ফুলকপির মুসল্লম

তাহসিন অর্না · Dec 22, 2019 · 1 min read

ফুলকপির মুসল্লম

শীতের সবচেয়ে আকর্ষনীয় সবজি হচ্ছে ফুলকপি। এই সবজি দিয়ে বিভিন্ন পদ আমরা রান্না করে থাকি। কিন্তু গতানুগতিক স্বাদ কারোই ভালো লাগে না। তাই আজকে আমরা ফুলকপির একটি ভিন্ন ধরনের আইটেম ফুলকপির মুসল্লম তৈরির পদ্ধতি আপনাদের জানাবো। খুব সহজেই মজাদার এই আইটেমটি তৈরি করতে পারবেন। চলুন তাহলে জেনে নেই ফুলকপির মুসল্লম তৈরির পদ্ধতিটি।

ফুলকপির মুসল্লম তৈরির পদ্ধতি

উপকরণ

  • ফুলকপি- ১টি
  • টকদই- ১/২ কাপ
  • গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
  • কাজুবাদাম বাটা- ১ চা চামচ
  • নারিকেলের গুঁড়া- ২ টেবিল চামচ
  • জয়িত্রী গুঁড়া- ১/২ চা চামচ
  • এলাচ গুঁড়া- ১/২ চা চামচ
  • হলুদ গুঁড়া- ১ চা চামচ
  • মরিচ গুঁড়া- ১ চা চামচ
  • লবণ- স্বাদমতো
  • টমেটো সস- ২ টেবিল চামচ
  • মিঠা আঁতর- ১ ফোঁটা
  • তেল- প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালী

১) প্রথমে আস্ত ফুলকপি হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে হালকা ভাপ দিতে হবে।

২) এবার একটি প্যানে তেল গরম করে তাতে ফুলকপি ভাজতে হবে। অবশ্যই ডুবো তেলে ভাজবেন। ভাজা হলে নামিয়ে নিন।

৩) এরপর প্যানে অল্প একটু তেল গরম করে সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

৪) কষানো হলে ভেজে রাখা ফুলকপি দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ দমে রাখুন।

৫) হয়ে এলে উপরে মিঠা আঁতর ছিটিয়ে নামিয়ে নিন।

মেহমানদারী থেকে শুরু করে যেকোন অনুষ্ঠানে কিংবা পরিবারের জন্যও তৈরি করতে পারেন মজাদার ফুলকপির মুসল্লম। আজই তৈরি করুন এবং উপভোগ করুন মজাদার এই আইটেমটি।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ; ডেইলিবাংলাদেশ.কম

সম্পর্কিত লেখা

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!
সুস্থতা

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!

শীতকাল এক মায়াবিনী ঋতুর নাম। জীবনকে মায়ার বাঁধনে আষ্টেপৃষ্ঠে বাঁধে এই ঋতু। ঠিক বছর ঘুরতেই যেন শীতকালের অপেক্ষায় থাকতে হয়। কী নেই শীতের দিনগুলোতে? শীতক...

মজাদার ফুলকপির কাটলেট এর রেসিপি বানিয়ে নিন খুব সহজেই
৩০ মিনিটের রান্না

মজাদার ফুলকপির কাটলেট এর রেসিপি বানিয়ে নিন খুব সহজেই

শীতের সবজি হিসেবে ফুলকপি সবারই পছন্দের। এই ফুলকপি দিয়ে যেকোনো তরকারি রান্নার পাশাপাশি অনেকে মজাদার নাস্তার আইটেমও বানানো যায়। আজকে শেয়ার করছি মজাদার ফ...

ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি
রেসিপি

ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি

যারা সবজি খেতে ভালবাসেন তাদের কাছে ফুলকপি বরাবরই খুবই প্রিয়। ফুলকপি দিয়ে তৈরি নানা রকম সুস্বাদু ভাজি, মাছ দিয়ে নানা পদের রান্না এগুলো বাঙালীদের পছন্দে...

ফুলকপির কাটলেট
চা – নাস্তা

ফুলকপির কাটলেট

বিকেলবেলা চায়ের সঙ্গে পারফেক্ট নাস্তার রেসিপি খুঁজছেন? কাজেই বিকেল বেলা ঝটপট বানিয়ে ফেলতে পারেন ফুলকপির কাটলেট। দেখে নেয়া যাক, এর পুরো প্রণালী। উপকর...

আরও পড়ুন

ফুলকপির গুগলি
চা – নাস্তা

ফুলকপির গুগলি

কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ফুলকপির গুগলির কি ভাল লাগে আমার কাছে সবচেয়ে বেশি, তবে আমি বলব সব ভালো লাগে। খেতে এটা অনেক বেশি মজার সেটা তো বলার অপেক্ষা রাখ...

আচারি ফুলকপি
২০ মিনিটের রান্না

আচারি ফুলকপি

আমরা আপনাদের আজকে আচারি ফুলকপি তৈরির পদ্ধতি জানাবো। এই তরকারিটিতে ঝোল হয় না, কিছুটা মাখা মসলার হয় তাই রুটি, পরোটা, ভাত কিংবা পোলাও সব কিছুর সাথে দারুণ...

ফুলকপি পোলাও
মেহমানদারী

ফুলকপি পোলাও

ফুলকপি এসেছে বাজারে আগেই। বিভিন্নভাবেই ফুলকপি রান্না করে খাওয়া হচ্ছে। আর পোলাও খেতে কার না ভালো লাগে! এই গরমে তাই বানিয়ে ফেলুন মজাদার ফুলকপি পোলাও। উ...

পূজায় রাধুন দারুণ সুস্বাদু ফুলকপির রোস্ট!
১ ঘণ্টার রান্না

পূজায় রাধুন দারুণ সুস্বাদু ফুলকপির রোস্ট!

বাঙালিদের দুর্গা পূজার আমেজটাই অনেক ভিন্ন। এইসময়ে রান্নাগুলোও খুবই মজার হয়, যা বেশিরভাগ মানুষই জানেন না কী করে এগুলো রান্না করতে হয়। তাই আপনাদের জন্য...

ক্রিস্পি কলিফ্লাওয়ার এন্ড ক্রিস্পি অনিয়ন রিং
চা – নাস্তা

ক্রিস্পি কলিফ্লাওয়ার এন্ড ক্রিস্পি অনিয়ন রিং

বিকেলে চায়ের সাথে একটু “টা” না হলে কি জমে? বিকেলে চায়ের টেবিলে স্ন্যাক্স হিসেবে ক্রিস্পি কলিফ্লাওয়ার এন্ড ক্রিস্পি অনিয়ন রিং পারফেক্ট। উপকরণ ফ...

…