ক্যারোট কেক উইথ চকলেট টপিং!

sub-editor · Dec 08, 2015 · 1 min read

ক্যারোট কেক উইথ চকলেট টপিং!

গাজরের কেককে আরেকটু মজাদার করে তুলতে টপিং হিসেবে চকলেট! কেক খেতে যারা ভালোবাসেন তাদের কাছে তো মজাদার বটেই। ভ্যানিলা, চকলেট স্বাদে কেক তো কতই খাওয়া হয়। তবে রাঁধুনি কেকের স্বাদে একটু ভিন্নতা আনতে গাজরের কেক এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন।

উপকরণ

  • গাজর গ্রেট করা - ১/২ কাপ
  • ময়দা - ৩/৪ কাপ
  • বেকিং পাউডার - ১/২ চা চামচ
  • ডিম - ৩ টা
  • চিনি - ১/২ কাপ
  • মাখন - ৫০ গ্রাম
  • লবণ - ১ চিমটি

চকোলেট সস এর জন্য

  • কোকো পাউডার - ৪ চা চামচ
  • চিনি - ৪ চা চামচ
  • মাখন - ২ চা চামচ
  • ডাবল ক্রিম লিকুইড - ১/৪ কাপ

একটা বাটিতে সব উপকরণ মিশিয়ে গরম করে নিন। মাইক্রোওভেন এ ১ মিঃ হলেই হবে। অথবা হারসলে চকোলেট সস ব্যাবহার করতে পারেন।

প্রণালী একটা ব্লেন্ডার এ গাজর কুচি, ডিম, চিনি দিয়ে ব্লেন্ড করুন। এতে মাখন দিয়ে আবার ব্লেন্ড করুন মসৃণ হওয়া পর্যন্ত। ময়দা ও বেকিং পাউডার মিশিয়ে চেলে নিন।

একটা বোলে গাজরের মিশ্রণ ঢেলে নিন। এতে ময়দার মিশ্রণ ফোল্ড করে করে মিশান। কেক টিনে মাখন লাগিয়ে গ্রিজ করে নিন। এরপর  কেক মিক্স ঢেলে নিন।

ওভেন ১৮০ তাপে ১০ মিঃ প্রি হিট করে নিন। কেক বেক হতে ২৫/ ৩০ মিঃ সময় লাগবে। টুথপিক দিয়ে চেক করে কেক বের করে নিন। ঠান্ডা হলে চকোলেট সস ও চকোলেট দিয়ে ইচ্ছেমত সাজিয়ে নিন।

ছবি ও রেসিপি - খুরশিদা রনী

সম্পর্কিত লেখা

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় গাজরের ১২টি কার্যকারিতা!
বিউটি টিপস

সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় গাজরের ১২টি কার্যকারিতা!

গাজর অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু এবং খাদ্যআঁশসমৃদ্ধ শীতকালীন সবজি, যা প্রায় সারা বছরই পাওয়া যায় ।কাচাঁ ও রান্না দুভাবেই খাওয়া যায় গাজর। তরকারি ও সালাদ...

ক্যারট কেক
বেকিং

ক্যারট কেক

গাজরের হালুয়া তো আমাদের অনেকেরই ফেবারিট! কিন্তু গাজর দিয়ে কেক ট্রাই করা হয়েছে কি কখনো? বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই এই ভিন্নধ...

চকোলেট কথন
সুস্থতা

চকোলেট কথন

প্রাচীনকালে অনেক শতাব্দী ধরেই কোকোয়া বীজ এতোই মূল্যবান ছিল যে এগুলোকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। মায়ান ও অ্যাজটেকরা বিশ্বাস করতো, কোকোয়া বীজের জাদ...

ডার্ক চকোলেট ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে কি?
সুস্থতা

ডার্ক চকোলেট ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে কি?

ডার্ক চকোলেট খাওয়া অনেকের জন্যই হতে পারে একটি নিত্যদিনের অভ্যাস। তবে, এটি শুধুমাত্র সুস্বাদু নয়, নতুন কিছু গবেষণা থেকে জানা গেছে যে, এটি আমাদের স্বাস্...

আরও পড়ুন

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

রেড ভেলভেট কেক
বেকিং

রেড ভেলভেট কেক

ডেজার্ট হিসেবে অনেকেরই প্রথম পছন্দ রেড ভেলভেট কেক। অনেকে হয়তো এই একটি আইটেম টেস্ট করতে ছুটেন রেস্টুরেন্টে। তবে একটু ইচ্ছা আর ধৈর্য্য থাকলে আপনি নিজেই...

নো বেক লেয়ার চিজ কেক
ডেজার্ট

নো বেক লেয়ার চিজ কেক

আজকের রেসিপি আয়োজনে রয়েছে নো বেক লেয়ার চিজ কেক ! জি ঠিকই শুনেছেন কন রকম বেক করা ছাড়াই এই কেক তৈরি করতে পারবেন। কাজেই যারা কেক তৈরি করতে গিয়ে পুরিয়ে ফ...

স্ট্রবেরি ডিলাইট
বেকিং

স্ট্রবেরি ডিলাইট

কেক কিনে খাওয়া বা অর্ডার করে আনানোর রীতি বেশ পুরনো। বাড়ির টুকটাক আচার-অনুষ্ঠানে যদি নিজের হাতের বানানো ডেজার্ট বানিয়ে পরিবেশন করা যায়, তবে রান্না করার...

জাপানিজ কটন চিজ কেক
বেকিং

জাপানিজ কটন চিজ কেক

বাঙালির শেষ পাতে একটু মিষ্টি না হলে কোন খাবারই যেন জমে না। সময় বদলেছে, বদলেছে আমাদের মিষ্টির রুচিও। এখন আর দই, রসগোল্লাতে সীমাবদ্ধ নেই আমাদের চাহিদা।...

…