পূজায় রাধুন দারুণ সুস্বাদু ফুলকপির রোস্ট!

নিকিতা বাড়ৈ · Oct 16, 2018 · 1 min read

পূজায় রাধুন দারুণ সুস্বাদু ফুলকপির রোস্ট!

বাঙালিদের দুর্গা পূজার আমেজটাই অনেক ভিন্ন। এইসময়ে রান্নাগুলোও খুবই মজার হয়, যা বেশিরভাগ মানুষই জানেন না কী করে এগুলো রান্না করতে হয়। তাই আপনাদের জন্য নিয়ে এলাম চমৎকার একটি পূজা স্পেশাল রেসিপি। চলুন তাহলে দেখে নেই।

[picture]

 

উপকরণ

  • মাঝারি মাপের ফুলকপি (বড় বড় করে কেটে নিতে হবে)
  • টমেটো ১টা (কিউব করে কাটা)
  • ধনে পাতা কুঁচি
  • টক দই ১/২ কাপ
  • চিনি ১/২ চা চামচ
  • ৪টি ইলাচ, ৪টি লবঙ্গ, ১টি বড় দারুচিনি
  • তেল ২ টেবিল চামচ
  • ঘি ১ চা চামচ
  • ধনিয়া গুঁড়া ১ চা চামচ
  • জিরা গুঁড়া ১ চা চামচ
  • গরম মশলার গুড়া ১/৪ চা চামচ
  • গোল মরিচের গুঁড়া ১/৪ চা চামচ
  • লবণ স্বাদমতো
  • হলুদ গুড়া ১/২ চা চামচ
  • মরিচ গুঁড়া ১ চা চামচ
  • কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ
  • পোস্ত বাটা ১ টেবিল চামচ
  • কাঁচামরিচ বাটা ২টি
  • আদা বাটা ১ চা চামচ
  • পানি ৩-৪ কাপ

প্রণালী

একটি পাত্রে সব একসাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে নিতে হবে টক দই, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোল মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া, আদা বাটা, কাঁচামরিচ বাটা, পোস্ত বাটা এবং কাজু বাদাম বাটা। ফুলকপি, টমেটো ও পরিমাণমতো লবণ দিয়ে সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর ১৫-৩০ মিনিট ঢেকে রাখতে হবে। এরপর চুলায় তেল দিয়ে এতে এলাচ (ফাটিয়ে), লবঙ্গ, দারুচিনি দিয়ে আল্প ভেঁজে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পুরো মশলা মাখানো ফুলকপি। এবার দিতে হবে চিনি, ঘি এবং সামান্য ধনে পাতা কুঁচি। এরপর সব উপকরণ ভালোভাবে ভাঁজা ভাঁজা করে রান্না করতে হবে। এরপর ৩-৪ কাপ পানি দিতে হবে। কোন কিছুর কমতি মনে হলে প্রয়োজনমতো বাড়িয়ে-কমিয়ে দিয়ে দিতে পারেন। এভাবে ১০ মিনিট ঢেকে রান্না করুন।

তৈরি হয়ে গেল মজাদার ফুলকপির রোস্ট। এটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন।

 

ছবি- পিন্টারেস্ট.কম

সম্পর্কিত লেখা

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

আরও পড়ুন

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

সাতকড়া দিয়ে মুরগির রেজালা
১ ঘণ্টার রান্না

সাতকড়া দিয়ে মুরগির রেজালা

সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি হল সাতকড়া। লেবু জাতীয় এই ফল দিয়ে গরুর মাংস ভুনা বেশ জনপ্রিয় হলেও আজ এই সাতকড়া দিয়ে মুরগির রেজালা তৈরি করলে ক...

মেজবানী মাংস
মেহমানদারী

মেজবানী মাংস

পোলাও বা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে। আপনাদের জন্য সহজ রেসিপি দেয়া হল। উপকরণ গরুর মাংস ১ কেজি...

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা
মেহমানদারী

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা

পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়ার আনন্দ কেবল ছুটির দিনগুলোতেই মেলে। কাজেই আজকে পরিবারের জন্য রান্না করে ফেলুন দারুণ মজাদার খাসির রেজালা। দে...

…