চকলেট ডোনাট

তানিজা ইসলাম · Jan 23, 2020 · 1 min read

চকলেট ডোনাট

রেস্টুরেন্ট এবং বেকারিগুলোতে পাওয়া যায় এমন ডেজার্টের মধ্যে ডোনাট বেশ জনপ্রিয়। আড্ডার ফাঁকে কিংবা কফি ব্রেকে ডোনাট পেলে একদম জমে যায়। এর রয়েছে নানা ফ্লেভার, যেমন- অরেঞ্জ, ভ্যানিলা, চকলেট, কোকোনাট, ক্যারামেল আরও কত কি! একেকজনের পছন্দ একেক রকম। কিন্তু চকলেট ফ্লেবার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এটা তৈরি করা কিন্তু মোটেও কঠিন কিছু নয়, চাইলে মজাদার চকলেট ডোনাট আপনি বাসায়ই বানিয়ে নিতে পারেন। এছাড়া বাচ্চাদের টিফিনের জন্য এটা একদম পারফেক্ট। চলুন দেখে নিই এই হোমমেড ডোনাটের পুরো রেসিপিটি।

চকলেট ডোনাট তৈরির রেসিপি  

উপকরণ

  • ময়দা- ৩ কাপ
  • গলানো মাখন- ১০০ গ্রাম
  • চিনি- ১৫০ গ্রাম
  • ডিম- ২টি
  • লবণ- সামান্য 
  • ইস্ট- ১ চা চামচ
  • দুধ- ১/২ কাপ 
  • ঘন চকলেট সস বা সিরাপ- পরিমাণমতো  
  • সুইট বল- সাজানোর জন্য 
  • তেল- ভাজার জন্য 

প্রস্তুত প্রণালী

১) দুধ হালকা গরম করে তাতে অল্প লবণ, চিনি ও ইস্ট দিয়ে ঢেকে গরম জায়গায় রাখুন। ২০ মিনিট রাখলেই হবে। ২) এবার আরেকটি বড় বোলে ময়দা আর মাখন দিয়ে ভালো করে মেখে নিয়ে ইস্টের মিশ্রণটুকু ও ডিম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন।  ৩) মিশ্রণটি ১ ঘণ্টার জন্য ঢেকে রেখে দিন এবং খেয়াল করলে দেখবেন এটা বেশ ফুলে উঠেছে।  ৪) এবার খামিরটিকে ময়দা ছিটিয়ে ছোট রুটির মতো বেলে ফেলুন। কাটার বা গোল ধারালো যেকোনো বোতলের ক্যাপ দিয়ে কেটে নিন ডোনাটের শেইপে।  ৫) তারপর ডুবো তেলে ডোনাটগুলো ভাঁজতে হবে, হালকা রঙ হলে নামিয়ে নিন।  ৬) ডোনাটগুলো একটু ঠাণ্ডা হলে ঘন চকলেট সসের মধ্যে ডুবিয়ে সুইট বল ছিটিয়ে পরিবেশন করুন। ফ্রিজে রেখে নিলে চকলেট সসের প্রলেপটি সেট হয়ে যাবে। 

ব্যস, মজাদার চকলেট ডোনাট রেডি টু সার্ভ! দেখলেন তো, কত সহজে অল্প কিছু উপাদান দিয়ে মজাদার এই ডেজার্টটি তৈরি করে নেয়া যায়। ডোনাট বানানোর ক্ষেত্রে গার্নিশিং যত্ন করে করতে হবে কারণ দেখতে সুন্দর হলেই কিন্তু খাওয়ার আগ্রহ জাগে। আপনার পছন্দমতো সাজিয়ে নিন ডোনাটগুলো এবং প্রিয়জনকে তাক লাগিয়ে দিন।

 

ছবি-সংগৃহীত: সাজগোজ আরটিভিঅনলাইন.কম

Comments (1)

  • Mehri Nur jahan

    May 11, 2026

    I will try .. I love ?

সম্পর্কিত লেখা

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?
সুস্থতা

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?

