ম্যাকারনি অ্যান্ড চিজ

তাহসিন তারান্নুম · Jul 26, 2018 · 1 min read

ম্যাকারনি অ্যান্ড চিজ

ম্যাকারনি অ্যান্ড চিজ সম্পর্কে আমরা অনেক শুনেছি। ইংলিশ সিনেমা, টিভি চ্যানেল গুলোতে প্রায় সময় এই খাবারটি প্রচুর দেখা যায়। কিন্তু এই ডিশটি কিভাবে তৈরি করবেন জানেন কি? আজকে চলুন জেনে নেই কীভাবে আপনি নিজেই বানিয়ে ফেলতে পারবেন চিজি এই ডিশটি।

ম্যাকারনি অ্যান্ড চিজ তৈরির পদ্ধতি 

উপকরণ

  • আনসল্টেড বাটার- ১/৪ কাপ
  • ময়দা- ১/৪ কাপ
  • হেভি ক্রিম- ১ পাউন্ড
  • দুধ- ১ কাপ
  • লবণ ও গোলমরিচ- স্বাদমত
  • রসুনের গুঁড়ো (সুপার স্টোরে পাওয়া যাবে)
  • চ্যাডার চিজ গ্রেট করে নেয়া- ২ কাপ
  • মোজারেলা চিজ- ১ কাপ
  • চিনি- অল্প পরিমাণ
  • ম্যাকারনি পাস্তা- ১ প্যাকেট
  • ধনেপাতা- পরিবেশনের জন্য

প্রস্তুত প্রণালি 

(১) চুলোয় নন স্টিক প্যান নিয়ে বাটার গলিয়ে নিন।

(২) এবার ময়দা দিয়ে দিন এবং খুব ভালমতো মিশিয়ে নিন। তারপর হেভি ক্রিম দিয়ে দিন। অনবরত নাড়তে থাকুন যাতে একটি মিহি হোয়াইট সস-এর মত তৈরি হয়। খুব ভাল হয় যদি একটি হুইস্ক দিয়ে নাড়েন।

(৩) লবণ ও গোলমরিচ দিয়ে দিন।

(৪) এরপরই মেইন উপকরণ, চ্যাডার চিজ ও মোজারেলা চিজ দিয়ে দিন। ভাল করে মিডিয়াম হিটে নেড়েচেড়ে চিজ গলতে দিন।

(৫) অন্যদিকে পাস্তা সেদ্ধ করে পানি খুব ভালমত ঝড়িয়ে নিন। সেদ্ধ করা ম্যাকারনি এখন দিয়ে দিন চিজ ক্রিমের মিক্সচারের মধ্যে। ভালমত মিক্স করে নিন।

(৬) একটি বড় কাঁচের বাটিতে চারিদিকে বাটার দিয়ে ব্রাশ করে নিন। তারপর ম্যাকারনি ঢেলে দিন।

(৭) উপরে আরও অল্প কিছু গ্রেট করা চিজ দিয়ে ছড়িয়ে দিন। ওভেনে ৩৭৫ ডিগ্রি তাপমাত্রায় বেক করে নিন।

(৮) হয়ে গেলে উপরে ধনেপাতা দিয়ে মজাদার ম্যাক অ্যান্ড চিজ পরিবেশন করুন।

দেখলেন তো কিভাবে খুব সহজেই তৈরি হয়ে গেলো মজাদার ম্যাকারনি অ্যান্ড চিজ। বড় ছোট সবারই ভালো লাগবে সুস্বাদু এই ডিশটি।

 

ছবি- সংগৃহীত: ডিনারদেনডেজার্ট.কম

সম্পর্কিত লেখা

কুইক এন্ড ইজি ভেজ ম্যাকারনি!
চা – নাস্তা

কুইক এন্ড ইজি ভেজ ম্যাকারনি!

বাচ্চাদের জন্য নাস্তা ও স্কুলের টিফিন অথবা ঝটপট কোন কিছু বানিয়ে খাওয়ার প্রয়োজনীয়তা আমাদের সব সময়ই থাকে। অনেক সময় আমরা কিছু বুঝে পাই না যে ঝটপট কম ঝামে...

