ফ্রেঞ্চ ম্যাকারন উইথ হানি বাটারক্রিম ফিলিং

sub-editor · Aug 19, 2017 · 1 min read

ফ্রেঞ্চ ম্যাকারন উইথ হানি বাটারক্রিম ফিলিং

মিষ্টি কুকিজ এর মধ্যে রঙ্গিন ম্যাকারন এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে । ভিতরে ক্রিম ফিলিং থাকায় বাচ্চারা খুব পছন্দ করছে । ফ্রেঞ্চ অরিজিন এই ডেজার্টটি খুব সহজেই বাসায় বানাতে পারবেন। আসুন দেখে নিই , কীভাবে বানাবেন ফ্রেঞ্চ ম্যাকারন উইথ হানি বাটারক্রিম ফিলিং।

উপকরণ (১) আইসিং সুগার ১ কাপ (২) আলমণ্ড পাউডার ১ কাপ (৩) ডিম ২ টি ( কুসুম ও সাদা অংশ আলাদা) (৪) মিহি চালনি বা ছাকনি (৫) পছন্দ মতো ফুড কালার (৬) সিলিকন শীট (৭) বেকিং ট্রে (৮) পাইপিং নজেল (৯) পেপার কোণ (১০) বিটার মেশিন (১১) মধু [picture]

প্রণালী

- আইসিং সুগার ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে পাত্রে নিতে হবে যেন জমাট বাঁধা না থাকে । এবার একইভাবে আলমন্ড পাউডার ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে আইসিং সুগার এর সাথে মিশাতে হবে।

- অন্য একটি বোল এ ২ টি ডিমের সাদা অংশ নিয়ে বিটার দিয়ে বিট করতে হবে । স্লো স্পীড থেকে হাই স্পীড এ বিট করতে হবে। বিটার মিক্সিং এর সময় একটু একটু আইসিং সুগার দিতে হবে যতক্ষণ না ঘন সফট ক্রিম হয়। ৫ মিনিটের মতো বিট করতে হবে। ঘন সফট ক্রিম হয়ে গেলে বিটার অফ করে দিতে হবে। এই মিশ্রণকে বেটার বলে। এবার চাইলে পছন্দ মতো ফুড কালার দিতে পারেন। তবে জানতে হবে, যে কালার এর ম্যাকারন চাচ্ছেন তার চেয়ে একটু ডিপ কালার করতে হবে।

- বেটার এর সাথে আইসিং সুগার ও আলমন্ড এর মিশ্রণটি ভালো করে মিশাতে হবে । স্প্যাচুলা দিয়ে নেড়ে মাখাতে হবে , একটু একটু করে মিশ্রণ যোগ করতে হবে এবং অনবরত নাড়তে হবে, যখন দেখবেন মিশ্রণ এ বুদবুদ নেই এবং নরম পেস্ট এর মতো মিশ্রণ হয়েছে তখন বুঝবেন মিশ্রণটি উপযুক্ত হয়েছে।

- বেকিং ট্রে এর সমান একটি সাদা কাগজে পেন্সিল দিয়ে ম্যাকারন এর সাইজ এর গোল বৃত্ত  এঁকে নিতে হবে। কাগজটি বেকিং ট্রে এর উপর রেখে এর উপর সিলিকন শীট রাখবেন যেন কাগজের আঁকাগুলো দেখা যায়। পার্চমেন্ট পেপার দিয়ে কোণ বানিয়ে এর মধ্যে ডেকোরেশন নজেল দিয়ে সিলিকন শীট এর নিচে রাখা কাগজের বৃত্তের মতো গোল করে পাইপিং করতে হবে । বৃত্ত একপাশ থেকে শুরু করে ভিতরে ভরাট করে শেষ প্রান্ত বাংলা কমার মতো করতে হবে।

- সবগুলো বৃত্ত ভরাট হয়ে গেলে সিলিকন শিট এর নিচ থেকে আস্তে আস্তে কাগজটি বের করে আনতে হবে। এরপর ট্রে টি জোরে জোরে টেবিলে ফেলতে হবে যেন মিশ্রণগুলো বসে যায় , ভিতরে কোন বুদবুদ না থাকে। কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে মিশ্রণটি শুকানোর জন্য। শুকিয়ে গেলে ট্রে টি ওভেনে রেখে ৩০০ ডিগ্রী ফারহেনহাইট অথবা ১৫০ ডিগ্রী সেলসিয়াস এ ১৫-১৮ মিনিট বেক করতে হবে।

হানি বাটারক্রিম ফিলিং

- একটি পাত্রে ২ টি ডিমের কুসুম নিয়ে মিক্সার দিয়ে নেড়ে নিতে হবে , কুসুমের মিশ্রণে ১ কাপ গ্রানুলেটেড সুগার দিয়ে মিক্স করতে হবে যতক্ষণ না পুরোপুরি মিশে যায়। এর মধ্যে ৩ টেবিল চামচ দুধ দিয়ে পুরোপুরি মিশাতে হবে। এই মিশ্রণটি মাঝারি আঁচ এ নেড়ে নেড়ে প্যান এ জাল দিতে হবে। মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত জাল দিতে হবে।

- ১০০ গ্রাম সফট বাটার নিয়ে এই মিশ্রণ এর সাথে মিক্সার দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। এর সাথে মধু মেশাতে হবে। এবার প্ল্যাস্টিক ব্যাগ-এ ভরে ঠাণ্ডা করতে হবে। হয়ে গেল হানি বাটার ক্রিম ফিলিং।

- ম্যাকারন বেকড হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করতে হবে , এবার স্যান্ডউইচ এর মতো দুইটি ম্যাকারন এর মধ্যে হানি বাটার ক্রিম ফিলিং দিয়ে ফ্রিজিং করতে হবে। ৩০ মিনিট পর পরিবেশন করা যাবে ।

ছবি - অলরেসিপিজ ডট কম রেসিপি - সানজিদা মীম

সম্পর্কিত লেখা

শীট মাস্ক | ময়েশ্চারাইজড স্কিন পাওয়ার চটজলদি উপায়!
রিভিউ

শীট মাস্ক | ময়েশ্চারাইজড স্কিন পাওয়ার চটজলদি উপায়!

