ঠাণ্ডায় আরাম দিতে মজাদার একটি ভর্তা রেসিপি

sub-editor · Nov 21, 2017 · 1 min read

ঠাণ্ডায় আরাম দিতে মজাদার একটি ভর্তা রেসিপি

জানেন তো কালোজিরা ভর্তা ঠান্ডার জন্য ভীষণ উপকারী! শীল পাটা ছাড়া পিষে এই ভর্তা বানানো ভীষণ কঠিন তবে যদি আপনার একটা পাথরের ভারী ছেচনি থাকে তাহলে এই ভর্তা বানানো সম্ভব।

উপকরণ
  • ১ ভাগ কালোজিরার
  • ৩ ভাগ রসুন কোয়া নিতে হবে ( রসুন এর খোসা সহই তাওয়া তে ভেজে নিবেন , যখন লাল লাল হয়ে আসবে তখন নামিয়ে নিবেন,দেখবেন রসুনটা সিদ্ধ হয়ে গেছে ভেতরে এমনিতেই খোসা সহ বের হয়ে আসবে)
  • একটু সরিষা বাটা
  • কয়েকটা ভাজা শুকনা মরিচ
  • স্বাদ মতো লবন
[picture] প্রণালী 

- প্রথমে তাওয়াতে একদম ধিমি আঁচে কালোজিরাটা ভেজে নিবেন এই মনে করেন ৪ -৫ মিনিট . (ভুলেও বেশি আঁচে করবেন না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে।)

- ৪ -৫ মিনিট পর যখন ভাজা ভাজা হয়ে আসবে নামিয়ে ছেচনি তে নিয়ে ভালোভাবে পিষে গুঁড়া করে নিবেন .এখন এর সাথে ভাজা শুকনা মরিচ , সরিষা বাটা , ভাজা রসুন আর একদম অল্প পানি দিয়ে জোরসে দিবেন ঘুঁটা মানে পিষে নিবেন .

- ব্যস একসময় ভর্তার কন্সিস্টেন্সি চলে আসবে।  সাথে স্বাদমত লবন মিশিয়ে নিবেন। গরম ভাতের সাথে পরিবেশন করবেন ভর্তা !!

আমার বানানোর পদ্ধতি হয়তো ট্রেডিশনাল না তবে আমার মনে হয়েছে এভাবে কাজ চালানো যায়।  বলতে পারেন আমার মতন অনভিজ্ঞ রাঁধুনির অভিজ্ঞতা শেয়ার করলাম !

ছবি ও রেসিপি – Romantic Kitchen Stories

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

বৈশাখে ভর্তা পর্ব ২
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ২

আজকের বৈশাখে ভর্তা পর্ব ২ সাজানো হয়েছে ধনে পাতার ভর্তা, রুই মাছের ভর্তা এবং ডাল ভর্তা বানানোর রেসিপি দিয়ে। বৈশাখের প্রথম দিনটি শুরু হোক দারুণ সুস্বাদু...

মুলার ভর্তা
২০ মিনিটের রান্না

মুলার ভর্তা

ভর্তা আমার পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতম। ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়াও দুষ্কর। অনেক পদের ভর্তাই আমরা খেয়ে থাকি। গরম ভাতের সাথে ভর্তা খাও...

আরও পড়ুন

গুঁড়া চিংড়ি ভর্তা
২০ মিনিটের রান্না

গুঁড়া চিংড়ি ভর্তা

গরম গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল চিংড়ি ভর্তা, শুনলেই জিভে পানি এসে যায়। পাতে ভর্তা থাকলে খাওয়াটা একদম জমে যায়, সাথে একটা শুকনো মরিচ আর পেঁয়াজ, ব্যস! ভর্তার...

বৈশাখে ভর্তা পর্ব ১
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ১

আর ক'দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখে মেন্যু-তে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম! এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি ,...

শাহি ডিম ভর্তা
২০ মিনিটের রান্না

শাহি ডিম ভর্তা

ডিম খেতে কার না ভালো লাগে। ছোট বড় সবাই-ই কম বেশি ডিম খেতে পছন্দ করে। অনেক ধরনের আইটেম বানাতে পারি আমরা ডিম দিয়ে। আজকে আমরা আপনাদের ডিম দিয়ে তৈরি সুস্ব...

নারিকেল ভর্তা
রেসিপি

নারিকেল ভর্তা

যারা কখনও খেয়ে দেখেন নি তারা হয়তো ভাবছেন নারিকেল ভর্তা সেটা আবার কিভাবে করে, কেমন খেতে ইত্যাদি ইত্যাদি। আমিও ঠিক এমনটাই ভেবেছিলাম- যখন প্রথম আমার বরের...

বৈশাখে ভর্তা পর্ব ৩
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ৩

আজকের বৈশাখে ভর্তা পর্ব ৩ আয়োজনে জানবেন টুনা মাছের ভর্তা, সবুজ টমেটোর টক ও কুচি রশুন ভর্তা বানানোর রেসিপি। দারুণ স্বাদের ভর্তা ৩টির রেসিপি দেখে নিন।...

…