স্ট্রবেরি ডিলাইট

চৌধুরী তাহাসিন জামান · Nov 10, 2014 · 1 min read

স্ট্রবেরি ডিলাইট

কেক কিনে খাওয়া বা অর্ডার করে আনানোর রীতি বেশ পুরনো। বাড়ির টুকটাক আচার-অনুষ্ঠানে যদি নিজের হাতের বানানো ডেজার্ট বানিয়ে পরিবেশন করা যায়, তবে রান্না করার আনন্দটা যেন বহুগুণে বেড়ে যায়! আর ফল হিসেবেও স্ট্রবেরি অনেকেই পছন্দ করেন। বাজারে স্ট্রবেরিও হরদম পাওয়া যাচ্ছে আজকাল। তাই আমরা আজকে আপনাদের মজাদার স্ট্রবেরি ডিলাইট তৈরির পদ্ধতিটি জানাবো। চলুন তাহলে জেনে নেই পুরো প্রণালীটি।

স্ট্রবেরি ডিলাইট তৈরির পদ্ধতি

উপকরণ

  • ময়দা- ৩০০ গ্রাম
  • কনডেন্সড মিল্ক- ৪০০ গ্রাম
  • ডিম- ২টি
  • খাবার সোডা- ১ চা চামচ
  • বেকিং পাউডার- ১ চা চামচ
  • মাখন- ১২৫ গ্রাম
  • রেড ফুড কালার- ৪/৫ ফোঁটা
  • স্ট্রবেরি এসেন্স- ৪/৫ ফোঁটা
  • ক্রাশড অথবা কিউব করে কাটা স্ট্রবেরি সাজানোর জন্য
  • পানি- ৩-৪ কাপ
  • চিনি- ৫-৬ টেবিল চামচ
  • মাখন- ১০০ গ্রাম
  • আইসিং সুগার- ২০০ গ্রাম
  • রেড ফুড কালার- ৩/৪ ফোঁটা

প্রস্তুত প্রণালী 

১) প্রথমে ১২৫ গ্রাম মাখন ফেটিয়ে তাতে কনডেন্সড মিল্ক আর ফেটানো ডিম মেশান।

২) ময়দা, সোডা, বেকিং পাউডার একসঙ্গে চেলে রাখুন। মাখন, ডিম ও কনডেন্সড মিল্ক এর মিশ্রণে অল্প অল্প করে চেলে রাখা ময়দার মিশ্রণ মেশান।

৩) এরপর এতে ফুড কালার ও এসেন্স যোগ করুন। বিট করুন মসৃণ না হওয়া পর্যন্ত। ভালোভাবে ফেটিয়ে মসৃণ হয়ে এলে কেক বেকিং ট্রেতে মাখন লাগিয়ে নিন।

৪) এর উপর কেকের মিশ্রণ সমান করে ঢেলে প্রিহিটেড ওভেনে ১৯০ ডিগ্রি সেন্টিগ্রেডে ২০ মিনিট বেক করুন।

৫) বেক করা কেক ঠাণ্ডা হলে ঠিক মাঝ বরাবর আড়াআড়িভাবে কেটে রাখুন।

৬) বেকিং সিরাপের সব উপকরণ একসাথে ফুটিয়ে ঘন সিরাপের মতো হয়ে এলে নামিয়ে রাখুন।

৭) এই সিরাপ একটু ঠাণ্ডা হলে কেটে রাখা কেকের ভেতরের অংশে ছিটিয়ে দিন। কেক এই সিরাপটা টেনে নিবে এই সময়ের মধ্যে মাখন, আইসিং সুগার, ফুড কালার, এসেন্স ভালোভাবে বিট করে গোলাপি রঙের আইসিং তৈরি করে ফেলুন।

৮) কেক সিরাপ টেনে নিলে কেটে নেওয়া কেকের ভেতরে, ধারে, উপরে গোলাপি আইসিং বাটার লাগিয়ে ফেলুন।

