পাইনঅ্যাপল আপসাইড ডাউন কেক

শিফাত আরা সঞ্চা · Apr 09, 2019 · 1 min read

পাইনঅ্যাপল আপসাইড ডাউন কেক

যেকোনো স্পেশাল ডে-তে স্পেশাল কিছু না থাকলে কি হয়? উঁহু, কখনো না। আপনার স্পেশাল ডে-এর স্পেশাল কিছু মানেই যেন কেক। তাই আজ এসেছি পাইনঅ্যাপল আপসাইড ডাউন কেক নিয়ে! দেরি না করে চলুন দেখে নেই এর রেসিপি-টি!

[picture]

 

পাইনঅ্যাপল আপসাইড ডাউন কেক বানানোর নিয়ম

উপকরণ

  • বাটার- ১২ টেবিল চামচ
  • ময়দা- ১/২ কাপ
  • বেকিং পাউডার- ১ চা চামচ
  • লবণ- ১/২ চা চামচ
  • চিনি- ১ কাপ
  • আনারস- ১/২ গোল স্লাইস করে কাটা
  • চেরি
  • ডিম- ২টি
  • ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ
  • দুধ- ১/২ কাপ

প্রণালী

১. প্রথমে একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার ও লবণ মিশিয়ে নিন।

২. এখন একটি পাত্রে ২ টেবিল চামচ চিনি ও ৪ টেবিল চামচ বাটার দিয়ে ক্যারামেল তৈরি করুন।

৩. তারপর কেক-এর প্যান-এ বাটার মাখিয়ে নিন ও তার উপর তৈরি করা ক্যারামেল ঢেলে দিন।

৪. এখন ওভেন প্রি-হিট হতে দিন।

৫. গোলগোল স্লাইস করে কেটে রাখা আনারস ও চেরি প্যান-এর মাঝখান থেকে চারপাশে সাজিয়ে নিন।

চেরি ও পাইনঅ্যাপল - shajgoj.com

৬. অন্য একটি পাত্রে চিনি, ৮ টেবিল চামচ বাটার ২-৩ মিনিট ধরে মিক্স করতে হবে। তারপর এই মিক্সার-এ ডিম নিয়ে তা মিক্স করতে হবে। এরপর এতে অল্প অল্প করে ময়দা ও দুধ মেশাতে হবে।

৭. তারপর এই ব্যাটার-টি প্যান-এ ভালোমতো ঢেলে নিন ও ওভেন-এ ৩৫০ ডিগ্রি ফারেনহাইট-এ ৫০-৫৫ মিনিট বেক করে নিন।

৮. একটি টুথপিক দিয়ে চেক করে দেখুন যে, কেকটি ভালোমতো হয়েছে কিনা। যদি টুথপিক-এর গায়ে কেকের অংশ লেগে থাকে তাহলে আরো অল্প কিছু সময় বেক করে নিন।

এইতো, আপনার পাইনঅ্যাপল আপসাইড ডাউন কেক তৈরি!

পাইনঅ্যাপল কেক - shajgoj.com

কেক ঠাণ্ডা হবার জন্য ১০ মিনিট অপেক্ষা করে তারপর সুন্দর করে কেটে পরিবেশন করুন! চাইলে আরো ঠাণ্ডা করেও পরিবেশন করতে পারেন। এরপর কী বলুনতো? শুধুই আপনার তৈরি করা মজার পাইনঅ্যাপল কেকের স্বাদ ও আপনার প্রশংসা!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

ক্যারট কেক
বেকিং

ক্যারট কেক

গাজরের হালুয়া তো আমাদের অনেকেরই ফেবারিট! কিন্তু গাজর দিয়ে কেক ট্রাই করা হয়েছে কি কখনো? বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই এই ভিন্নধ...

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

জাপানিজ কটন চিজ কেক
বেকিং

জাপানিজ কটন চিজ কেক

বাঙালির শেষ পাতে একটু মিষ্টি না হলে কোন খাবারই যেন জমে না। সময় বদলেছে, বদলেছে আমাদের মিষ্টির রুচিও। এখন আর দই, রসগোল্লাতে সীমাবদ্ধ নেই আমাদের চাহিদা।...

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

আরও পড়ুন

রেইনবো কেক
বেকিং

রেইনবো কেক

কেক শপ থেকে তো অনেক কেক আমরা কিনে থাকি...কিন্তু,নিজেই একটা রেইনবো কেক বানিয়ে যদি সবাইকে অবাক করে দেওয়া যায়..!!! কেমন হয়..? বাটার ক্রিম উপকরণ -- মা...

স্বাস্থ্য রক্ষায় আনারসের ৯টি অনন্য গুণ!
সুস্থতা

স্বাস্থ্য রক্ষায় আনারসের ৯টি অনন্য গুণ!

ফল রাজ্যের রাজার কথা আমরা সবাই জানি কিন্তু সেই রাজ্যের স্বর্ণকুমারীকে জানেন? অনেকেই জানেন না। আচ্ছা, ধাঁধাঁ ধরলে বলতে পারবেন? বলুন তো-“ বন থেকে বেড়োলো...

গ্যাসের চুলায় মার্বেল কেক
বেকিং

গ্যাসের চুলায় মার্বেল কেক

নামটা শুনেই অনেকের জিভে জল চলে আসবে। তবে খাওয়ার জন্য সকলেই ছুটবেন দোকানে। সাধারণ কেক বাড়িতে তৈরি করলেও অনেকেই মার্বেল কেক‬ তৈরির কথা চিন্তাও করেন না।...

চুলায় তৈরি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি
ডেজার্ট

চুলায় তৈরি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি

হট কেক এর মধ্যে বেশ প্রথমেই যে নামটি মুখে আসে তা হল ব্ল্যাক ফরেস্ট। বেশির ভাগ সময় এই কেকটি কিনতে বেকারিতে ঢু মারতে হয়। তবে এই কেক তৈরি যদি আমরা বাসায়...

রেড ভেলভেট রোল কেক
বেকিং

রেড ভেলভেট রোল কেক

দেখেই জিভে জল আসার উপক্রম! এতো সুন্দর একটি কেক ঘরে তৈরি করে ফেলতে পারলে কেমন হয়? সেই জন্যই আজকের রেসিপি আয়োজনে রইল রেড ভেলভেট রোল কেক তৈরির কৌশল। [p...

বডি বাটার!!!
ত্বক

বডি বাটার!!!

দেখতে দেখতেই চলে এলো শীতকাল। সাথে সাথে আমাদের ত্বকেও চলে আসছে পরিবর্তন। তবে শুধু মুখের যত্নই যে নিতে হবে তা কিন্তু নয়। হাত, পা তথাপি পুরো শরীরও কিন্তু...

…