জাপানিজ কটন চিজ কেক

sub-editor · Jan 23, 2018 · 1 min read

জাপানিজ কটন চিজ কেক

বাঙালির শেষ পাতে একটু মিষ্টি না হলে কোন খাবারই যেন জমে না। সময় বদলেছে, বদলেছে আমাদের মিষ্টির রুচিও। এখন আর দই, রসগোল্লাতে সীমাবদ্ধ নেই আমাদের চাহিদা। আজ তাই সুদূর জাপান থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক মজার কেকের রেসিপি। জাপানের বিখ্যাত এই কেক ছোট থেকে শুরু করে সবারই পছন্দের! মুখে তুলার মতো নিমিষেই গলে যায়। তাই তো এই মজার কেকের নাম কটন চিজ কেক। আসুন দেখে নেই ,কী কী লাগবে জাপানিজ কটন চিজ কেক তৈরি করতে।

উপকরণ 

  • ক্রিম চিজ - ২ কাপ
  • মাখন/সয়াবিন তেল - ১ কাপ
  • চিনি - ১ কাপ (মিহি)
  • তরল দুধ - ২ কাপ
  • ডিম - ৫ টি
  • ময়দা - ১ কাপ
  • কর্ণফ্লাওয়ার - ২ টেবিল চামচ
  • লেবুর রস - কয়েক ফোঁটা

প্রণালী

- প্রথমে একটি রেগুলার প্যান নিয়ে তাতে অয়েল ব্রাশ করে নিতে হবে। এরপর প্যানের ভিতরে একটি পার্চমেন্ট পেপার গোল করে কেটে দিতে হবে। চারদিকে উঁচু করে পার্চমেন্ট পেপার দিতে হবে। পেপার ও অয়েল ব্রাশ করে নিতে হবে। চারদিকে উঁচু পার্চমেন্ট পেপার দিতে হবে কারণ এই কেক নরমাল কেকের তুলনায় ফুলে উঠবে।

- এরপর চুলায় একটি প্যান নিয়ে তাতে পানি গরম হতে দিন, পানি হালকা গরম হতে লাগলে এই প্যানের উপর একটি হিটপ্রুভ প্যান রাখুন।

- এবার এই প্যানের ভিতর ক্রিম চিজ, মাখন, চিনি, সাদা তরল দুধ নিয়ে ভালোমতো নেড়ে নিতে হবে। মূলত পানির ভাপে এই মিশ্রণটি করতে হবে। যখন দেখবেন মিশ্রণটি ভালোভাবে হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে মিশ্রণটি ঠান্ডা হতে দিন।

- এখন ডিমগুলো ভেঙে সাদা অংশ এবং হলুদ অংশ দুটি আলাদা বাটিতে রাখতে হবে। সাদা অংশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে, একটা ডিমের মেরাং তৈরি হবে, এরপর ফেটানো বন্ধ করতে হবে। এই মেরাং এর সাথে হাফ কাপ চিনি দিতে হবে। আরও কিছুক্ষণ ফেটানো হলে, এই মেরাং সাদা ক্রিমের মতো ঘন হবে।

- এবার আগের তৈরি করে রাখা চিজের মিশ্রণে এক কাপ ময়দা, ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার, এক টেবিল চামচ লেবুর রস দিয়ে মেশাতে হবে। তারপর আগেই আলাদা করে রাখা ডিমের কুসুম একটা একটা করে এই মিশ্রণে মেশাতে হবে।

- আগে তৈরি করে রাখা মেরাং এখন অল্প অল্প করে মেশাতে হবে এই মিশ্রণ। এখন আলতো হাতে পুরো মিশ্রণটি কয়েকবার নাড়তে হবে যাতে সব একসাথে মিক্স হয়।

- সবকিছু একসাথে মিশিয়ে এই মিশ্রণ এবার আগেই রেডি করে রাখা প্যানে ঢালতে হবে। এবার আরেকটি হিটপ্রুভ বড় ট্রে নিয়ে নিন। এখন এই ট্রে তে কেক এর মিশ্রণসহ প্যান রাখতে হবে । এই ট্রে তে গরম পানি ঢালতে হবে। কেকটা আসলে ভাপে হবে মাইক্রোওয়েভে। এই পানিসহ ট্রে এর উপর কেকের মিশ্রণের প্যান দিয়ে ৫০ মিনিট ২৫০ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় বেক করতে হবে ।

