হোমমেড চকলেট আইসক্রিম

ফারিন · Apr 20, 2014 · 1 min read

হোমমেড চকলেট আইসক্রিম

'আইসক্রিম মেকার-ই তো নেই বাসায়, আইসক্রিম কীভাবে বানাবো?' এগুলো কিছুরই দরকার নেই! খুব সহজে অল্প উপকরণ দিয়ে মজাদার আইসক্রিম আপনি নিজেই বানিয়ে নিতে পারেন। কি বিশ্বাস হচ্ছে না? এই গরমে ঠান্ডা ঠান্ডা চকলেট আইসক্রিম পেলে তো আর কোনো কথা-ই নেই। চলুন জেনে নেই হোমমেড চকলেট আইসক্রিম এর ইজি রেসিপি।

হোমমেড চকলেট আইসক্রিম বানাতে উপকরণ

  • কনডেন্স মিল্ক- ১ কৌটা
  • ডানো ক্রিম – ২ কাপ (সুপারশপে পেয়ে যাবেন)
  • চিনি-  ৪ টেবিল চামচ
  • কোকোয়া পাউডার- ১ চা চামচ
  • চকলেট বার- ১টি

আইসক্রিম বানানোর পদ্ধতি

১) প্রথমেই মাইক্রোওয়েভ ওভেনে চকলেট গলিয়ে নিন। এক্ষেত্রে আমি ক্যাডবেরি চকলেট বার ব্যবহার করি, ডার্ক চকলেটও ব্যবহার করতে পারেন।

২) চকলেট ভালোভাবে গলানো হয়ে গেলে তাতে কনডেন্স মিল্ক যোগ করুন এবং খুব ভালোভাবে মিশিয়ে নিন।

৩) একটি বাটিতে ক্রিম নিয়ে ইলেকট্রিক হ্যান্ড মিক্সচার দিয়ে মিক্স করুন। ক্রিম ঘন হওয়া শুরু করলে তাতে চিনি যোগ করে আবার বিট করতে থাকুন যতক্ষণ না ক্রিমে সফ্‌ট টেক্সচার আসে। খেয়াল রাখবেন যাতে বিট করা অতিরিক্ত না হয়ে যায়, এতে ক্রিম মাখনের মতো হয়ে যাবে।

৪) এবার ক্রিমে চকলেট মিশ্রণ ও কোকোয়া পাউডার যোগ করুন এবং ভালোভাবে মিশিয়ে নিন।

৫) সবশেষে একটি এয়ারটাইট কনটেইনারে রেখে ডিপ ফ্রিজে স্টোর করতে হবে মিনিমাম ৬ ঘন্টা।

ব্যস, হোমমেড চকলেট আইসক্রিম তৈরি হয়ে গেলো। তো এই রেসিপিটি আজই ট্রাই করুন এবং স্বাদ নিন নিজের বানানো চকলেট আইসক্রিমের!

  ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?
সুস্থতা

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?

ডার্ক চকলেট নিয়ে প্রচলিত আছে নানা মিথস। কেউ বলেন ''এটা খেলে ঘুম হবে না!'' কেউ আবার বলেন, ''চকলেট মানেই খারাপ, খেলে দাঁত নষ্ট হয়ে যাবে!'' ডার্ক চকলেট খ...

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং
ক্র্যাফট

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং

আইসক্রিম পছন্দ করে না, এমন মানুষ কি পাওয়া যায় বলুন তো? আমরা আজ অব্দি যত আইসক্রিম টেস্ট করেছি, আর সেই সাথে যতগুলো আইসক্রিম স্টিক পেয়েছি তা গণনা করলে সং...

ঘরে বসেই তৈরি করুন তিন স্বাদের আইসক্রিম
ডেজার্ট

ঘরে বসেই তৈরি করুন তিন স্বাদের আইসক্রিম

আইসক্রিম খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না! ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দের আইসক্রিম। এটি যে কত সহজে ঘরে বসে তৈরি করা যায়...

চকলেট ব্রাউনি
বেকিং

চকলেট ব্রাউনি

চকলেট ব্রাউনির কথা শুনলে ছোটদের সাথে সাথে বড়দেরও ক্রেভিং হয়, তাই না?? ছোট বড় সবারই খুব পছন্দের ডেজার্ট এই চকলেট ব্রাউনি। আজ আমরা চকলেট ব্রাউনি তৈরির প...

আরও পড়ুন

স্কিনকেয়ারে চকলেট? উজ্জ্বল ত্বক পাবেন চকলেটের ৩টি ফেইসমাস্ক দিয়ে!
ত্বকের যত্ন

স্কিনকেয়ারে চকলেট? উজ্জ্বল ত্বক পাবেন চকলেটের ৩টি ফেইসমাস্ক দিয়ে!

চকলেট খেতেতো আমরা সবাই ভালোবাসি, কিন্তু আপনি কি জানেন যে আপনার ত্বক ও কিন্তু চকলেট ভালোবাসে! অবাক হচ্ছেন? হ্যাঁ, কারণ ডার্ক চকলেটে আছে এমন সব উপাদান য...

পাকা ফলের ৫টি মজার জুস!
পানীয়

পাকা ফলের ৫টি মজার জুস!

গ্রীস্মকাল মানেই মধু মাস। হরেক রকমের ফলে বাজার সরগরম হয়ে ওঠে। এই গরমে মজার ফলের স্বাদ পেতে কিছু ঠান্ডা ঠান্ডা পানীয়র রেসিপি আপনাদের জন্য। ফলে...

আইসক্রিম কেক
ডেজার্ট

আইসক্রিম কেক

গরমে আইসক্রিম শরীরের জন্য অমৃতের মত। কিন্তু আইসক্রিমের সাথে যদি কেক অ্যাড করি তাহলে মজাটা চট করে দ্বিগুণ হয়ে যায়। দুটি লোভনীয় খাবারের সমন্বয়ে আজকে চলু...

মেল্টিং চকলেট পুডিং
ডেজার্ট

মেল্টিং চকলেট পুডিং

পুডিং খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দেরও খুব পছন্দ এই পুডিং। ভিন্নভিন্ন পুডিং আমরা তৈরি করে থাকি। আজকে আপ...

চকলেটে রূপচর্চা
কম্বিনেশন স্কিন

চকলেটে রূপচর্চা

শীতকালে শুষ্ক ত্বকের অধিকারীরা একটু বিপদেই থাকেন। মাঝে মাঝেই হাত-পা, মুখে ক্রিম বা লোশোন লাগাতে হয়। সত্যিই ঝামেলার কাজ! কিন্তু এ ঝামেলাই অনেকাংশে কমিয়...

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

…