চকলেট ব্রাউনি

ফারিন · Apr 03, 2014 · 1 min read

চকলেট ব্রাউনি

চকলেট ব্রাউনির কথা শুনলে ছোটদের সাথে সাথে বড়দেরও ক্রেভিং হয়, তাই না?? ছোট বড় সবারই খুব পছন্দের ডেজার্ট এই চকলেট ব্রাউনি। আজ আমরা চকলেট ব্রাউনি তৈরির পদ্ধতি জানাবো। খুব সহজে কীভাবে এই মজার ব্রাউনি তৈরি করা যায়, দেখে নিন তাহলে।

চকলেট ব্রাউনি তৈরির পদ্ধতি

উপকরণ

  • কুকিং চকলেট- ২০০ গ্রাম
  • বাটার- ৫০ গ্রাম
  • ডিম- ৩টি
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • গুঁড়ো করা চিনি- ১০০গ্রাম
  • ময়দা-  ৭৫ গ্রাম
  • বেকিং পাউডার- এক টেবিল চামচ
  • ঘন ক্রিম (টেটরা প্যাক)- ১০০ মিলি
  • পেস্তা বাদাম / আখরোট
  • চকলেট সিরাপ- পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

১) প্রথমে, ৫০ গ্রাম বাটারের সাথে  ২০০ গ্রাম কুকিং চকলেট গলিয়ে নিন।

২) একটি নতুন ও আলাদা বাটিতে ৭-৮ মিনিট ধরে ৩টি ডিম ভালোভাবে বিট করে নিন। ডিম বিট করার সময় প্রয়োজনমতো লবণ মিশিয়ে নিন।

৩) এরপর ঐ ডিমের সাথে চিনির পাউডার মিশিয়ে নিন এবং ভালোভাবে বিট করুন।

৪) আলাদা একটি বাটিতে ৭৫ গ্রাম ময়দা, এক চা চামচ বেকিং পাউডার  একসাথে মেশান।

৫) চকলেট গলে গেলে স্টিম থেকে সরিয়ে ফেলুন এবং কিছুক্ষণ ঠাণ্ডা হতে দিন। এরপর এর সাথে ১০০ মিলি. ক্রিম নিয়ে ভালোভাবে নাড়তে থাকুন যতক্ষণ না পুরোপুরি মিশে যাচ্ছে। এবার এই চকলেট ক্রিম মিক্সচারটি বিট করা ডিমের সাথে নিয়ে পুনরায় বিট করে ভালোভাবে মেশান।

৬) এখন ডিমের মিক্সচারের সাথে সমভাবে এবং ধীরে ধীরে ময়দা মিশিয়ে ২-৩ মিনিটের জন্য বিট করুন। শেষে প্রয়োজন অনুযায়ী ক্রাশ করা পেস্তা বাদাম/আখরোট যোগ করে চামচ দিয়ে মিশিয়ে দিন।

৭) এখন একটি প্যানে অল্প পরিমাণে বাটার লাগিয়ে নিয়ে, ধীরে ধীরে তাতে মিশ্রণটি ঢেলে দিন এবং ৩৫-৪০ মিনিট এর জন্য প্যানটি ১৭০ ডিগ্রি তাপমাত্রায় পূর্বে হিট করে রাখা ওভেনে রাখুন।

সবশেষে, চারকোণা করে কেটে নিয়ে চকলেট সিরাপ দিয়ে পরিবেশ করুন এবং সবাই মিলে উপভোগ করুন মজাদার চকলেট ব্রাউনি।

 

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?
সুস্থতা

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?

ডার্ক চকলেট নিয়ে প্রচলিত আছে নানা মিথস। কেউ বলেন ''এটা খেলে ঘুম হবে না!'' কেউ আবার বলেন, ''চকলেট মানেই খারাপ, খেলে দাঁত নষ্ট হয়ে যাবে!'' ডার্ক চকলেট খ...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

হোমমেড চকলেট আইসক্রিম
ডেজার্ট

হোমমেড চকলেট আইসক্রিম

'আইসক্রিম মেকার-ই তো নেই বাসায়, আইসক্রিম কীভাবে বানাবো?' এগুলো কিছুরই দরকার নেই! খুব সহজে অল্প উপকরণ দিয়ে মজাদার আইসক্রিম আপনি নিজেই বানিয়ে নিতে পারেন...

স্কিনকেয়ারে চকলেট? উজ্জ্বল ত্বক পাবেন চকলেটের ৩টি ফেইসমাস্ক দিয়ে!
ত্বকের যত্ন

স্কিনকেয়ারে চকলেট? উজ্জ্বল ত্বক পাবেন চকলেটের ৩টি ফেইসমাস্ক দিয়ে!

চকলেট খেতেতো আমরা সবাই ভালোবাসি, কিন্তু আপনি কি জানেন যে আপনার ত্বক ও কিন্তু চকলেট ভালোবাসে! অবাক হচ্ছেন? হ্যাঁ, কারণ ডার্ক চকলেটে আছে এমন সব উপাদান য...

আরও পড়ুন

মেল্টিং চকলেট পুডিং
ডেজার্ট

মেল্টিং চকলেট পুডিং

পুডিং খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দেরও খুব পছন্দ এই পুডিং। ভিন্নভিন্ন পুডিং আমরা তৈরি করে থাকি। আজকে আপ...

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

চিজকেক ব্রাউনি
ডেজার্ট

চিজকেক ব্রাউনি

চিজকেক ব্রাউনি এমন একটা ডেজার্ট যেটায় আমার মতো যারা চিজকেক আর চকলেট ব্রাউনি খুব পছন্দ করেন তাদের এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। এটি সফট আর চকলেটি ব্র...

চকলেটে রূপচর্চা
কম্বিনেশন স্কিন

চকলেটে রূপচর্চা

শীতকালে শুষ্ক ত্বকের অধিকারীরা একটু বিপদেই থাকেন। মাঝে মাঝেই হাত-পা, মুখে ক্রিম বা লোশোন লাগাতে হয়। সত্যিই ঝামেলার কাজ! কিন্তু এ ঝামেলাই অনেকাংশে কমিয়...

চকলেট ডোনাট
ডেজার্ট

চকলেট ডোনাট

রেস্টুরেন্ট এবং বেকারিগুলোতে পাওয়া যায় এমন ডেজার্টের মধ্যে ডোনাট বেশ জনপ্রিয়। আড্ডার ফাঁকে কিংবা কফি ব্রেকে ডোনাট পেলে একদম জমে যায়। এর রয়েছে নানা ফ্ল...

ডিম্বাশয়ের চকলেট সিস্ট | রোগটির লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে জানেন কি?
সুস্থতা

ডিম্বাশয়ের চকলেট সিস্ট | রোগটির লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে জানেন কি?

আজকাল মেয়েদের অনেকেরই ডিম্বাশয়ে এক ধরনের সিস্ট হয়, যে সিস্ট সম্পর্কে আমাদের সকলের ধারণা অতি সীমিত। সেটি হচ্ছে চকলেট সিস্ট। চকলেট সিস্ট হচ্ছে এক ধরনের...

…