- ৫০ মিনিট বেক করার পর কেকটি বের করে ফেলুন, একটি টুথপিক দিয়ে টেস্ট করতে পারেন কেক ঠিক মতো বেক হয়েছে কিনা। যদি টুথপিকের সাথে কেকের অংশ বিশেষ লেগে থাকে বুঝতে হবে, আরেকটু সময় নিয়ে বেক করতে হবে। এমন অবস্থা হলে, আরও ১০ মিনিট বেক করে নিন। বেক শেষে কেক আরেকটি পাত্রে উপুড় করে ঢেলে নিন ।

হয়ে গেল মজাদার জাপানিজ কটন চিজ কেক। এবার কেটে পরিবেশ করুন। একবার ট্রাই করেই দেখুন, ভালো লাগবে আশা করি।

ছবি - পিন্টারেস্ট ডট কম

রেসিপি - তাবাসসুম বিন্তি

সম্পর্কিত লেখা

ক্যারট কেক
বেকিং

ক্যারট কেক

গাজরের হালুয়া তো আমাদের অনেকেরই ফেবারিট! কিন্তু গাজর দিয়ে কেক ট্রাই করা হয়েছে কি কখনো? বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই এই ভিন্নধ...

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

গ্যাসের চুলায় মার্বেল কেক
বেকিং

গ্যাসের চুলায় মার্বেল কেক

নামটা শুনেই অনেকের জিভে জল চলে আসবে। তবে খাওয়ার জন্য সকলেই ছুটবেন দোকানে। সাধারণ কেক বাড়িতে তৈরি করলেও অনেকেই মার্বেল কেক‬ তৈরির কথা চিন্তাও করেন না।...

নো বেক লেয়ার চিজ কেক
ডেজার্ট

নো বেক লেয়ার চিজ কেক

আজকের রেসিপি আয়োজনে রয়েছে নো বেক লেয়ার চিজ কেক ! জি ঠিকই শুনেছেন কন রকম বেক করা ছাড়াই এই কেক তৈরি করতে পারবেন। কাজেই যারা কেক তৈরি করতে গিয়ে পুরিয়ে ফ...

আরও পড়ুন

রেড ভেলভেট রোল কেক
বেকিং

রেড ভেলভেট রোল কেক

দেখেই জিভে জল আসার উপক্রম! এতো সুন্দর একটি কেক ঘরে তৈরি করে ফেলতে পারলে কেমন হয়? সেই জন্যই আজকের রেসিপি আয়োজনে রইল রেড ভেলভেট রোল কেক তৈরির কৌশল। [p...

পাইনঅ্যাপল আপসাইড ডাউন কেক
বেকিং

পাইনঅ্যাপল আপসাইড ডাউন কেক

যেকোনো স্পেশাল ডে-তে স্পেশাল কিছু না থাকলে কি হয়? উঁহু, কখনো না। আপনার স্পেশাল ডে-এর স্পেশাল কিছু মানেই যেন কেক। তাই আজ এসেছি পাইনঅ্যাপল আপসাইড ডাউন ক...

স্ট্রবেরি ডিলাইট
বেকিং

স্ট্রবেরি ডিলাইট

কেক কিনে খাওয়া বা অর্ডার করে আনানোর রীতি বেশ পুরনো। বাড়ির টুকটাক আচার-অনুষ্ঠানে যদি নিজের হাতের বানানো ডেজার্ট বানিয়ে পরিবেশন করা যায়, তবে রান্না করার...

আইসক্রিম কেক
ডেজার্ট

আইসক্রিম কেক

গরমে আইসক্রিম শরীরের জন্য অমৃতের মত। কিন্তু আইসক্রিমের সাথে যদি কেক অ্যাড করি তাহলে মজাটা চট করে দ্বিগুণ হয়ে যায়। দুটি লোভনীয় খাবারের সমন্বয়ে আজকে চলু...

রেইনবো কেক
বেকিং

রেইনবো কেক

কেক শপ থেকে তো অনেক কেক আমরা কিনে থাকি...কিন্তু,নিজেই একটা রেইনবো কেক বানিয়ে যদি সবাইকে অবাক করে দেওয়া যায়..!!! কেমন হয়..? বাটার ক্রিম উপকরণ -- মা...

…