বেকড চিজ বেগুন
মেহমানদারী

বেকড চিজ বেগুন

সারাবছরই পাওয়া যায় এমন একটি সবজি হলো বেগুন। সাধারণত বেগুন দিয়ে বাসায় ভর্তা, ভাজি, মাছ দিয়ে ভুনা কিংবা বেগুনী করা হয়। একবার রেস্টুরেন্টে যেয়ে মেন্যুতে...

চিজ বল
চা – নাস্তা

চিজ বল

এই খাবারটির নাম অনেকেরই শোনা। ঘরে বসে অল্প সময়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এই চিজ বল। খুব সহজেই বানিয়ে ছোট-বড় সবার সামনেই পরিবেশন করতে পারেন এই চিজ...

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি
রেসিপি

চিজ চিকেন ফিঙ্গার | ব্লেন্ডার ছাড়াই ঝটপট তৈরি করুন সুস্বাদু নাস্তাটি

কম বেশি আমরা সকলেই খাবারের মেন্যুতে চিকেন খুবই পছন্দ করে থাকি। আর এই চিকেন দিয়ে তৈরি দারুণ একটি রেসিপি হতে পারে চিজ চিকেন ফিঙ্গার! বাসায় বসে আমরা নানা...

আরও পড়ুন

৮টি খাবার যা আপনার ডায়েটকে করবে সুস্বাদু এবং মজাদার!
ফিটনেস

৮টি খাবার যা আপনার ডায়েটকে করবে সুস্বাদু এবং মজাদার!

ওজন মাপার মেশিনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে গেলো নীলার, ওজনটা আবার বেড়ে গেলো! বেশ কিছুদিন হলো ওজনটাকে কমানো যাচ্ছে না কিছুতেই। এইবার সিরিয়াসলি ডায়েট শুরু করত...

মোজারেলা ফিল্ড ক্রিস্পি অনিয়ন রিংস
চা – নাস্তা

মোজারেলা ফিল্ড ক্রিস্পি অনিয়ন রিংস

আজকাল প্রায় সব রেস্টুরেন্টে স্ন্যাক্স হিসেবে অনিয়ন রিংস দেখা যায়। খেতে গিয়ে প্রথমে ভেবেছিলাম হয়তো একটু কঠিনই হতে পারে এটা বনানো, বিশেষ করে রেষ্টুরেন্...

চিজি গারলিক ব্রেড
চা – নাস্তা

চিজি গারলিক ব্রেড

কি অবাক হচ্ছেন? ভাবছেন চুলায় আবার কীভাবে চিজি গারলিক ব্রেড বানাবেন? কিছু ট্রিকস অনুসরণ করলেই কিন্তু সহজেই চুলায় চিজি গারলিক ব্রেড বানানো সম্ভব। আসুন দ...

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!
বেকিং

ঘরে বসেই বানিয়ে নিন মজাদার পিৎজা!

ফাস্টফুড প্রেমিদের কাছে পিৎজা অনেক জনপ্রিয় নাম। মুখে জল আসা পিৎজা খেতে চলে যাই রেস্টুরেন্টে। কিন্তু ঘরে বসেই আমরা ফাস্টফুডের মত মুখরোচক পিৎজা বানাতে...

জাপানিজ কটন চিজ কেক
বেকিং

জাপানিজ কটন চিজ কেক

বাঙালির শেষ পাতে একটু মিষ্টি না হলে কোন খাবারই যেন জমে না। সময় বদলেছে, বদলেছে আমাদের মিষ্টির রুচিও। এখন আর দই, রসগোল্লাতে সীমাবদ্ধ নেই আমাদের চাহিদা।...

পাউরুটি পিজ্জা
রেসিপি

পাউরুটি পিজ্জা

এইতো কিছুদিন আগেও রেস্টুরেন্টে পরিবার, বন্ধু বা কলিগদের সাথে আড্ডা দিতে দিতে চা, কফি বা ফাস্টফুড খাওয়াটা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা! হোম কোয়ারেন্টাইনে থ...

…