৯) সবশেষে ক্রাশড অথবা কিউব করে কাটা স্ট্রবেরি দিয়ে সাজিয়ে নিন।

১০) ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।

যেকোন অনুষ্ঠানে নিজেই ঘরে বসে তৈরি করুন মজাদার স্ট্রবেরি ডিলাইট। এই ডেজার্টটি বানানো যেমন সহজ খেতেও খুবই সুস্বাদু।

 

 ছবি- সংগৃহীত: সাজগোজ; অয়ালপেপারফ্লায়ার.কম

সম্পর্কিত লেখা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

রূপচর্চায় স্ট্রবেরি | ১টি উপাদানেই হবে ত্বক ও চুল পরিচর্যা
চুলের যত্ন

রূপচর্চায় স্ট্রবেরি | ১টি উপাদানেই হবে ত্বক ও চুল পরিচর্যা

স্ট্রবেরি খেতে আমরা সকলেই পছন্দ করি। এই রসালো ফলটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। তবে খাওয়ার পাশাপাশি রূপচর্চায়ও এই ফলের সমান কদর। আর তা হবেই ন...

স্ট্রবেরি বানানা ইয়োগার্ট
ডেজার্ট

স্ট্রবেরি বানানা ইয়োগার্ট

খাবারের পর একটু মিষ্টি মুখ করতে কার না ভালো লাগে! ডেজার্টে বৈচিত্র্য আনতে আমরা কতরকম এক্সপেরিমেন্ট করি। একটু ভিন্ন স্বাদের আকর্ষণীয় কোনো ডেজার্ট বানিয়...

আরও পড়ুন

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!
ত্বকের যত্ন

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!

“এসেন্স” শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। ফেইসবুক বা ইউটিউবে এই নামটি এখন বেশ জনপ্রিয়। কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসে, কী এই এসেন্স? কেন এসেন্স ব্যবহার...

ক্যারট কেক
বেকিং

ক্যারট কেক

গাজরের হালুয়া তো আমাদের অনেকেরই ফেবারিট! কিন্তু গাজর দিয়ে কেক ট্রাই করা হয়েছে কি কখনো? বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই এই ভিন্নধ...

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!

বিভিন্ন বিউটি ব্লগে এখন রূপচর্চার নানারকম ঘরোয়া টিপস দেখে আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস মুখে ট্রাই করছি। সামিয়াও এর ব্যতিক্রম না। ত্বকের...

রেড ভেলভেট কেক
বেকিং

রেড ভেলভেট কেক

ডেজার্ট হিসেবে অনেকেরই প্রথম পছন্দ রেড ভেলভেট কেক। অনেকে হয়তো এই একটি আইটেম টেস্ট করতে ছুটেন রেস্টুরেন্টে। তবে একটু ইচ্ছা আর ধৈর্য্য থাকলে আপনি নিজেই...

স্ট্রবেরি ফেসিয়াল মাস্ক তৈরি করার পদ্ধতি জানেন কি?
ত্বকের যত্ন

স্ট্রবেরি ফেসিয়াল মাস্ক তৈরি করার পদ্ধতি জানেন কি?

স্ট্রবেরি ফলের নাম আমরা সবাই কম বেশি শুনেছি। এই ফল খেতেও যেমন মজা তেমনি রূপচর্চায়ও এর জুড়ি নেই। এতদিন আমরা শুধু স্ট্রবেরি ফল হিসেবে খেয়েছি। কিন্তু আপন...

স্ট্রবেরি জ্যাম
২০ মিনিটের রান্না

স্ট্রবেরি জ্যাম

নাস্তার টেবিলে ব্রেডের সাথে জেলি বা জ্যাম না থাকলেই যেন নয়! যদি কোনরকম ঝামেলা ছাড়াই মজাদার ও স্বাস্থ্যকর জ্যাম বাসাতেই তৈরি করে ফ্রিজে রাখতে পারেন, তা...

…