চকলেটে রূপচর্চা

সাজগোজ উপ সম্পাদক · Dec 20, 2013 · 1 min read

চকলেটে রূপচর্চা

শীতকালে শুষ্ক ত্বকের অধিকারীরা একটু বিপদেই থাকেন। মাঝে মাঝেই হাত-পা, মুখে ক্রিম বা লোশোন লাগাতে হয়। সত্যিই ঝামেলার কাজ! কিন্তু এ ঝামেলাই অনেকাংশে কমিয়ে দিতে পারে যে উপকরণটি, সেটি মুখরোচক ও লোভনীয় খাবার উপাদান হিসেবেই আমাদের কাছে বেশি পরিচিত। হ্যাঁ, চকলেটের কথাই বলছি। অবাক হচ্ছেন? হবারই কথা। তবে এটাই সত্যি।

শীতের শুষ্ক ও ঠাণ্ডা হাওয়ায় ত্বকের নির্জীব ভাব দূর করতে চকলেটের জুড়ি নেই। কেবল শুষ্ক বা রুক্ষ ত্বকই নয়, সাধারণ ও তৈলাক্ত ত্বকের জন্যেও এটি সমান উপকারী। দোকানে কিনতে পাওয়া চকলেট বার দিয়ে মাস্ক তৈরি করা যায়। তবে বাদাম, কিসমিস বা এ ধরনের কোনও উপাদান এতে থাকা চলবে না। ভিন্ন ভিন্ন ত্বকের জন্য ভিন্ন ভিন্ন উপায়ে মাস্ক তৈরি করতে হবে।

তৈলাক্ত ত্বকের জন্য-

গলানো চকলেট ২ টেবিল চামচ, বেসন ১ চা-চামচ ও টকদই ১ চা-চামচ মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

শুষ্ক ত্বকের জন্য-

মাখন অথবা অলিভ অয়েল ১ চা-চামচ, গলানো চকলেট ১ টেবিল চামচ ও দুধ মিশিয়ে মুখে লাগান।

স্বাভাবিক ও মিশ্র ত্বকের জন্য-

গলানো চকলেট ও দুধ মিশিয়ে ব্যবহার করুন।

স্পর্শকাতর ত্বকের জন্য-

২ টেবিল চামচ গলানো চকলেটের সঙ্গে ১ চা-চামচ সয়াবিন গুঁড়ো মিশিয়ে মুখে লাগান।

বাড়িতেও সহজেই চকলেট ফেসিয়াল করতে পারেন। এক্ষেত্রে পদক্ষেপ গুলো যত্ন সহকারে অনুসরণ করতে হবে। সংক্ষেপে সেগুলো তুলে ধরা হল :

প্রথমেই ক্লিনজার দিয়ে মুখ ভালো ভাবে পরিষ্কার করে নিন। এতে মুখের ময়লা দূর হয়ে ত্বক ফেসিয়াল এর জন্য উপযোগী হয়ে উঠবে।

এবার ১ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ চিনি, সামান্য কয়েক ফোঁটা ভ্যানিলা ফ্লেভার ও দেড় টেবিল চামচ কোকো পাউডার একসঙ্গে মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন। আঙুলের ডগা দিয়ে মুখে চক্রাকারে পাঁচ থেকে সাত মিনিট ম্যাসাজ করে ত্বকের মরা কোষ গুলো সরিয়ে নিন।

এখন পালা ফেস মাস্ক তৈরি করার। এটি তৈরি করতে লাগবে ডার্ক চকলেট বার ১টি, ওট মিল ২ চামচ, দুধ প্রয়োজন মতো, চালের গুঁড়ো ২ চামচ, ভিটামিন ই ক্যাপসুল ২টি এবং মধু ৪ চা-চামচ। প্রথমে একটি কাঁচের বাটিতে চকলেট বার নিন। আরেকটি বাটিতে গরম পানি নিয়ে তার উপর চকলেটের বাটি রাখুন। গরম পানির বাষ্পে বারটি গলিয়ে নিন। এর সঙ্গে দুধ মিশিয়ে নিন ভালো ভাবে। এরপর অন্যান্য উপকরণ মিশিয়ে মাস্ক তৈরি করে মুখে লাগান। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সবশেষে ঠান্ডা পানির ঝাপটা দিন। ম্যাসাজ শেষে মুখে টোনার লাগান। হতে পারে গোলাপজলের টোনার।

ত্বককে ময়েশ্চারাইজ করুন। বাড়িতেই একটি কোকো ক্রিম তৈরি করতে পারেন। এর জন্য লাগবে ২ টেবিল চামচ কোকো পাউডার, ১ টেবিল চামচ মাখন ও ১ চা-চামচ মধু। সব উপকরণ একসঙ্গে ভালো ভাবে মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট রাখুন। অতঃপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সচেতনতা-

চকলেটের মাধ্যমে রূপচর্চার ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই খুব গুরুত্বের সঙ্গে বিবেচণায় রাখতে হবে, তা হল ত্বকের ধরন। ত্বকের প্রকৃতি ভেদে গোটা, ব্রণ সহ বিভিন্ন রকমের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে। তাই প্রথমেই উচিত এই ব্যাপারটি বিবেচনা করে নেয়া।

মূলত, চকলেট এমন একটি উপকরণ যার মাধ্যমে ঘরে বসেই অনায়াসে খুব ভালো মানের এবং কার্যকরী রূপচর্চার অনুশীলন করা যায় অথচ এর ব্যবহার এখনো অতটা প্রচলিত হয় নি। তাই দূরে কোথাও নয়, আপনার ঘরে বসেই নিজের মত করে আপনি চালিয়ে যেতে পারেন আপনার রূপচর্চা, হাতের কাছে চকলেট তো আছেই!

