চকোলেট কথন

সাজগোজ উপ সম্পাদক · Jan 06, 2015 · 1 min read

চকোলেট কথন

প্রাচীনকালে অনেক শতাব্দী ধরেই কোকোয়া বীজ এতোই মূল্যবান ছিল যে এগুলোকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। মায়ান ও অ্যাজটেকরা বিশ্বাস করতো, কোকোয়া বীজের জাদুকরী শক্তি আছে। কিংবদন্তী রয়েছে, অ্যাজটেক রাজা মন্টেজুমা যখন স্প্যানিশ পর্যটকদের চকোলেট খেতে দেন, তখন তারা এর তিতকুটে স্বাদ একেবারেই পছন্দ করেনি। কিন্তু ১৭ শতাব্দীতে ইউরোপে চকোলেট জনপ্রিয় হতে শুরু করে। তারা বিশ্বাস করতো চকোলেটের ঔষধি ও পুষ্টিকর গুণ রয়েছে। এই বিশ্বাসগুলো কিন্তু সত্যি প্রমাণিত হতে শুরু করেছে!!

ভালো মানের ডার্ক চকোলেটে প্রচুর পুষ্টি আছে। ৭০-৮৫% কোকোয়া সমৃদ্ধ চকোলেটে আছে ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক ও সেলেনিয়াম। দিনে অল্প একটু ডার্ক চকোলেট কোনো কোনো ক্ষেত্রে ৫০% পর্যন্ত হৃদরোগে মৃত্যুর সম্ভাবনা কমিয়ে আনতে পারে। নিয়মিত চকোলেট খেলে তা ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়, ফলে ডায়াবেটিস হবার সম্ভাবনা কমে যায়। রক্তচাপ নিয়ন্ত্রণে ও শারীরিক প্রদাহ রোধে ডার্ক চকোলেট সহায়তা করে।

ডার্ক চকোলেটে প্রচুর পরিমাণে সক্রিয় অরগ্যানিক উপাদান রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। যেমন- পলিফেনলস, ফ্ল্যাভ্যানলস, ক্যাটেশিন্স ইত্যাদি। অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতিগ্রস্ত হওয়া রোধ করে এবং ক্যান্সার রোধে এর ভূমিকা রয়েছে। এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষাকৃত অন্যান্য ফলের তুলনায় ডার্ক চকোলেটে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বেশি।

কোকোয়া বীজের ফ্ল্যাভ্যানল মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায়, যা মানুষকে আর উদ্দীপিত করে তোলে। ন্যাচার নিউরোসাইন্সের এক পরীক্ষায় দেখা গেছে যে ৫০ থেকে ৫৯ বয়সী সুস্থ ব্যক্তি যারা তিন মাস উচ্চ-ফ্ল্যাভ্যানলযুক্ত কোকোয়ার পানীয় খেয়েছেন, তারা স্মৃতি পরীক্ষায় ২৫% বেশি ভালো  পারফরম্যান্স করেছেন। গড়পড়তায় দেখা গেছে, উচ্চ-ফ্ল্যাভ্যানলযুক্ত কোকোয়া পানকারীরা ঐ স্মৃতি পরীক্ষায় তাদের চেয়ে বিশ-ত্রিশ বছর কম বয়সের ব্যক্তিদের মতো পারফর্ম করেছেন।

বিষণ্ণতার মহৌষধ চকোলেট, এটা আমরা অনেকেই জানি। চকোলেটের ট্রিপ্টফেন উপাদানটি বিষণ্ণতা রোধে কিংবা কমাতে দারুণ কার্যকর। দিনে চল্লিশ গ্রাম ডার্ক চকোলেট ২ সপ্তাহের মধ্যে স্ট্রেস হরমোন কমিয়ে আনতে সক্ষম। চকোলেট ডোপামিন বৃদ্ধি করে যেটি আনন্দের সাথে সম্পর্কিত একটি নিউরোট্রান্সমিটার। এছাড়াও চকোলেটে ফ্যানাইলইথাইলামাইন নামক উপাদান আছে যা “লাভ কেমিক্যাল” হিসেবে পরিচিত।

কীভাবে চিনবেন ভালো মানের চকোলেট?

সঠিক ধরনের চকোলেট বেছে নেয়া গুরুত্বপূর্ণ কেননা চকোলেট প্রসেস করা হয় এবং তাতে এর গুণগত মান কমে যায়। চকোলেট কেনার সময় যা খেয়াল রাখবেন-

১- সবচেয়ে কম মিষ্টি চকোলেটটি কিনবেন।

২- সর্বোচ্চ মাত্রার কোকোয়া সমৃদ্ধ চকোলেট কেনার চেষ্টা করবেন।

৩- সম্ভব হলে অরগ্যানিক কিনা দেখে নেবেন।

৪- চকোলেটের লেবেলে যদি লেখা থাকে “প্রসেসড উইথ অ্যালকালি”, তবে তা পরিহার করুন। প্রসেসড উইথ অ্যালকালি পদ্ধতিতে কোকোয়ার প্রাকৃতিক ফ্ল্যাভ্যানল অ্যান্টিঅক্সিডেন্টকে ভেঙ্গে ফেলা হয়।

৫- কোকোয়া বাটার ও ননট্রান্স ফ্যাট সমৃদ্ধ চকোলেট কিনুন।

সাবধান, চকোলেটের এতসব উপকারী কথার মানে এই নয় আপনি যত খুশি তত চকোলেট খাবেন। সবকিছুই পরিমিত মাত্রায় থাকা ভালো। সপ্তাহে ভালো মানের অল্প কিছু চকোলেট খেলে স্বাদ ও উপকারিতা দুটোই পাবেন।

লিখেছেনঃ শান্তা সোহেলী ময়না

ছবিঃ ওয়ালপেপারটুডেস.কম

সম্পর্কিত লেখা

ডার্ক চকোলেট ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে কি?
সুস্থতা

ডার্ক চকোলেট ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে কি?