ডার্ক চকলেট নিয়ে প্রচলিত আছে নানা মিথস। কেউ বলেন ''এটা খেলে ঘুম হবে না!'' কেউ আবার বলেন, ''চকলেট মানেই খারাপ, খেলে দাঁত নষ্ট হয়ে যাবে!'' ডার্ক চকলেট খ...

চকলেট ব্রাউনি
বেকিং

চকলেট ব্রাউনি

চকলেট ব্রাউনির কথা শুনলে ছোটদের সাথে সাথে বড়দেরও ক্রেভিং হয়, তাই না?? ছোট বড় সবারই খুব পছন্দের ডেজার্ট এই চকলেট ব্রাউনি। আজ আমরা চকলেট ব্রাউনি তৈরির প...

স্কিনকেয়ারে চকলেট? উজ্জ্বল ত্বক পাবেন চকলেটের ৩টি ফেইসমাস্ক দিয়ে!
ত্বকের যত্ন

স্কিনকেয়ারে চকলেট? উজ্জ্বল ত্বক পাবেন চকলেটের ৩টি ফেইসমাস্ক দিয়ে!

চকলেট খেতেতো আমরা সবাই ভালোবাসি, কিন্তু আপনি কি জানেন যে আপনার ত্বক ও কিন্তু চকলেট ভালোবাসে! অবাক হচ্ছেন? হ্যাঁ, কারণ ডার্ক চকলেটে আছে এমন সব উপাদান য...

হোমমেড চকলেট আইসক্রিম
ডেজার্ট

হোমমেড চকলেট আইসক্রিম

'আইসক্রিম মেকার-ই তো নেই বাসায়, আইসক্রিম কীভাবে বানাবো?' এগুলো কিছুরই দরকার নেই! খুব সহজে অল্প উপকরণ দিয়ে মজাদার আইসক্রিম আপনি নিজেই বানিয়ে নিতে পারেন...

আরও পড়ুন

ইজি টুইস্ট ডোনাট বান
হেয়ার স্টাইল

ইজি টুইস্ট ডোনাট বান

[topbanner] ডোনাট খাবারটা আমাদের প্রায় সবারই পছন্দের খাবার। আজ যেই হেয়ার স্টাইলটি আপনাদের সাথে শেয়ার করব তা এই ডোনাটের শেপের মতো। হ্যাঁ, খুব সহজে আপন...

মেল্টিং চকলেট পুডিং
ডেজার্ট

মেল্টিং চকলেট পুডিং

পুডিং খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দেরও খুব পছন্দ এই পুডিং। ভিন্নভিন্ন পুডিং আমরা তৈরি করে থাকি। আজকে আপ...

চকলেটে রূপচর্চা
কম্বিনেশন স্কিন

চকলেটে রূপচর্চা

শীতকালে শুষ্ক ত্বকের অধিকারীরা একটু বিপদেই থাকেন। মাঝে মাঝেই হাত-পা, মুখে ক্রিম বা লোশোন লাগাতে হয়। সত্যিই ঝামেলার কাজ! কিন্তু এ ঝামেলাই অনেকাংশে কমিয়...

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

মজাদার অ্যাপেল ডোনাট
ডেজার্ট

মজাদার অ্যাপেল ডোনাট

আজকের রেসিপি আয়োজনে রইল মজাদার অ্যাপেল ডোনাট । এক একটা বাইটে নরম আপেলের স্বাদ মন ভুলিয়ে দেবার মতো । তাহলে আর দেরি কেন দেখে নিন অ্যাপেল ডোনাট তৈরির পুর...

ডিম্বাশয়ের চকলেট সিস্ট | রোগটির লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে জানেন কি?
সুস্থতা

ডিম্বাশয়ের চকলেট সিস্ট | রোগটির লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে জানেন কি?

আজকাল মেয়েদের অনেকেরই ডিম্বাশয়ে এক ধরনের সিস্ট হয়, যে সিস্ট সম্পর্কে আমাদের সকলের ধারণা অতি সীমিত। সেটি হচ্ছে চকলেট সিস্ট। চকলেট সিস্ট হচ্ছে এক ধরনের...

…