সিম্পল স্পঞ্জ কেক

সাজগোজ সম্পাদক · Dec 28, 2014 · 0 min read

সিম্পল স্পঞ্জ কেক
                                                                                                                                                                               
এর জন্য লাগবে
  • ২২৫ গ্রাম বাটার নরম করা
  • ২২৫ গ্রাম কাস্টার সুগার ( চিনি গুড়া )
  • ৪ টা ডিম
  • ২২৫ গ্রাম ময়দা
  • বেকিং পাউডার ২ চা চামুচ
  • ভেনিলা এস্সেন্স ১ চা চামুচ

প্রথমে ময়দা বেকিং পাউডার চালুনি দিয়ে চেলে নিন
ডিমের সাদা আর কুসুম আলাদা করে নিন. বড় বাটিতে ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশ বিট করে ফোম এর মত করে নিন.এবার এতে কাস্টার সুগার দিয়ে আবার বিট করুন ২ মিনিট এর মত। এখন এই মিশ্রনে ছেকে রাখা ময়দা ডিমের মিশ্রনে অল্প অল্প করে মিশাতে থাকুন। খুব আস্তে করে মিশাবেন জোরে না।  খেয়াল রাখবেন যেন দলা না থাকে। 

এবার যেকোনো কেক মোল্ড এ বাটার দিয়ে গ্রিজ করে নিন। মিশ্রনটা মোল্ডে ঢেলে প্রিহিট ওভেনে ১৮০ ডিগ্রীতে বেক করুন ২০ থেকে ২৫ মিনিট। ২৫ মিনিট পর ওভেন থেকে বের করে কেক এর মাঝে টুথপিক ঢুকিয়ে বের বেড় করলে যদি দেখেন কাঠিতে কিছু লেগে নেই  তাহলে বুঝবেন রেডি। 
এখন কেক ঠান্ডা হতে দিন। 
আমি ফ্রেশ ডাবল ক্রিম দিয়ে আইসিং করেছি । সাথে ফ্রেশ স্ট্রবেরি। 

আইসিং এর জন্য লাগবে
  • ডাবল ক্রিম ৩০০ মিলি
  • কাস্টার সুগার হাফ কাপ
  • ভেনিলা এস্সেন্স ১ চা চামুচ
  • ফ্রেশ স্ট্রবেরি পাতলা করে কাটা

একটা বড় বাটিতে ক্রিম এর সাথে কাস্টার সুগার , ভেনিলা এসেন্স নিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করুন। ক্রিমটা আস্তে আস্তে থিক হতে থাকবে। খুব বেশি না ২ মিনিট বিট করলেই হবে। 

এখন কেক টা মাঝখানে কেটে নিয়ে নিন। 

একটা ছোট বাটিতে ২ চা চামুচ চিনির সাথে অল্প পানি মিশিয়ে নিন। মাইক্রোওভেনে গরম করে চিনিটা গলিয়ে সিরার মত করে নিন। 

এই সিরাটা কেক এর মাঝে অল্প অল্প করে ব্রাশ করে নিন।  এখন এতে ফ্রেশ ক্রিম আইসিং স্প্রেড করে নিন। এর উপর পাতলা করে কাটা স্ট্রবেরি ছড়িয়ে দিন। আর বাকি আধা পিস কেক এর গায়ে সিরা ব্রাশ করে বার্গার এর মত করে দিয়ে দিন। এখন বাকি ফ্রেশ ক্রিম আইসিং কেক এর উপর স্প্রেড করে আরো স্ট্রবেরি সাজিয়ে নিতে পারেন ইচ্ছামত । সব শেষে কাস্টার সুগার ডাস্ট করে দিন। 

পরিবেশন এর জন্য রেডি। 

আমি খুব ভালো বেকিং পারি না।  কিন্তু এই কেক বানানো খুব ইজি। আর খুব অল্প সময়ে রেডি করা যায় এই কেক। 

কেকটা একদিন ফ্রিজে রেখে খেতে পারবেন তবে এর চেয়ে বেশি না। ফ্রেশ ক্রিম আছে বলে একদিন এর বেশি রেখে খাওয়া যাবে না । 
রেসিপি এবং ছবিঃ রোমান্টিক কিচেন স্টোরিস
 

Comments (3)

  • samira samira

    May 11, 2026

    vaia,oven na takle ki korvo?????

