রেড ভেলভেট রোল কেক

sub-editor · Feb 20, 2017 · 1 min read

রেড ভেলভেট রোল কেক

দেখেই জিভে জল আসার উপক্রম! এতো সুন্দর একটি কেক ঘরে তৈরি করে ফেলতে পারলে কেমন হয়? সেই জন্যই আজকের রেসিপি আয়োজনে রইল রেড ভেলভেট রোল কেক তৈরির কৌশল।

[picture]

উপকরণ

কেক তৈরি করতে লাগবে -

  • ময়দা ১ কাপ
  • চিনি ১ কাপের ৩/৪ ভাগ
  • বেকিং পাউডার ১/২ চা চামচ
  • ডিম ২ টি
  • বাটার ৩-৪ টেবিল চামচ
  • লাল ফুড কালর ২ চা চামচ
  • ভ্যানিলা এসেন্স ১ চা চামচ

বাটার ক্রিম ফিলিং তৈরি করতে লাগবে-  

  • বাটার ১০০ গ্রাম
  • ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
  • আইসিং সুগার ১ কাপ
  • তরল দুধ ২ চা চামচ

সব একসথে বিট করে ক্রিম তৈরি করে নিতে হবে।

16649127_723458871144948_5040125694199815978_n

প্রণালী

- প্রথমে ২টা বাট নিতে হবে। এবার ডিমটাকে ভেঙে কুসুম এবং সাদা অংশ আলাদা আলাদা বাটিতে নিয়ে নিতে হবে। তারপর ডিমের কুসমের সাথে বাটার ও চিনি দিয়ে বিট করে নিতে হবে। ডিমের সাদা অংশকে বিট করে মেরাং তৈরি করে নিতে হবে।

- এবার বিট করা ডিমের কুসুম আর ডিমের মেরাং এক বাটিতে নিয়ে তার সাথে ময়দা, বেকিং পাউডার, ভ্যানিলা, লাল ফুড কালার দিয়ে হালকা করে চামচ দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে । ওভেনকে ১৮০ ডিগীতে প্রিহিট করে নিতে হবে।

- বেকিং পাত্রে বেকিং পেপার দিয়ে হালকা তেল ব্রাশ করে কেক এর মিশ্রণটি ঢেলে ওভেনে দিন। ১৫ মিনিট অথবা কেক এ টুথ পিক দিয়ে চেক করে হয়ে গেলে নামিয়ে নিন।

- কেক গরম থাকা অবস্থায়ই একটি পাতলা কাপড় এর উপর কেকটি রেখে কাপড়সহ কেকটি রোল করে নিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা কেক খুলে বাটার ক্রিম বিছিয়ে দিয়ে আবার রোল করুন এবং পলিথিনে পেচিয়ে ১ ঘন্টা ফিজে রাখুন । বাকি ক্রিম কেকের উপরে সমান করে দিন।

- আমি কিছু ফনডেন্ট দিয়ে ফুল তৈরি করে দিয়েছি  সাজানোর জন্য। দুই পাশে কেটে পিস করে পরিবেশন করুন।

ছবি ও রেসিপি – ফাতেমা রহমান 

সম্পর্কিত লেখা

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং
বেকিং

মাইক্রোওয়েভ ওভেন-এ সহজে কেক বেকিং

কেক হচ্ছে সকলের প্রিয় এবং খুশির মুহূর্তকে উদযাপন করার একটি বিশেষ খাবার। কেক তৈরির জন্য ওভেন-এর কোন বিকল্প নেই। তবে মাইক্রোওয়েভ ওভেন দিয়েও অনেক বিশেষ ক...

ক্যারট কেক
বেকিং

ক্যারট কেক

গাজরের হালুয়া তো আমাদের অনেকেরই ফেবারিট! কিন্তু গাজর দিয়ে কেক ট্রাই করা হয়েছে কি কখনো? বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই এই ভিন্নধ...

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?
রিভিউ

লোশন নাকি বডি বাটার, শীতে ত্বকের যত্নে কোনটা আপনার জন্য বেস্ট চয়েজ?

ব্রেডের উপর বাটার মাখিয়ে ঝটপট ব্রেকফাস্ট করে নেন অনেকেই, কিন্তু বডি বাটার জিনিসটা কী? কোন ধরনের ত্বকের জন্য বডি বাটার ইউজ করতে হয়? লোশন নাকি বডি বাটার...

রেইনবো কেক
বেকিং

রেইনবো কেক

কেক শপ থেকে তো অনেক কেক আমরা কিনে থাকি...কিন্তু,নিজেই একটা রেইনবো কেক বানিয়ে যদি সবাইকে অবাক করে দেওয়া যায়..!!! কেমন হয়..? বাটার ক্রিম উপকরণ -- মা...

আরও পড়ুন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে বেকিং সোডার ব্যবহার আজই বন্ধ করুন!

বিভিন্ন বিউটি ব্লগে এখন রূপচর্চার নানারকম ঘরোয়া টিপস দেখে আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু নতুন জিনিস মুখে ট্রাই করছি। সামিয়াও এর ব্যতিক্রম না। ত্বকের...

জাপানিজ কটন চিজ কেক
বেকিং

জাপানিজ কটন চিজ কেক

বাঙালির শেষ পাতে একটু মিষ্টি না হলে কোন খাবারই যেন জমে না। সময় বদলেছে, বদলেছে আমাদের মিষ্টির রুচিও। এখন আর দই, রসগোল্লাতে সীমাবদ্ধ নেই আমাদের চাহিদা।...

গ্যাসের চুলায় মার্বেল কেক
বেকিং

গ্যাসের চুলায় মার্বেল কেক

নামটা শুনেই অনেকের জিভে জল চলে আসবে। তবে খাওয়ার জন্য সকলেই ছুটবেন দোকানে। সাধারণ কেক বাড়িতে তৈরি করলেও অনেকেই মার্বেল কেক‬ তৈরির কথা চিন্তাও করেন না।...

চুলায় তৈরি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি
ডেজার্ট

চুলায় তৈরি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি

হট কেক এর মধ্যে বেশ প্রথমেই যে নামটি মুখে আসে তা হল ব্ল্যাক ফরেস্ট। বেশির ভাগ সময় এই কেকটি কিনতে বেকারিতে ঢু মারতে হয়। তবে এই কেক তৈরি যদি আমরা বাসায়...

রেড ভেলভেট কেক
বেকিং

রেড ভেলভেট কেক

ডেজার্ট হিসেবে অনেকেরই প্রথম পছন্দ রেড ভেলভেট কেক। অনেকে হয়তো এই একটি আইটেম টেস্ট করতে ছুটেন রেস্টুরেন্টে। তবে একটু ইচ্ছা আর ধৈর্য্য থাকলে আপনি নিজেই...

…