রেগুলার ময়েশ্চারাইজার তো ব্যবহার করছেন, তারপরও মুখে একটা হেলদি গ্লো আপনি মিস করছেন কি? পার্লারে গিয়ে ট্রিটমেন্ট বা ফেসিয়াল নেয়ার মত সময় নেই, কিন্তু ত্...

সিলিকনযুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট চুলের জন্য উপকারী নাকি ক্ষতিকর?
চুলের যত্ন

সিলিকনযুক্ত হেয়ার কেয়ার প্রোডাক্ট চুলের জন্য উপকারী নাকি ক্ষতিকর?

সিলিকন এমন একটি উপাদান যা হেয়ার কেয়ার প্রোডাক্টগুলোতে বহুল ব্যবহৃত হচ্ছে। শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার সিরাম, হেয়ার স্প্রে সহ যা যা আছে; ম্যাক্সিমাম প্র...

ব্রাউন সুগার স্ক্রাব |  চুলের যত্ন করে নিন ৩টি সল্যুশন জেনে!
চুলের যত্ন

ব্রাউন সুগার স্ক্রাব | চুলের যত্ন করে নিন ৩টি সল্যুশন জেনে!

চুলের যত্নে বিভিন্ন ব্যয়বহুল হেয়ার স্ক্রাব ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু আশাজনক ফলাফল পান নি এমন কি কখনো হয়েছে? যদি আপনার উত্তরটি হ্যাঁ...

আরও পড়ুন

হানি হেয়ার মাস্ক দিয়ে ইচি স্ক্যাল্প ও ড্রাই হেয়ারের সল্যুশন
চুলের যত্ন

হানি হেয়ার মাস্ক দিয়ে ইচি স্ক্যাল্প ও ড্রাই হেয়ারের সল্যুশন

রূপচর্চায় মধুর ব্যবহার হয়ে আসছে অনেক বছর আগে থেকেই। ন্যাচারাল এই ইনগ্রেডিয়েন্টটি ত্বকের জন্য বেশ বেনিফিসিয়াল বলে স্কিন কেয়ার রুটিনে অনেকেই এটি অ্যাড ক...

ত্বকে স্কিনকেয়ার প্রোডাক্ট লেয়ারিং করুন ৮ টি সঠিক ধাপে!
ত্বকের যত্ন

ত্বকে স্কিনকেয়ার প্রোডাক্ট লেয়ারিং করুন ৮ টি সঠিক ধাপে!

হাজার হাজার টাকা দিয়ে স্কিনকেয়ার প্রোডাক্ট কিনে সেগুলো ইউজ করার পরেও অনেক সময় দেখা যাচ্ছে, আমাদের স্কিনই কোনো কেয়ার করছে না, তাই না? প্রায়ই অনেক আপুদে...

স্ট্রবেরি ডিলাইট
বেকিং

স্ট্রবেরি ডিলাইট

কেক কিনে খাওয়া বা অর্ডার করে আনানোর রীতি বেশ পুরনো। বাড়ির টুকটাক আচার-অনুষ্ঠানে যদি নিজের হাতের বানানো ডেজার্ট বানিয়ে পরিবেশন করা যায়, তবে রান্না করার...

চুলের যত্ন

আচ্ছা, চুলে নারিকেল তেল দেয়া কী খুবই জরুরী? (পর্ব - ০১)

প্রশ্নটা বেসিকালি ১৩-৩০ বছর বয়সের নারী পুরুষের... কেন? মা বাবা চুলের লালচে আঠালো ভাব , আর ফেটে চৌচির হওয়া আগা দেখে রোজ ২-৩ বার বলবেন , কেন একটাবার মাথ...

বডি শপ বানানা হেয়ার মাস্ক | চুলের পুষ্টি জোগাতে কতটুকু কার্যকরী?
চুল

বডি শপ বানানা হেয়ার মাস্ক | চুলের পুষ্টি জোগাতে কতটুকু কার্যকরী?

চুল ধরে যদি শলার ঝাড়ুর মত অনুভূতি হয় তবে কী সেটা ভালো লাগবে? নিশ্চয়ই না! দিনের পর দিন স্টাইলিং আর অযত্নে চুল ঝাড়ুর মতো না হয়ে উপায় আছে? নারিশমেন্ট-এর...

বডির স্কিন নিষ্প্রাণ দেখাচ্ছে? ৪টি DIY বডি স্ক্রাব দিয়ে হবে কুইক ফিক্স সল্যুশন!
বিউটি টিপস

বডির স্কিন নিষ্প্রাণ দেখাচ্ছে? ৪টি DIY বডি স্ক্রাব দিয়ে হবে কুইক ফিক্স সল্যুশন!

স্ক্রাবিং বা এক্সফোলিয়েশন এই শব্দগুলো এখন আমাদের কাছে বেশ পরিচিত। বহু বছর আগে থেকেই নারীদের শরীরের সৌন্দর্য ধরে রাখার জন্য তারা বিভিন্ন রকমের ঘরোয়া বড...

…