লেমন চিজকেক ক্রাম্ব বারস

তাহসিন তারান্নুম · Jul 09, 2018 · 1 min read

লেমন চিজকেক ক্রাম্ব বারস

খাবারের পর মিষ্টি কিছু না হলে কি হয়? ডেজার্ট পছন্দ করেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। ডেজার্ট-এ লেবুর ঘ্রাণ অনেকেই পছন্দ করে থাকেন। এরকমই একটি ডেজার্ট ডিস লেমন চিজকেক ক্রাম্ব বারস যা খেতে অনেক মজাদার সাথে লেবুর ফ্রেশ ঘ্রাণ একটি সতেজ আমেজ এনে দেয়। তাহলে চলুন ঝটপট দেখে নেই কিভাবে বানাতে হয় এই ডেজার্ট আইটেম-টি।

[picture]

 

লেমন চিজকেক ক্রাম্ব বারস বানানোর উপকরণ

  • ময়দা- ২ কাপ
  • ব্রাউন সুগার- ১.৫ কাপ
  • ঠাণ্ডা বাটার- ১ কাপ
  • ওটস- ১.৫ কাপ
  • ক্রিম চিজ (রুম টেম্পারেচার)- ১ কাপ
  • চিনি- ১/২ কাপ
  • ডিম- ৩ টি
  • দুধ- ১/৪ কাপ
  • ভ্যানিলা- ১ চা চামচ
  • লেমন জুস- ১/৪ কাপ
  • লেমন যেস্ট (লেবুর খোসা কুঁচি)- ১ চা চামচ

লেমন চিজকেক ক্রাম্ব বারস বানানোর প্রণালী

১. ওভেন ৩৫০ ডিগ্রিতে প্রি-হিট করে নিন। একটি ৯X১৩ ইঞ্চি প্যানে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বিছিয়ে বাটার দিয়ে গ্রিজ করে নিন।

২. ফুড প্রসেসর-এ ময়দা ও ব্রাউন সুগার মিশিয়ে নিন। তারপর বাটার দিয়ে দিন এবং মিক্সচার-টি ক্রাম্বলি ( খুব ছোট ছোট টুকরো) না হওয়া পর্যন্ত প্রসেসর চালান। এরপর আবার ওটস দিয়ে কিছুক্ষণ চালান।

৩. দেড় কাপ মিক্সচার রেখে দিন আলাদা করে। বাকি মিক্সচার প্যানে নিচের লেয়ারের জন্য বসিয়ে দিন। ১০ মিনিট বেক করুন।

৪. ক্রিম চিজ ও চিনি বিট করে নিন মিহি না হওয়া পর্যন্ত। তারপর ডিম দিয়ে আবার বিট করুন। তারপর দুধ, ভ্যানিলা, লেমন জুস ও যেস্ট দিয়ে আবার ভালোমত বিট করুন।

৫. এবার ক্রিম চিজের মিক্সচারটি প্যানে ঢেলে দিন। এটি হল মাঝের লেয়ার। ভালোভাবে চারিদিকে ছড়িয়ে চেপে দিন। তারপর দিয়ে দিন সব শেষের লেয়ার, বাকি ময়দা-ব্রাউন সুগারের যে মিক্সচার ছিল সেটা।

৬. ১৫-২০ মিনিট বেক করুন। উপরের দিকটা অনেকটা হালকা বাদামী হয়ে গেলে বুঝবেন বেক হয়ে গেছে।

৭. বের করে ঠাণ্ডা হতে দিন। এবার কুকির আকারে কেটে দিন। মজাদার এই লেমন চিজকেক ক্রাম্ব বারস ফ্রিজে রেখে দিয়ে ৩-৪ দিন পর্যন্ত খাওয়া যাবে।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

সম্পর্কের টানাপোড়েন
সম্পর্ক

সম্পর্কের টানাপোড়েন

সম্পর্কের টানাপোড়েন নিয়ে বলার আগে একটা ঘটনা শেয়ার করবো আপনাদের সাথে। তমা ফোনটা হাতে নিয়ে বসে আছে। গোটা পৃথিবীটা এলোমেলো লাগছে!! বাথরুম থেকে গোসল সেরে...

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

চিজকেক ব্রাউনি
ডেজার্ট

চিজকেক ব্রাউনি

চিজকেক ব্রাউনি এমন একটা ডেজার্ট যেটায় আমার মতো যারা চিজকেক আর চকলেট ব্রাউনি খুব পছন্দ করেন তাদের এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। এটি সফট আর চকলেটি ব্র...

আরও পড়ুন

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

বানানা ব্রেড চিজকেক
বেকিং

বানানা ব্রেড চিজকেক

পাকা কলা দিয়ে বানানো একটা স্পেশাল ডেজার্টের রেসিপি আজকে আমরা জানবো- বানানা ব্রেড চিজকেক । কলা ও চিজের পুষ্টিগুণ এবং সাথে টেস্টিনেস, এই কম্বিনেশন-টাই এ...

স্পাইসি লেমন উইংস রেসিপি!
বেকিং

স্পাইসি লেমন উইংস রেসিপি!

আজকের রেসিপি আয়োজনে রইলো বিকেলে চায়ের সাথে 'টা' হিসেবে পরিবেশন করার মতো দারুণ মজাদার লেমন উইংস! চলুন শিখে নেওয়া যাক কিভাবে স্পাইসি লেমন উইংস তৈরি করব...

ব্রাউন সুগার স্ক্রাব |  চুলের যত্ন করে নিন ৩টি সল্যুশন জেনে!
চুলের যত্ন

ব্রাউন সুগার স্ক্রাব | চুলের যত্ন করে নিন ৩টি সল্যুশন জেনে!

চুলের যত্নে বিভিন্ন ব্যয়বহুল হেয়ার স্ক্রাব ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু আশাজনক ফলাফল পান নি এমন কি কখনো হয়েছে? যদি আপনার উত্তরটি হ্যাঁ...

বডি বাটার!!!
ত্বক

বডি বাটার!!!

দেখতে দেখতেই চলে এলো শীতকাল। সাথে সাথে আমাদের ত্বকেও চলে আসছে পরিবর্তন। তবে শুধু মুখের যত্নই যে নিতে হবে তা কিন্তু নয়। হাত, পা তথাপি পুরো শরীরও কিন্তু...

লেমন স্ট্রবেরি জুস
পানীয়

লেমন স্ট্রবেরি জুস

প্রতিদিন লেবুর শরবত খেতে ভালো লাগে, বলুন তো? তাই ভাবলাম যে একটু কিছু নতুন টেস্ট আনা যায় যদি, তাহলে সবাই খুশি! লেমন স্ট্রবেরি জুস হলে কেমন হয়? স্বাদে ন...

…