বৈশাখে নানান পদের ভর্তা ও টক (পর্ব ৪)

sub-editor · Apr 09, 2016 · 1 min read

বৈশাখে নানান পদের ভর্তা ও টক (পর্ব ৪)

আর  ক'দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখ এ মেনুতে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম !এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি , বৈশাখ মানে শুধু পান্তা ইলিশ মাছ নয় , বৈশাখের খাবারগুলোতে আপামর গ্রামবাংলার খুব সাধারণ দেখানো খাবারগুলোর অসাধারণ স্বাদ খুঁজে পাওয়া যায় এই ভেবেই রেসিপিগুলো দেয়া। অনেকগুলো ভর্তা এবং টকের  আইটেম একসাথে দেয়া সম্ভব নয় বলে পর্ব আকারে দেয়া হল। মজার মজার ভর্তার আইটেম টুকে  রাখতে চোখ রাখুন সাজগোজের পেজে। আশা করি আপনাদের ভাল লাগবে।

[picture]

ঝাল পেয়াজ মরিচের ভর্তা

12376867_1699404680298626_1646124940994604949_n

উপকরণ

  • পেয়াজ কুচি ১ কাপ
  • শুকনা মরিচ ভেজে গুরা করা ২ চা চামচ( কম বেশি করা যাবে )
  • লবন স্বাদমত
  • সরিষার তেল 

যেভাবে তৈরি করবেন 

প্রথমে পেয়াজ কুচিটা একটা প্যান এ বা তাওয়া তে হাল্কা ভেজে নিবেন।এতে পেয়াজ এর কাঁচা ভাবটা চলে যাবে। এবার একটা বাটিতে এই ভাজা পেয়াজ শুকনা মরিচ ভেজে গুরা করা ২ চা চামচ লবন স্বাদমত সরিষার তেল দিয়ে খুব ভাল ভাবে মেখে নিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন ।

কাঁচা আম দিয়ে ডাল

dal

যেভাবে তৈরি করবেন

হাড়িতে ডাল পানি,অল্প হলুদ আর লবন দিয়ে শিদ্ধ দিন।ডাল একটু ঘন হলে এলে বাটা পেয়াজ রশুন দিন। ফুটে উঠলে ঘুঁটনি দিয়ে ঘুটে নিন।এবার পাতলা ডাল এর জন্য আর ও পানি দিয়ে জাল দিতে হবে, ঠিক নামানর ১৫ মিনিট আগে কাচা আম এর টুকরা গুলি দিয়ে দিবেন। আগে দিলে আম গলে গিয়ে বেশি টক হয়ে যেতে পারে।ধনে পাতা কুচি ছিটিয়ে দিন আর পেয়াজ লাল করে ভেজে ফোড়ন দিন 

টক ঝাল টমেটোর টক 

72354_1700470533525374_2217591317225836306_n

যেভাবে তৈরি করবেন 

টমেটো হাফ করে কেটে প্যান এ একদম অল্প তেল দিয়ে বশিয়ে দিন।টমেটো নরম হয়ে গলে গেলে বেশি করে গরম পানি দিয়ে জাল এ বশিয়ে দিন।টমেটো গলে ঝোলের সাথে মিশে গেলে লবন স্বাদ মত দিয়ে দিন। অন্ন একটা প্যান এ তেল গরম করে রশুন কুচি আর শুকনা মরিচ দিয়ে টমাটোর ঝোল এ ফোড়ন দিন।ব্যাস হয়ে গেল ইজি টমেটোর টক !

ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories

বৈশাখে নানান  পদের ভর্তা (পর্ব ১)

বৈশাখে নানান পদের ভর্তা (পর্ব ২)

বৈশাখে নানান পদের ভর্তা (পর্ব ৩)

বৈশাখে নানান পদের ভর্তা (পর্ব ৫)

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

বৈশাখে ভর্তা পর্ব ১
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ১

আর ক'দিন বাদেই পহেলা বৈশাখ। এবারের বৈশাখে মেন্যু-তে রাখতে পারেন এমন কিছু সাধারণ আইটেম! এই খাবারগুলোর মাঝে প্রতিদিন আমরা কোনো না কোনো আইটেম খেয়ে থাকি ,...

বৈশাখে ভর্তা পর্ব ২
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ২

আজকের বৈশাখে ভর্তা পর্ব ২ সাজানো হয়েছে ধনে পাতার ভর্তা, রুই মাছের ভর্তা এবং ডাল ভর্তা বানানোর রেসিপি দিয়ে। বৈশাখের প্রথম দিনটি শুরু হোক দারুণ সুস্বাদু...

আরও পড়ুন

বৈশাখে ভর্তা পর্ব ৩
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ৩

আজকের বৈশাখে ভর্তা পর্ব ৩ আয়োজনে জানবেন টুনা মাছের ভর্তা, সবুজ টমেটোর টক ও কুচি রশুন ভর্তা বানানোর রেসিপি। দারুণ স্বাদের ভর্তা ৩টির রেসিপি দেখে নিন।...

মুলার ভর্তা
২০ মিনিটের রান্না

মুলার ভর্তা

ভর্তা আমার পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতম। ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়াও দুষ্কর। অনেক পদের ভর্তাই আমরা খেয়ে থাকি। গরম ভাতের সাথে ভর্তা খাও...

পিরিয়ড সাইকেল এর সাথে নিজের প্রোডাক্টিভিটি কীভাবে ধরে রাখবেন?
সুস্থতা

পিরিয়ড সাইকেল এর সাথে নিজের প্রোডাক্টিভিটি কীভাবে ধরে রাখবেন?

পিরিয়ডের জন্য মাসের কয়েকটা দিন শারীরিক বা মানসিক পরিবর্তনগুলো নিয়ে আমরা যে আগের চেয়ে কিছুটা সচেতন হয়েছি সে ব্যাপারে সন্দেহ নেই। তবে আমাদের সমাজব্যবস্থ...

নারিকেল ভর্তা
রেসিপি

নারিকেল ভর্তা

যারা কখনও খেয়ে দেখেন নি তারা হয়তো ভাবছেন নারিকেল ভর্তা সেটা আবার কিভাবে করে, কেমন খেতে ইত্যাদি ইত্যাদি। আমিও ঠিক এমনটাই ভেবেছিলাম- যখন প্রথম আমার বরের...

পটলের ভর্তা
২০ মিনিটের রান্না

পটলের ভর্তা

ভর্তা বাঙ্গালিদের খুবই পছন্দনীয় একটি খাবার। অনেক ধরনের ভর্তাই আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের পটলের ভর্তা তৈরির পদ্ধতি জানাবো। চলুন তাহলে জেনে নেই প...

গুঁড়া চিংড়ি ভর্তা
২০ মিনিটের রান্না

গুঁড়া চিংড়ি ভর্তা

গরম গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল চিংড়ি ভর্তা, শুনলেই জিভে পানি এসে যায়। পাতে ভর্তা থাকলে খাওয়াটা একদম জমে যায়, সাথে একটা শুকনো মরিচ আর পেঁয়াজ, ব্যস! ভর্তার...

…