম চিজ- ৯০০ গ্রাম
  • চিনি- ১/২ কাপ
  • ভ্যানিলা এসেন্স- ১ টে.চা.
  • তরল দুধ- ১ কাপ
  • জেলাটিন পাউডার- ১ টে.চা.
  • ক্যারামেল

বানানা ব্রেড চিজকেক বানানোর প্রণালী

১) ওভেন প্রি-হিট করুন ৩৫০° ফা. বা ১৮০° সে. পর্যন্ত।

২) একটি বড় বোলে কলাগুলোকে কাঁটাচামচের সাহায্যে চটকে নিন। তেল, ডিম, চিনি ও ভ্যানিলা এসেন্স ভালোমতো মেশান এতে। ময়দা, বেকিং পাউডার, লবণ, দারুচিনি গুঁড়ো ও পানি দিয়ে ভালো মিক্স করতে থাকুন চামচ দিয়ে।

৩) একটি ওভেনপ্রুফ প্যানে তেল স্প্রে করে/মাখিয়ে মিক্সচারটি সুন্দর করে ঢালুন। ৩০-৪০ মিঃ বেক করুন। বানানা ব্রেড তৈরি হল।

৪) এবার আরেকটি বড় বোলে ক্রিম চিজ, চিনি ও ভ্যানিলা এসেন্স নিয়ে ভালো করে হুইস্ক করুন।

৫) একটি প্যানে দুধ নিয়ে গরম করে তাতে জেলাটিন পাউডার নিয়ে গরম করুন জেলাটিন গলার আগ পর্যন্ত।

৬) জেলাটিন-দুধের মিক্সচারটি ক্রিম চিজের মিক্সচারে ঢেলে আবার হুইস্ক করুন। একটা স্মুদ টেক্সচার আসবে।

৭) এই মিক্সচারটাকে বানানা ব্রেডের উপর ঢালুন। ৫ ঘণ্টা বা সারারাত ফ্রীজে রেখে ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা হলে বের করে উপরে ক্যারামেন ছিটিয়ে দিন।

ব্যস! আমাদের বানানা ব্রেড চিজকেক তৈরি!

 

ছবি- সংগৃহীত: বেটিক্রোকার.কম

সম্পর্কিত লেখা

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!
ত্বকের যত্ন

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!

“এসেন্স” শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। ফেইসবুক বা ইউটিউবে এই নামটি এখন বেশ জনপ্রিয়। কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসে, কী এই এসেন্স? কেন এসেন্স ব্যবহার...

মেকআপ সেট করার জন্য রাইট শেইডের লুজ পাউডার চুজ করছেন তো?
মেকআপ

মেকআপ সেট করার জন্য রাইট শেইডের লুজ পাউডার চুজ করছেন তো?

মেকআপকে ম্যাট রাখতে বা সারাদিন সেট রাখতে লুজ পাউডার কিন্তু আমরা সবাই কমবেশি ইউজ করছি। প্রোপারলি লুজ পাউডার ইউজ করার পরও অনেকেরই কমপ্লেইন থাকে মেকআপ ডা...

স্কিন ক্যাফে বানানা শ্যাম্পু ব্যবহারে ডাল ও রাফ হেয়ারের সল্যুশন
রিভিউ

স্কিন ক্যাফে বানানা শ্যাম্পু ব্যবহারে ডাল ও রাফ হেয়ারের সল্যুশন

‘প্রোগ্রামে অ্যাটেন্ড করবো কীভাবে! হেয়ার একদম ডাল ও ফ্রিজি হয়ে আছে! কোনো হেয়ার স্টাইলই তো করতে পারছি না!’ আপনিও কি এই সমস্যায় ভুগছেন? যাদের চুল রাফ ও...

আরও পড়ুন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন
চুলের যত্ন

ফ্রুট মাস্ক | ত্বক ও চুলের যত্ন

ফল শুধু ক্ষুধা নিবারণেই সীমাবদ্ধ নয়, বরং সৌন্দর্য চর্চাতেও অনন্য ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ফল বিভিন্ন গুণের হয়। ত্বকের ও চুলের যত্নে ফলের মাস্ক কিন্ত...

চিজকেক ব্রাউনি
ডেজার্ট

চিজকেক ব্রাউনি

চিজকেক ব্রাউনি এমন একটা ডেজার্ট যেটায় আমার মতো যারা চিজকেক আর চকলেট ব্রাউনি খুব পছন্দ করেন তাদের এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। এটি সফট আর চকলেটি ব্র...

বানানা কোকোনাট কেক
বেকিং

বানানা কোকোনাট কেক

কলা পেকে গেলে অনেকেই সেটা খেতে পছন্দ করেন না। পাকা কলা ফেলে না দিয়ে এর সাথে সামান্য কিছু উপাদান জুড়ে খুব সহজে বানিয়ে ফেলুন বানানা কোকোনাট কেক। খাবার স...

চিকেন ব্রেড বল
চা – নাস্তা

চিকেন ব্রেড বল

বিকেলের নাশতায় ঝটপট করে কিছু বানাতে চাচ্ছেন? বাসায় পাউরুটি থাকলে এটা দিয়েই মজাদার নাশতা বানিয়ে নিন! চিকেন এবং ব্রেড ব্যবহার করে খুব সহজেই বানিয়ে ফেলা...

চিজি গারলিক ব্রেড
চা – নাস্তা

চিজি গারলিক ব্রেড

কি অবাক হচ্ছেন? ভাবছেন চুলায় আবার কীভাবে চিজি গারলিক ব্রেড বানাবেন? কিছু ট্রিকস অনুসরণ করলেই কিন্তু সহজেই চুলায় চিজি গারলিক ব্রেড বানানো সম্ভব। আসুন দ...

২ মিঃ ব্রেড পুডিং
ডেজার্ট

২ মিঃ ব্রেড পুডিং

আবার চলে এলাম ২ মিনিটে তৈরি করার মত একটি খাবার আইটেম নিয়ে। ব্রেড পুডিং। এক কথায় খুব সহজ ও মজার। ব্রেড তো সবাই খাই। ব্রেড দিয়ে কত ধরনের ডিস যে বানানো য...

…