লিখেছেনঃ স্বর্ণা ইসলাম

ছবিঃ হেলথমিআপ.কম

সম্পর্কিত লেখা

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?
সুস্থতা

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?

ডার্ক চকলেট নিয়ে প্রচলিত আছে নানা মিথস। কেউ বলেন ''এটা খেলে ঘুম হবে না!'' কেউ আবার বলেন, ''চকলেট মানেই খারাপ, খেলে দাঁত নষ্ট হয়ে যাবে!'' ডার্ক চকলেট খ...

স্কিনকেয়ারে চকলেট? উজ্জ্বল ত্বক পাবেন চকলেটের ৩টি ফেইসমাস্ক দিয়ে!
ত্বকের যত্ন

স্কিনকেয়ারে চকলেট? উজ্জ্বল ত্বক পাবেন চকলেটের ৩টি ফেইসমাস্ক দিয়ে!

চকলেট খেতেতো আমরা সবাই ভালোবাসি, কিন্তু আপনি কি জানেন যে আপনার ত্বক ও কিন্তু চকলেট ভালোবাসে! অবাক হচ্ছেন? হ্যাঁ, কারণ ডার্ক চকলেটে আছে এমন সব উপাদান য...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

চকলেট ব্রাউনি
বেকিং

চকলেট ব্রাউনি

চকলেট ব্রাউনির কথা শুনলে ছোটদের সাথে সাথে বড়দেরও ক্রেভিং হয়, তাই না?? ছোট বড় সবারই খুব পছন্দের ডেজার্ট এই চকলেট ব্রাউনি। আজ আমরা চকলেট ব্রাউনি তৈরির প...

আরও পড়ুন

মেল্টিং চকলেট পুডিং
ডেজার্ট

মেল্টিং চকলেট পুডিং

পুডিং খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দেরও খুব পছন্দ এই পুডিং। ভিন্নভিন্ন পুডিং আমরা তৈরি করে থাকি। আজকে আপ...

হোমমেড চকলেট আইসক্রিম
ডেজার্ট

হোমমেড চকলেট আইসক্রিম

'আইসক্রিম মেকার-ই তো নেই বাসায়, আইসক্রিম কীভাবে বানাবো?' এগুলো কিছুরই দরকার নেই! খুব সহজে অল্প উপকরণ দিয়ে মজাদার আইসক্রিম আপনি নিজেই বানিয়ে নিতে পারেন...

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক
ত্বক

বিজি লাইফের ঝঞ্ঝাটহীন অল ইন ওয়ান সলিউশন শিট মাস্ক

গত ৬-৭ বছরে কে-বিউটি অথবা কোরিয়ান বিউটি ট্রেনড এর যে বুম পুরো পৃথিবী দেখেছে তাতে ওয়েস্টের কসমেটিক জগতকে বলতে গেলে প্রায় ওভারহোয়েলমড। কি নেই কোরিয়ান কস...

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?
ত্বকের যত্ন

দীর্ঘ সময় মাস্ক পরার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে না তো?

বর্তমান সময়ে মাস্ক ছাড়া বের হওয়ার কথা যেন চিন্তাই করা যায় না! ঘরের বাইরে সর্বক্ষণই আমরা মাস্ক ব্যবহার করছি। আমাদের মধ্যে কম বেশি সবাই এই ব্যাপারটিতে অ...

চকলেট ডোনাট
ডেজার্ট

চকলেট ডোনাট

রেস্টুরেন্ট এবং বেকারিগুলোতে পাওয়া যায় এমন ডেজার্টের মধ্যে ডোনাট বেশ জনপ্রিয়। আড্ডার ফাঁকে কিংবা কফি ব্রেকে ডোনাট পেলে একদম জমে যায়। এর রয়েছে নানা ফ্ল...

ডিম্বাশয়ের চকলেট সিস্ট | রোগটির লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে জানেন কি?
সুস্থতা

ডিম্বাশয়ের চকলেট সিস্ট | রোগটির লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে জানেন কি?

আজকাল মেয়েদের অনেকেরই ডিম্বাশয়ে এক ধরনের সিস্ট হয়, যে সিস্ট সম্পর্কে আমাদের সকলের ধারণা অতি সীমিত। সেটি হচ্ছে চকলেট সিস্ট। চকলেট সিস্ট হচ্ছে এক ধরনের...

…