ঘরে বানানো চটপটি

আফরুজা শিল্পী · Jun 20, 2019 · 1 min read

ঘরে বানানো চটপটি

চটপটি খেতে কার না ভালো লাগে। কিন্তু ইয়াম্মি চটপটি খেতে সবসময়ই কি বাইরে যাওয়া যায়? রাস্তার পাশের চটপটির ভ্যান থেকে খাওয়ার মজা অন্যরকম হলেও স্বাস্থ্যের জন্য যে তা ভালো না জানি সবাই। কিন্তু জিভকে সামাল দেয়া যে দুষ্কর! তবে এই মজার খাবারটির রেসিপি জানা থাকলে কিন্তু মন্দ হয় না! চটপটি খাওয়ার ক্রেভিং হলে চট করে যেন নিজেই বানিয়ে খেতে পারেন তার জন্যই আজকে সবচেয়ে সহজ করে ঘরে বানানো চটপটি রেসিপি দেয়া হলো। তাহলে বানিয়ে ফেলুন দারুণ ইয়াম্মি চটপটি!

ঘরে বানানো চটপটি যেভাবে করতে হয়

উপকরণ

  • ডাবলি বুট- ২ কাপ
  • আলু মাঝারি সাইজের- ২-৩ টা
  • পেঁয়াজ কুঁচি- ১/২ কাপ
  • মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
  • জিরা গুঁড়া- ২ চা চামচ
  • ধনিয়া গুঁড়া- ১.৫ চা চামচ
  • বেকিং সোডা- ১ চা চামচ
  • লবণ- স্বাদমতো
  • সয়াবিন তেল- ২ টেবিল চামচ
  • পাকা তেঁতুল- ১/২ কাপ
  • শুকনামরিচ- ২ টা
  • ভাজা জিরা গুঁড়া- ১/২ চা চামচ
  • বিট লবণ- ১ চা চামচ
  • লবণ- স্বাদমতো
  • চিনি- স্বাদমতো
  • সরিষার তেল- ২ চা চামচ
  • পানি- প্রয়োজন মত
  • সিদ্ধ ডিমের ঝুরি- ১ কাপ
  • শসা কুঁচি- ১ কাপ
  • ধনিয়া পাতা কুঁচি- ১ কাপ
  • কাঁচা মরিচ কুঁচি- ১/২ কাপ
  • পেঁয়াজ কুঁচি- ১/২ কাপ
  • নিমকি- পছন্দমতো

প্রণালী

(১) প্রথমে ডাবলি বুট একটি বড় বাটিতে নিয়ে বেশি করে পানি দিয়ে ৫-৬ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ডিম ও আলু ভালোভাবে সিদ্ধ করে আলু ছিলে হাত দিয়ে ভেঙ্গে ছোটছোট দানা করে রেখে দিতে হবে। আলু শুধু ভেঙ্গে দিবেন, পেস্ট করবেন না।

(২) ডাবলি বুট ভেজানো হলে ভালোভাবে ধুয়ে একটি বড় পাত্রে নিয়ে এর সাথে পেঁয়াজ কুচি, মরিচগুঁড়া, জিরা, ধনিয়া, বেকিং সোডা, লবণ, তেল ও প্রয়োজনমতো পানি দিয়ে সিদ্ধ করতে হবে। চাইলে প্রেশার কুকার-এ সিদ্ধ করে নিতে পারেন, তাড়াতাড়ি হবে।

(৩) ডাল সিদ্ধ হলে তারপর হলুদ দিতে হবে, আর সিদ্ধ করে ভেঙ্গে রাখা আলুগুলোও এখন দিয়ে নেড়ে দিন। ডালের পানি পছন্দমতো ঘন হয়ে এলে লবণ দেখে (লাগলে দিয়ে) নামিয়ে ফেলুন । চটপটির জন্য ডাল রেডি, এবার তেতুলের টক তৈরির পালা।

(৪) এখন তেঁতুলগুলো ১ কাপ পানিতে ভিজিয়ে রেখে হাত দিয়ে কচলে তেঁতুলের ক্বাথ বের করে নিতে হবে। তেঁতুলগুলো নরম হয়ে পানিতে মিশে গেলে তেঁতুলের বীচি ও আঁশ বেছে ফেলে দিয়ে তারপর ছেঁকে নিতে হবে। এবার টক তৈরির জন্য তেঁতুলের ক্বাথ রেডি।

(৫) এবার একটি পাত্রে তেল গরম করে শুকনা মরিচ ছিড়ে কুঁচি করে তেলে দিয়ে ভাজতে হবে। মরিচ পুড়িয়ে ফেলবেন না, ভাজা হলে জিরা গুড়া দিয়ে তেঁতুলের ক্বাথ দিয়ে নাড়তে থাকুন।

