উইন্টার হোয়াইট স্যুপ!

আনিকা ফওজিয়া · Jan 06, 2019 · 1 min read

উইন্টার হোয়াইট স্যুপ!

যদিও এই উইন্টার হোয়াইট স্যুপ শীতে বানিয়ে খেতেই বেশি মজা লাগে। কিন্তু এটা বেসিক্যালি সব সিজনেই খাওয়ার মত একটা আইটেম। খুবই মজার এবং হেলদি এই স্যুপটি। আর সহজ কিন্তু রেসিপিটা! নিজেই দেখুন!

উইন্টার হোয়াইট স্যুপ-এর উপকরণ

  • মুরগীর বুকের মাংস- ১ কাপ (কড়াইয়ে সামান্য তেল গরম করে পাতলা করে কাটা ১ টেবিল চামচ পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা সোনালী করে ভাঁজুন। এরপর এতে মুরগীর বুকের মাংস, ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো ও সামান্য লবণ দিয়ে ২-৩ মিনিট ভাঁজুন।)
  • চিকেন স্টক- ১ কাপ ( একটি পাত্রে ২ কাপ পানি নিয়ে তাতে ১ টেবিল চামচ তেল, মুরগীর হাড়- গোড়, ২/৩ চা চামচ লবণ, ৫ কোয়া রসুন, ১  চা চামচ আদা কুঁচি মাঝারি আঁচে ৬-৭ মিনিট জ্বাল দিন। এরপর ফুটে উঠলে নেড়ে দিয়ে এক কাপ হওয়া পর্যন্ত রান্না করুন। এক কাপ পরিমাণ হয়ে গেলে উঠিয়ে রাখুন।)
  • চিংড়ি সেদ্ধ- ১/২ কাপ
  • ক্রিম- ১ ক্যান
  • পেঁয়াজ কুঁচি- ১ টেবিল চামচ
  • গলানো মাখন- ২ টেবিল চামচ
  • পেঁয়াজ পাতা কুঁচি- ১/২ কাপ
  • মটরশুটি- ১/২ কাপ
  • ফুলকপি- ১ কাপ (একটি পাত্রে ১ টেবিল চামচ মাখন দিয়ে গরম করে তাতে ফুলকপির টুকরো দিয়ে সামান্য লবণ এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে হালকা ভাঁজুন।)
  • আদা কুঁচি- ১ টেবিল চামচ
  • রসুন কুঁচি– ১ চা চামচ
  • কাঁচামরিচ কুঁচি- ২টি
  • গুঁড়ো দুধ – ১ টেবিল চামচ
  • লবণ – পরিমাণমত
  • লেবুর রস- ১ টেবিল চামচ
  • পানি- ২ কাপ

উইন্টার হোয়াইট স্যুপ-এর প্রণালী

১) একটি বাটিতে ক্রিম, গুঁড়ো দুধ এবং মাখন নিয়ে বিট করুন।

২) চুলায় একটি পাত্রে পানি নিয়ে ফুটান ও তাতে মুরগীর স্টক দিন। ভালো করে নেড়ে এবার উপরের মিশ্রণটি ভালোমত মিশিয়ে নাড়তে থাকুন।

৩) এরপর একে একে মুরগীর বুকের মাংস, চিংড়ি, ফুলকপি, মটরশুটি, লবণ, পেঁয়াজ পাতা কুঁচি,পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, আদা কুঁচি ও রসুন কুঁচি দিয়ে ১০-১৫ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। এই সময় বারবার স্যুপটি নাড়তে থাকবেন।

৪) লেবুর রস দিয়ে আরও ১ মিনিট নাড়ুন। স্যুপ ঘন হয়ে আসলে নামিয়ে ফেলুন।

 

এখন, মনের মত গার্নিশ করে গরম গরম পরিবেশন করুন উইন্টার হোয়াইট স্যুপ! সকালের নাস্তা হোক বা মেহমানদারীতে দারুণ একটা আইটেম এই স্যুপটি।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ
রেসিপি

ভিটামিন সি সমৃদ্ধ ভেজিটেবল স্যুপ

অসুস্থ হলে রোগী সব ধরনের খাবার খেতে পারে না বলে চিকিৎসকেরা ভেজিটেবল বা চিকেন স্যুপ খাওয়ার পরামর্শ দেন। খেতে ভালো লাগে না ভেবে অনেকে ভেজিটেবল স্যুপ একদ...

শীতকালে কমান ৫কেজি ওজন | করুন স্পেশাল ক্যাবেজ স্যুপ ডায়েট!
ফিটনেস

শীতকালে কমান ৫কেজি ওজন | করুন স্পেশাল ক্যাবেজ স্যুপ ডায়েট!

আমাদের দেশে সাধারণত শীতকালে টাটকা বাঁধাকপির দেখা মিলে। আমি কোন একটি ডায়েটের আর্টিকেলে বলেছিলাম স্বল্প সময়ে ওজন কমালে সেটি বেশি দিন স্থায়ী হয় না। কথাটি...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

আরও পড়ুন

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

বিফ কাবাব শর্মা
চা – নাস্তা

বিফ কাবাব শর্মা

চিকেন শর্মা খাওয়া হয়েছে অনেক! তাই এবার একটু ভিন্ন স্বাদের বিফ কাবাব শর্মা ট্রাই করলে কেমন হয়? নিজেই আজকের দেয়া রেসিপিটি বাসায় চেষ্টা করে দেখতে পার...

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!
১ ঘণ্টার রান্না

২ রকমের ফ্রাইড রাইস | পাইনঅ্যাপল শ্রিম্প এবং চাইনিজ!

বাঙালির অন্যতম পরিচয় ফুটে ওঠে তার আতিথেয়তার মাধ্যমে। মেহমান এলেই তাই একটু কিছু বাড়তি আইটেম, একটু ভিন্ন আইটেম খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে পড়ি। আপনাদের এ...

রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ
রেসিপি

রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ

স্যুপ খেতে সবারই কম বেশি ভালো লাগে। এক বাটি গরম ধোঁয়া ওঠা স্যুপ মন ভালো করে দিতে পারে সহজেই। কিন্তু এই স্যুপ খাওয়ার জন্য কি সবসময় রেস্টুরেন্টই যেতে হয়...

অরেঞ্জ চিকেন
মেহমানদারী

অরেঞ্জ চিকেন

দাওয়াত হোক, হোক দুপুরের বা রাতের খাবার... আবার ধরুন ইচ্ছে হল হঠাৎ নতুন কোন খাবার খেতে! বাসায় মুরগী আছে? তাহলে এখনই টুকে নিন এই অরেঞ্জ চিকেন রেসিপিটি আ...

ঘরে বানানো চটপটি
রেসিপি

ঘরে বানানো চটপটি

চটপটি খেতে কার না ভালো লাগে। কিন্তু ইয়াম্মি চটপটি খেতে সবসময়ই কি বাইরে যাওয়া যায়? রাস্তার পাশের চটপটির ভ্যান থেকে খাওয়ার মজা অন্যরকম হলেও স্বাস্থ্যের...

…