ডার্ক চকোলেট খাওয়া অনেকের জন্যই হতে পারে একটি নিত্যদিনের অভ্যাস। তবে, এটি শুধুমাত্র সুস্বাদু নয়, নতুন কিছু গবেষণা থেকে জানা গেছে যে, এটি আমাদের স্বাস্...

চকোলেট হালুয়া
ডেজার্ট

চকোলেট হালুয়া

আজকের রেসিপি আয়োজনে রইল মজাদার চকোলেট হালুয়া। সুজির প্রতি অনিহা থাকলেও চকোলেট দিয়ে তৈরি এই সুজির হালুয়া কিন্তু আপনার খাওয়ার আগ্রহ বাড়িয়ে দিবে। চলুন দে...

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?
সুস্থতা

ডার্ক চকলেট খাওয়া কি আসলেই স্বাস্থ্যের জন্য ভালো?

ডার্ক চকলেট নিয়ে প্রচলিত আছে নানা মিথস। কেউ বলেন ''এটা খেলে ঘুম হবে না!'' কেউ আবার বলেন, ''চকলেট মানেই খারাপ, খেলে দাঁত নষ্ট হয়ে যাবে!'' ডার্ক চকলেট খ...

চকোলেট ট্রাফল
ডেজার্ট

চকোলেট ট্রাফল

চকোলেট ট্রাফল অনেক মজাদার ও সুস্বাদু একটি সুইট । আপনি সহজেই ঘরে তৈরি করতে পারেন । এছাড়া প্রিয়জনদের উপহার দিতেও আইডিয়াটি চমৎকার। উপকরন :- ব্রাউ...

আরও পড়ুন

স্কিনকেয়ারে চকলেট? উজ্জ্বল ত্বক পাবেন চকলেটের ৩টি ফেইসমাস্ক দিয়ে!
ত্বকের যত্ন

স্কিনকেয়ারে চকলেট? উজ্জ্বল ত্বক পাবেন চকলেটের ৩টি ফেইসমাস্ক দিয়ে!

চকলেট খেতেতো আমরা সবাই ভালোবাসি, কিন্তু আপনি কি জানেন যে আপনার ত্বক ও কিন্তু চকলেট ভালোবাসে! অবাক হচ্ছেন? হ্যাঁ, কারণ ডার্ক চকলেটে আছে এমন সব উপাদান য...

আট সপ্তাহে ১৪ কেজি ওজন কমালাম কীভাবে? (পর্ব ৫)
ফিটনেস

আট সপ্তাহে ১৪ কেজি ওজন কমালাম কীভাবে? (পর্ব ৫)

আপনি যদি আমার মত হয়ে থাকেন, দেহ কমানো আপনার জন্যে সেই লেভেলের কঠিন। মিষ্টির সাথে আমার প্রথম স্মৃতি সম্ভবত তিন বছর বয়েসে।আম্মু পায়েস রান্না করে খেতে বল...

শুষ্ক ত্বকের যত্নে টিপস | ৮টি প্রাকৃতিক উপায়ে হবে স্কিন কেয়ার
ড্রাই স্কিন

শুষ্ক ত্বকের যত্নে টিপস | ৮টি প্রাকৃতিক উপায়ে হবে স্কিন কেয়ার

শুষ্ক ত্বকের যত্নে টিপস দিতে প্রায় আপনাদের থেকে অনুরোধ আসে। শুষ্ক ত্বক সুস্থ রাখার প্রধান উপায় হলো ত্বককে যেভাবেই হোক আদ্র রাখা, ময়েশ্চারাইজড রাখা। তব...

ক্যারোট কেক উইথ চকলেট টপিং!
বেকিং

ক্যারোট কেক উইথ চকলেট টপিং!

গাজরের কেককে আরেকটু মজাদার করে তুলতে টপিং হিসেবে চকলেট! কেক খেতে যারা ভালোবাসেন তাদের কাছে তো মজাদার বটেই। ভ্যানিলা, চকলেট স্বাদে কেক তো কতই খাওয়া হয়।...

চাইল্ড ওবেসিটি | শিশুর ওজন অতিরিক্ত বেড়ে গেলে করণীয় কী?
মা ও শিশু

চাইল্ড ওবেসিটি | শিশুর ওজন অতিরিক্ত বেড়ে গেলে করণীয় কী?

সুখী ও সুন্দর জীবনের জন্য প্রথমেই প্রয়োজন শারীরিক সুস্থতা। সুস্থ থাকতে দরকার স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মতান্ত্রিক জীবনযাত্রা ও পরিমিত ওজন। যারা হেলদ...

অলিভ হোয়াইটেনিং লোশন | এক প্রোডাক্টেই ফাউন্ডেশনের ম্যাজিক!
ত্বক

অলিভ হোয়াইটেনিং লোশন | এক প্রোডাক্টেই ফাউন্ডেশনের ম্যাজিক!

শুনে অবাক হচ্ছেন? অলিভ হোয়াইটেনিং লোশন দিবে ফাউন্ডেশনের কাজ? কিভাবে? পড়েই দেখুন! “কি সুন্দর ছবিগুলো! কোথা থেকে সেজেছো? ও আচ্ছা নিজে নিজেই সেজেছো? বাহ...

…