(৬) এরপর এতে বিট লবণ, লবণ ও চিনি দিয়ে নাড়তে থাকুন। চটপটির জন্য যে তেঁতুলের টক বানানো হয় তা একটু ঘন হয় আর ফুচকার টক একটু পাতলা হয়। আপনি আপনার প্রয়োজন মত পানি মিশিয়ে পাতলা বা ঘন তেঁতুলের টক তৈরি করতে পারেন। টেষ্ট করে দেখুন, লবণ বা চিনি লাগলে দিন। ২-৩ মিনিট পরেই নামিয়ে ফেলুন, সহজেই তৈরি হয়ে গেল তেঁতুলের টক। এবার আপনি চটপটি পরিবেশনের জন্য রেডি।

পরিবেশন

একটি পরিবেশন পাত্রে প্রথমে ডালের মিশ্রণ নিয়ে তার উপর ধনিয়া পাতা কুঁচি, কাঁচা মরিচ কুঁচি, পেঁয়াজ কুঁচি, শসা কুঁচি, সিদ্ধ ডিমের ঝুরি এবং সবশেষে ফুচকার ঠোসা বা নিমকপারা ভেঙ্গে দিয়ে তেঁতুলের টকের সাথে পরিবেশন করুন দারুণ মজার চটপটি।

সংরক্ষন

চটপটির ডাল রান্না করে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেয়া যায়, পরে প্রয়োজনে বের করে শুধু গরম করে বাকি উপকরণ দিয়ে পরিবেশন করা যায়। তবে টাটকা বানিয়ে খেতে বেশি মজা।

ছবি- সংগৃহীত:বিয়েরবাজার.কম

সম্পর্কিত লেখা

দারুণ ইয়াম্মি চটপটি!
চা – নাস্তা

দারুণ ইয়াম্মি চটপটি!

চটপটি খেতে কার না ভালো লাগে ? কিন্তু ইয়াম্মি চটপটি খেতে সবসময়ই কি বাইরে যাওয়া যায়। রাস্তার পাশের চটপটির ভ্যান থেকে খাওয়ার মজা অন্যরকম হলেও স্বাস্থ্যে...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

তেঁতুলের স্বাস্থ্য উপকারিতা | ফলটির ৭টি হেলথ বেনিফিটস জানেন কী?
সুস্থতা

তেঁতুলের স্বাস্থ্য উপকারিতা | ফলটির ৭টি হেলথ বেনিফিটস জানেন কী?

“তেঁতুল” নিয়ে এখন চলছে নানা গুঞ্জন, সমালোচনা, ক্রিয়া ও প্রতিক্রিয়া। কে কাকে কবে কোথায় তেঁতুলের সাথে তুলনা করেছেন, সে বিশ্লেষণ আজ থাক। তেঁতুলের গুন...

ছোলা বুটের সালাদ
চা – নাস্তা

ছোলা বুটের সালাদ

রমজান মাসে আমাদের সবার ঘরে ইফতার মানেই ছোলা বুট লাগবেই। এই একটি আইটেম টেবিলে না থাকলে যেন বাড়ির ইফতার জমে উঠে না। তাই প্রতিদিন আমরা ছোলা ভুনা খেয়ে থাক...

আরও পড়ুন

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

উইন্টার হোয়াইট স্যুপ!
৩০ মিনিটের রান্না

উইন্টার হোয়াইট স্যুপ!

যদিও এই উইন্টার হোয়াইট স্যুপ শীতে বানিয়ে খেতেই বেশি মজা লাগে। কিন্তু এটা বেসিক্যালি সব সিজনেই খাওয়ার মত একটা আইটেম। খুবই মজার এবং হেলদি এই স্যুপটি। আর...

টক মিষ্টি ইলিশ
১ ঘণ্টার রান্না

টক মিষ্টি ইলিশ

সবার বাসায় ইলিশ রান্না মানেই সরষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ মাছ ভর্তা নয়তো ইলিশ ভাজি বা দো পেয়াজা। কিন্তু টক মিষ্টি ইলিশ যে কী মজা! একবার খেলে মনে হয় বার...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

বিফ কাবাব শর্মা
চা – নাস্তা

বিফ কাবাব শর্মা

চিকেন শর্মা খাওয়া হয়েছে অনেক! তাই এবার একটু ভিন্ন স্বাদের বিফ কাবাব শর্মা ট্রাই করলে কেমন হয়? নিজেই আজকের দেয়া রেসিপিটি বাসায় চেষ্টা করে দেখতে পার...

চটপটা চাট
চা – নাস্তা

চটপটা চাট

হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়ে তৈরি করে ফেলুন জিভে জল আনা চটপটা চাট। চলুন শিখে নিই, চটপটা চাট তৈরির পুরো প্রণালী। উপকরণ মটর সেদ্ধ ১ কাপ আল...

…