কুইক এন্ড ইজি ভেজ ম্যাকারনি!

নিকিতা বাড়ৈ · Dec 29, 2018 · 1 min read

কুইক এন্ড ইজি ভেজ ম্যাকারনি!

বাচ্চাদের জন্য নাস্তা ও স্কুলের টিফিন অথবা ঝটপট কোন কিছু বানিয়ে খাওয়ার প্রয়োজনীয়তা আমাদের সব সময়ই থাকে। অনেক সময় আমরা কিছু বুঝে পাই না যে ঝটপট কম ঝামেলায় কী তৈরি করা যায়। সেসব অবস্থার একটি চমৎকার রেসিপির সল্যুশন ভেজ ম্যাকারনি নিয়ে এলাম আপনাদের জন্য।

চলুন দেখে নেই কী করে ভেজ ম্যাকারনি তৈরি করতে হয়। আপনি চাইলে নিজের ইচ্ছেমত সবজি অথবা মাংস দিয়েও রান্না করতে পারেন।

কুইক এন্ড ইজি ভেজ ম্যাকারনি প্রস্তুত প্রণালী

উপকরণ

  • ম্যাকারনি- ১/২ কাপ
  • লবণ- ১/৪ চা চামচ
  • পানি (ম্যাকারনি সিদ্ধ করার জন্য)- পরিমাণমতো
  • তেল- ২ টেবিল চামচ
  • আদা কুঁচি- ১/২ চা চামচ
  • পেঁয়াজ কুঁচি- ১টি ছোট
  • ছোট ক্যাপসিকাম কুঁচি- ১টি
  • গরম মশলা- ১/২ চা চামচ
  • টমেটো সস- ২ টেবিল চামচ

প্রণালী

১) একটি পাত্রে পরিমাণমত পানি নিন ম্যাকারনি সিদ্ধ করার জন্য। পানি হাল্কা গরম হলে ম্যাকারনিগুলো দিয়ে দিন। সামান্য লবণ দিন। ১ টেবিল চামচ তেল দিন। এতে ম্যাকারনিগুলো ঝরঝরে থাকবে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলুন।

২) এবার অন্য আরেকটি পাত্রে ১ টেবিল চামচ তেল দিন। হাল্কা গরম হলে একে একে দিয়ে দিন আদা কুঁচি ও পেঁয়াজ কুঁচি। কিছুক্ষণ নারুন। এরপর দিন ক্যাপসিকাম। ৩-৪ মিনিট নেড়ে রান্না করতে থাকুন। এরপর ১/৪ চা চামচ লবণ, গরম মশলা, টমেটো সস দিয়ে সব নেড়েচেড়ে মিলিয়ে ফেলুন। এখন সিদ্ধ করা ম্যাকারনি দিয়ে ভালোভাবে মিলিয়ে কিছুক্ষণ রান্না করুন।

৩) ব্যস তৈরি হয়ে গেল খুবই ঝটপট মজাদার ভেজ ম্যাকারনি। গমর গরম পরিবেশন করুন ও উপভোগ করুন।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

ম্যাকারনি অ্যান্ড চিজ
বেকিং

ম্যাকারনি অ্যান্ড চিজ

ম্যাকারনি অ্যান্ড চিজ সম্পর্কে আমরা অনেক শুনেছি। ইংলিশ সিনেমা, টিভি চ্যানেল গুলোতে প্রায় সময় এই খাবারটি প্রচুর দেখা যায়। কিন্তু এই ডিশটি কিভাবে তৈরি ক...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

ভেজ নুডলস পাকোড়া 
রেসিপি

ভেজ নুডলস পাকোড়া 

নুডলস দিয়ে একটি ডিফারেন্ট ফিউশন স্ন্যাকস বানিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে ভেজ নুডলস পাকোড়া। সবজি না খাওয়ার জন্য তো বাচ্চাদের বাহানার শেষ নেই! বিভিন্ন রকম...

আরও পড়ুন

ভেজ পরোটা
চা – নাস্তা

ভেজ পরোটা

আজ একটি মজাদার ব্রেকফাস্ট আইটেম-এর রেসিপি শেয়ার করবো। ভেজ পরোটা হলো এর নাম! চাটনি বা টক দই দিয়ে খেতে খুবই মজা! ব্রেকফাস্টে তো বটেই, বিকেলের নাস্তাতে...

ওজন কমবে সুপে
সুস্থতা

ওজন কমবে সুপে

ওজন কমাতে সারাদিন না খেয়ে থাকতে হবে? কে বলেছে এমন কথা? এমন অনেক খাবার আছে, যেগুলো স্বাস্থ্যকর এবং মুখরোচক, পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করবে। খাওয়ার আগ...

ঘরে বানানো চটপটি
রেসিপি

ঘরে বানানো চটপটি

চটপটি খেতে কার না ভালো লাগে। কিন্তু ইয়াম্মি চটপটি খেতে সবসময়ই কি বাইরে যাওয়া যায়? রাস্তার পাশের চটপটির ভ্যান থেকে খাওয়ার মজা অন্যরকম হলেও স্বাস্থ্যের...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস
চা – নাস্তা

মেক্সিকান কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস

এত সব শীতের সবজি এখন বাজারে, আর আপনার বাচ্চাটিকে সবজি খাওয়ানো অসম্ভব কঠিন ব্যাপার হয়ে গিয়েছে? আজকে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। যাতে পা...

দারুণ ইয়াম্মি চটপটি!
চা – নাস্তা

দারুণ ইয়াম্মি চটপটি!

চটপটি খেতে কার না ভালো লাগে ? কিন্তু ইয়াম্মি চটপটি খেতে সবসময়ই কি বাইরে যাওয়া যায়। রাস্তার পাশের চটপটির ভ্যান থেকে খাওয়ার মজা অন্যরকম হলেও স্বাস্থ্যে...

…