লেমন ক্রিম পাই

sub-editor · Mar 16, 2018 · 1 min read

লেমন ক্রিম পাই

আমি সাধারণত রান্না-বান্না খুব কম করি। কুকিং আমার কাছে শখের কাজ। স্পেশাল অকেশান ছাড়া আমার রান্না করার মুড খুব বেশি হয় না। কিন্তু বেকিং করতে আমার সবসময়ই ভাল লাগে। প্রতি উইকেন্ডে ইন্টারনেট ঘেঁটে নিত্য নতুন ডেজার্ট আইটেম বেক করা আমার হবি। আজকে লেমন ক্রিম পাই-এর রেসিপি শেয়ার করব যা আমি প্রতি ঈদে সন্ধ্যায় বানাই। এটা আমার ফ্যামিলির সবাই আর কাজিনরা খুব পছন্দ করে। খুব অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই বানিয়ে ফেলা যাবে এটা।

উপকরণ
  • ৮-১০টা বিস্কুট; ডাইজেস্টিভ, মেরি, এনার্জি প্লাস অথবা মিল্কাস এগুলোর যে কোনটি।
  • ৩ টেবিলচামচ মিহি করা চিনি।
  • ৫ টেবিলচামচ বাটার, গলানো।
  • ১ক্যান সুইটেন্ড কন্ডেন্সড মিল্ক
  • ৩টি ডিমের কুসুম
  • ৩/৪ কাপ লেবুর রস
  • ১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স
  • ১ কাপ হুইপিং/হেভি ক্রিম (বড় সুপারশপগুলোতে পাওয়া যায়)

[picture]

প্রস্তুত প্রণালী

- ৩২৫ ডিগ্রি ফারেনহাইটে ওভেন প্রিহিট করুন। বিস্কুটগুলো গুঁড়ো করে একটা বোলে ঢেলে তাতে চিনি ও বাটার মিক্স করুন।

- বোলের তলায় মিক্সচার চেপে চেপে রাখুন এবং প্রিহিটেড ওভেনে ১২-১৪ মিনিট বিস্কুট ব্রাউন না হওয়া পর্যন্ত বেক করুন। এরপর এটা কিছুক্ষণ রেখে ঠাণ্ডা করুন।

- এরপর আবার ওভেন ৩২৫ ডিগ্রীতে প্রিহিট করুন।

- ডিমের কুসুম ও কন্ডেন্সড মিল্ক স্মুদ করে মেশান। এরপর এই মিশ্রণে আস্তে আস্তে লেবুর রস অ্যাড করুন। এরপর মিক্সচারটি ঠাণ্ডা হয়ে যাওয়া বিস্কুটের সেই বোলে ঢালুন। এরপর আবার ১৫ মিনিট বেক করুন।

- ক্রিম পাই ওভেন থেকে বের করে অ্যাট লিস্ট ৩ ঘণ্টা ফ্রিজে রাখুন।

- সার্ভ করার আগে একটি ইলেক্ট্রিক মিক্সার বা হ্যান্ড মিক্সার দিয়ে হেভি হুইপিং ক্রিম ও ভ্যানিলা এসেন্স হুইপ করে ক্রিম বানান। এই ক্রিম সুন্দর করে লেমন ক্রিম পাইয়ের উপরে স্প্রেড করে পরিবেশণ করুন।

  লিখেছেন- ফারহানা হক অনি

সম্পর্কিত লেখা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)
সুস্থতা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)

গত পর্বে মাইক্রো ওভেন সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেছিলাম। কিন্তু এসব ছাড়াও আরও কিছু অত্যন্ত জরুরী তথ্য আছে যেগুলো জানেন না অনেকেই।...

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)
লাইফ স্টাইল

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)

আজকাল মাইক্রোওয়েভ ওভেন ছাড়া রান্নাঘর ভাবাই যায় না। মাইক্রোওয়েভ নিঃসন্দেহে মানুষের ব্যস্ত জীবনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। চটজলদি খাবার গরম থেকে শুরু...

BB ক্রিম বনাম CC ক্রিম
মেকআপ

BB ক্রিম বনাম CC ক্রিম

ইদানিং বিউটি ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত প্রসাধনী হলো BB এবং CC ক্রিম। যেকোনো দোকানেই যান না কেন BB অথবা CC ক্রিম চোখে পড়বেই, নানা রকম ব্র্যান্ডে, নান...

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?
মেকআপ

বিবি ক্রিম vs সিসি ক্রিম | স্কিন টাইপ অনুযায়ী কোনটি আপনার জন্য স্যুইটেবল?

ন্যাচারাল মেকআপ লুকের জন্য এখন বিবি ক্রিম ও সিসি ক্রিম বেশ জনপ্রিয়। পার্টি মেকআপ বা ফুল কভারেজ মেকআপের ক্ষেত্রে ফাউন্ডেশন ইউজ করা হয়। কিন্তু যারা রেগু...

আরও পড়ুন

গুয়েরিসন নাইন কমপ্লেক্স ক্রিম | দাগহীন গ্লোয়িং স্কিন পাওয়ার দারুণ সল্যুশন!
ত্বক

গুয়েরিসন নাইন কমপ্লেক্স ক্রিম | দাগহীন গ্লোয়িং স্কিন পাওয়ার দারুণ সল্যুশন!

কেন গুয়েরিসন নাইন কমপ্লেক্স ক্রিম নিয়ে কথা বলছি? জানেন? বয়স বাড়ার সাথে সাথে বেটার, একটু রিচ অ্যান্টি এজিং ক্রিম খোঁজা মানেই কিন্তু সারাজীবন তরুণ থাকার...

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?
ত্বকের যত্ন

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?

সকালে ঘুম থেকে উঠে দেখলেন চোখের নিচের ডার্ক সার্কেলটা বেশ ভিজিবল লাগছে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও সেইম অবস্থা! কেন সব সময় এই ডার্ক সার্কেল বোঝা যায়...

নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?
ত্বক

নাইট ক্রিম ব্যবহার করা কেন এতো জরুরি ?

ত্বকের যত্নে নাইট ক্রিমের ভুমিকা অনেক বেশি। সারাদিনের কর্মব্যস্ততার শেষে আপনার মতো আপনার ত্বকেরও বিশ্রাম ও যত্ন প্রয়োজন। আর রাতে আপনার ত্বকের যত্নে ন...

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

তিরামিসু
রেসিপি

তিরামিসু

বাঙালির কাছে উৎসব মানেই খাবারের স্বাদে ভিন্নতা আনার চেষ্টা করা। তাই তো আমরা ঘরে-বাইরে সব সময় নতুন নতুন খাবারের স্বাদ পেতে চাই। বিশেষ করে মিষ্টি খাবারে...

…