  • May 11, 2026

    venila acench na takle ki korbo ???

  • May 11, 2026

    Chulai korke kivabe korbo?

সম্পর্কিত লেখা

স্ট্রবেরি ডিলাইট
বেকিং

স্ট্রবেরি ডিলাইট

কেক কিনে খাওয়া বা অর্ডার করে আনানোর রীতি বেশ পুরনো। বাড়ির টুকটাক আচার-অনুষ্ঠানে যদি নিজের হাতের বানানো ডেজার্ট বানিয়ে পরিবেশন করা যায়, তবে রান্না করার...

ক্যারট কেক
বেকিং

ক্যারট কেক

গাজরের হালুয়া তো আমাদের অনেকেরই ফেবারিট! কিন্তু গাজর দিয়ে কেক ট্রাই করা হয়েছে কি কখনো? বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই এই ভিন্নধ...

রেড ভেলভেট কেক
বেকিং

রেড ভেলভেট কেক

ডেজার্ট হিসেবে অনেকেরই প্রথম পছন্দ রেড ভেলভেট কেক। অনেকে হয়তো এই একটি আইটেম টেস্ট করতে ছুটেন রেস্টুরেন্টে। তবে একটু ইচ্ছা আর ধৈর্য্য থাকলে আপনি নিজেই...

রেইনবো কেক
বেকিং

রেইনবো কেক

কেক শপ থেকে তো অনেক কেক আমরা কিনে থাকি...কিন্তু,নিজেই একটা রেইনবো কেক বানিয়ে যদি সবাইকে অবাক করে দেওয়া যায়..!!! কেমন হয়..? বাটার ক্রিম উপকরণ -- মা...

আরও পড়ুন

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

রূপচর্চায় স্ট্রবেরি | ১টি উপাদানেই হবে ত্বক ও চুল পরিচর্যা
চুলের যত্ন

রূপচর্চায় স্ট্রবেরি | ১টি উপাদানেই হবে ত্বক ও চুল পরিচর্যা

স্ট্রবেরি খেতে আমরা সকলেই পছন্দ করি। এই রসালো ফলটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। তবে খাওয়ার পাশাপাশি রূপচর্চায়ও এই ফলের সমান কদর। আর তা হবেই ন...

ফ্রেঞ্চ ম্যাকারন উইথ হানি বাটারক্রিম ফিলিং
বেকিং

ফ্রেঞ্চ ম্যাকারন উইথ হানি বাটারক্রিম ফিলিং

মিষ্টি কুকিজ এর মধ্যে রঙ্গিন ম্যাকারন এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে । ভিতরে ক্রিম ফিলিং থাকায় বাচ্চারা খুব পছন্দ করছে । ফ্রেঞ্চ অরিজিন এই ডেজার্টটি খুব সহ...

রেড ভেলভেট রোল কেক
বেকিং

রেড ভেলভেট রোল কেক

দেখেই জিভে জল আসার উপক্রম! এতো সুন্দর একটি কেক ঘরে তৈরি করে ফেলতে পারলে কেমন হয়? সেই জন্যই আজকের রেসিপি আয়োজনে রইল রেড ভেলভেট রোল কেক তৈরির কৌশল। [p...

জাপানিজ কটন চিজ কেক
বেকিং

জাপানিজ কটন চিজ কেক

বাঙালির শেষ পাতে একটু মিষ্টি না হলে কোন খাবারই যেন জমে না। সময় বদলেছে, বদলেছে আমাদের মিষ্টির রুচিও। এখন আর দই, রসগোল্লাতে সীমাবদ্ধ নেই আমাদের চাহিদা।...

গ্যাসের চুলায় মার্বেল কেক
বেকিং

গ্যাসের চুলায় মার্বেল কেক

নামটা শুনেই অনেকের জিভে জল চলে আসবে। তবে খাওয়ার জন্য সকলেই ছুটবেন দোকানে। সাধারণ কেক বাড়িতে তৈরি করলেও অনেকেই মার্বেল কেক‬ তৈরির কথা চিন্তাও করেন না।...

…