রেড ভেলভেট কেক

sub-editor · Mar 20, 2016 · 1 min read

রেড ভেলভেট কেক

ডেজার্ট হিসেবে অনেকেরই প্রথম পছন্দ রেড ভেলভেট কেক। অনেকে হয়তো এই একটি আইটেম টেস্ট করতে ছুটেন রেস্টুরেন্টে। তবে একটু ইচ্ছা আর ধৈর্য্য থাকলে আপনি নিজেই বাসায় এই দারুণ সুন্দর এবং লোভনীয় রেড ভেলভেট কেক তৈরি করতে পারবেন। তবে চলুন দেখে নেই এর পুরো প্রণালী।

রেড ভেলভেট কেক তৈরির পদ্ধতি 

ক্রিম তৈরী (চীজ) 

(২ রকম ক্রিম তৈরীর রেসিপি দেওয়া হলো যেটা পছন্দ আপনি করতে পারেন।)

  • ক্রিম চীজ- ২ কাপ
  • গুড়া চিনি- ৩/৪ কাপ
  • মাখন- ১.৫ কাপ
  • ভেনিলা- ১ চা চামচ
  • দুধ- ১/৪ কাপ

সবকিছু একসাথে দিয়ে ভালো করে বীট করে নিবেন...এক টুকরা বরফ দিয়ে বীট করে এরপর ফ্রীজে রেখে দিবেন।

অথবা,

  • ময়দা- ৫০ গ্রাম
  • দুধ- ৫০০ গ্রাম
  • চিনি- ৪০০ গ্রাম
  • মাখন- ৪৫০ গ্রাম
  • ভেনিলা- ২ চা চামচ

ময়দা আর দুধ একসাথে চুলায় দিয়ে জাল দিয়ে একটু ঘন করে ঠান্ডা করার পর সব কিছু একসাথে দিয়ে ভালো করে বিট করে নিবেন। এক টুকরা বরফ দিয়ে বিট করে এরপর ফ্রীজে রেখে দিবেন।

উপকরণ

  • ময়দা- ৪৪০ গ্রাম
  • মাখন- ১৭০ গ্রাম
  • চিনি- ৪৫০ গ্রাম
  • কোকো পাউডার- ২০ গ্রাম
  • ভেনিলা অ্যাসেন্স- ২ চা চামচ
  • লবণ- ১ চা চামচ
  • লাল ফুড কালার- ৪ টেবিল চামচ
  • দই- ৩৭০ গ্রাম
  • ভিনেগার- ১.৫ চামচ
  • বেকিং সোডা- ১.৫ চা চামচ
  • ডিম- ৩টা

প্রস্তুত প্রণালী 

১) প্রথমে চিনি, মাখন, লবণ একসাথে ভালোভাবে বিট করে নিতে হবে।

২) এরপর অন্য একটি পাত্রে ময়দা, কোকো পাউডার একসাথে মিশিয়ে চালনা দিয়ে চেলে নিতে হবে যেন কোনো দানা না থাকে।

৩) বিট করা চিনি, মাখন, লবণের সাথে ভেনিলা অ্যাসেন্স, লাল ফুড কালার আর ডিম একএক করে দিয়ে বার বার বিট করে নিতে হবে।

৪) এরপর দই অল্প একটু পানি দিয়ে ফেটে নিতে হবে। দই এবং ময়দা ৩ বার আলাদা করে আগের মিশ্রনের সাথে বিট করতে হবে। তাহলে মিশ্রণটি ভালোভাবে বিট করা যাবে।

৫) সবশেষে বেকিং সোডার সাথে ভিনেগার মিশিয়ে মিশ্রনটির সাথে মিশাতে হবে।

৬) এরপর ১৮০° তাপমাত্রায় ৩০ মিনিট বেক করতে হবে।

৭) কেক হয়ে যাবার পর ফ্রীজে রেখে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাবার পর ফ্রীজ থেকে ক্রিম নামিয়ে আবার বিট করে মনমতো কেক সাজিয়ে নিতে পারেন আপনার রেড ভেলভেট কেক।

ছবি- সংগৃহীত: বেটিক্রোকার.কম

রেসিপি - রান্না কথন

সম্পর্কিত লেখা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

রেইনবো কেক
বেকিং

রেইনবো কেক

কেক শপ থেকে তো অনেক কেক আমরা কিনে থাকি...কিন্তু,নিজেই একটা রেইনবো কেক বানিয়ে যদি সবাইকে অবাক করে দেওয়া যায়..!!! কেমন হয়..? বাটার ক্রিম উপকরণ -- মা...

আরও পড়ুন

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!
ত্বকের যত্ন

রক্তচন্দন বা রেড স্যান্ডেলউড | হোমমেড ফেইস প্যাকে ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর!

চন্দন তো আমরা সবাই চিনি, তাই না? আর রূপচর্চায় তো চন্দন বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। নারীদের কাছে এটি বেশ জনপ্রিয়তা পেয়েছে এর গুণাগুণের কারণে। তবে স...

ক্যারট কেক
বেকিং

ক্যারট কেক

গাজরের হালুয়া তো আমাদের অনেকেরই ফেবারিট! কিন্তু গাজর দিয়ে কেক ট্রাই করা হয়েছে কি কখনো? বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই এই ভিন্নধ...

স্ট্রবেরি ডিলাইট
বেকিং

স্ট্রবেরি ডিলাইট

কেক কিনে খাওয়া বা অর্ডার করে আনানোর রীতি বেশ পুরনো। বাড়ির টুকটাক আচার-অনুষ্ঠানে যদি নিজের হাতের বানানো ডেজার্ট বানিয়ে পরিবেশন করা যায়, তবে রান্না করার...

চকলেট ব্রাউনি
বেকিং

চকলেট ব্রাউনি

চকলেট ব্রাউনির কথা শুনলে ছোটদের সাথে সাথে বড়দেরও ক্রেভিং হয়, তাই না?? ছোট বড় সবারই খুব পছন্দের ডেজার্ট এই চকলেট ব্রাউনি। আজ আমরা চকলেট ব্রাউনি তৈরির প...

রেড ভেলভেট রোল কেক
বেকিং

রেড ভেলভেট রোল কেক

দেখেই জিভে জল আসার উপক্রম! এতো সুন্দর একটি কেক ঘরে তৈরি করে ফেলতে পারলে কেমন হয়? সেই জন্যই আজকের রেসিপি আয়োজনে রইল রেড ভেলভেট রোল কেক তৈরির কৌশল। [p...

ক্যারোট কেক উইথ চকলেট টপিং!
বেকিং

ক্যারোট কেক উইথ চকলেট টপিং!

গাজরের কেককে আরেকটু মজাদার করে তুলতে টপিং হিসেবে চকলেট! কেক খেতে যারা ভালোবাসেন তাদের কাছে তো মজাদার বটেই। ভ্যানিলা, চকলেট স্বাদে কেক তো কতই খাওয়া হয়।...

…